সূর্যদেবের কৃপায় গগনচুম্বী সাফল্য পাবে ৪ রাশি! আজকের রাশিফল, ২৬ এপ্রিল

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৬ এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভাব পড়বে। দশমি তিথির বিশেষ দিনটিতে বৃদ্ধি এবং ধ্রুব যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৪৫ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:৫৩ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ রবিবার, তাই সূর্যদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ বিবাহিত জাতক জাতিকারা তাদের শ্বশুরবাড়ি থেকে আর্থিক সুবিধা পেতে পারে। বাড়ির কোনও পরিবর্তন আনার আগে অন্যদের মতামত ভালোভাবে জানার চেষ্টা করুন। সঙ্গী আপনার কাছে কিছুটা সময় চাইবে। কিন্তু আপনি তাকে সময় দিতে পারবেন না। দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি কোনও বিয়েতে যেতে পারেন। তবে সেখানে মদ্যপান আপনার জন্য মারাত্মক হতে পারে।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ অর্জন করার জন্য বাড়িতে ধূপ জ্বালানোর চেষ্টা করুন।

বৃষ রাশি: আজ ভাগ্যের উপর নির্ভর করবেন না। স্বাস্থ্যের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করা উচিত। সুস্থ থাকার জন্য ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়মিত ব্যায়াম করতে পারেন। আজ আপনার কোনও বন্ধু আপনার কাছে বড় অংকের টাকা চাইতে পারে। কিন্তু তাকে টাকা ধার দিলে আপনার আর্থিক অবস্থা খারাপ হবে। সঙ্গী আপনার কাছে কিছু চাইতে পারে। তবে আপনি তা পূরণ করতে পারবেন না। ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আজ আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে কোনও সাধু বা প্রতিবন্ধী ব্যক্তিকে আজ একটি খাট দান করার চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং উন্নতিও নিশ্চিত। দ্রুত অর্থ উপার্জনের ইচ্ছা জাগবে। তবে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। আজ চাপের মধ্যে দিয়ে গেলে বিশ্বাসের দরকার। আপনি যেখানে আছেন সেখানেই থাকতে পারেন। ভালবাসার দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করার পর নিজের জন্য সময় বের করতে পারবেন। তবে এই সময়টা নিজের ইচ্ছামতো ব্যবহার করতে পারবেন না। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখের করার জন্য ভগবান শিব, ভৈরব বা হনুমানের পূজা করার চেষ্টা করুন এবং প্রণাম বা দর্শন করুন।

কর্কট রাশি: ধ্যান রা আত্ম প্রতিফলন আপনার জন্য উপকারে আসবে। আজ আপনি শক্তিতে ভরপুর থাকবেন এবং হঠাৎ করে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চাকাঙ্ক্ষাগুলি বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। আজ সঙ্গীকে কিছু করার জন্য চাপ দেবেন না। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। আজ একা সময় কাটানোর আপনার জন্যই ভালো হবে। আজ আপনি মানুষের থেকে দূরে থাকার পরিবর্তে সমস্যাগুলো নিয়ে কোনও অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলতে পারেন।

প্রতিকার: প্রেমের সম্পর্ককে ভালো রাখতে হলে দিনের কোনও খাবারে আজ লবণ ব্যবহার করবেন না।

সিংহ রাশি: প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার উৎসাহ বাড়িয়ে দেবে। আজ আপনি কোনও অজানা উৎস থেকে অর্থ পেতে পারেন, যা আপনার আর্থিক সমস্যাগুলোকে দূর করবে। সন্তানদের কাছ থেকে কিছু শিক্ষা পেতে পারেন। আজ জীবনে কারোর প্রয়োজন পড়বেন না। দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে। আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আজ গুরুত্বপূর্ণ কাজ উপেক্ষা করবেন না এবং সময় নষ্ট করবেন না।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য পুরুষদের কপালে লাল টিপ এবং গৃহিণীদের লাল সিঁদুর ব্যবহার করা উচিত।

কন্যা রাশি: আজ আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া দরকার। বিনিয়োগ উপকারে আসতে পারে। এটি উপলব্ধি করতে পারবেন। পুরনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারবেন। পরিবারের সদস্যদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া উচিত। আজ জিনিসপত্রে যত্ন না নিলে সেগুলি হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে। পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবনসঙ্গীর স্মৃতিগুলোকে তাজা করে তুলতে পারে। আজ পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য তুলসী পাতা খাওয়ার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ আপনার মানসিক চাপ কমাতে পরিবারের সদস্যদের সাহায্য নেওয়া উচিত। তাদের সমর্থন গ্রহণ করতে হবে। আবেগকে দমন করবেন না। অন্যদের সাথে অনুভূতি ভাগ করে নেওয়া উপকারে আসবে। রিয়েল এস্টেটে অর্থ বিনিয়োগ করতে পারেন। আজ কাজগুলি আপনার আনন্দ দিতে পারে। অন্যদের ব্যাপারে হস্তক্ষেপ না করাই সবথেকে বুদ্ধিমানের কাজ। বাড়িতে সমস্যা দেখা দিতে পারে। তবে ছোটখাটো বিষয়ে সঙ্গীকে বিরক্ত করবেন না। স্বাস্থ্যের দিক থেকে দিনটি একদমই ভালো কাটবে না আজ।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য দাদু বা ঠাকুমা কিংবা বয়স্কদের সম্মান করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ নিজেকে আরও আশাবাদী হতে অনুপ্রাণিত করতে হবে। এটি আপনার আত্মবিশ্বাস এবং নমনীয়তা উভয়ই বাড়াবে। ভয় এবং ঘৃণার মতন নেতিবাচক আবেগকে ত্যাগ করা উচিত। পরিবারের কোনও সদস্যের কাছ থেকে টাকা ধার করে থাকলে ফেরত দেওয়া উচিত। নাহলে সে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আজ দিনটি সারাদিন আপনার জন্য উপকারে আসবে। সঙ্গী আপনার সঙ্গে থাকার কারণে কষ্ট এর সম্মুখীন হতে পারে।

প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নত করতে হলে দরিদ্রদের মধ্যে আজ ভাজা ছোলা বিতরণ করার চেষ্টা করুন।

ধনু রাশি: আজ ধৈর্য হারাবেন না। বিশেষ করে কঠিন পরিস্থিতিতে পড়লে। মা কিংবা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে টাকা খরচ করতে হতে পারে। আর্থিক অবস্থার অবনতি ঘটবে। কিন্তু আপনার সম্পর্ক শক্তিশালী হবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আজ অবসর সময় সৃজনশীল কাজের পরিকল্পনা করতে পারেন। জীবনসঙ্গী ভালোবাসা এবং রোমান্সে আপনাকে ডুবিয়ে রাখবে। কোনও বন্ধু বা ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে আপনার মনের দুঃখ ভাগ করে নিতে পারেন।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য ঘনঘন সবুজ পোশাক পরার চেষ্টা করুন।

মকর রাশি: আজ বাড়িতে কাজ করার সময় সতর্কতা অবলম্বন করা উচিত। অসাবধানতার সঙ্গে বাড়ির জিনিসপত্র নড়াচড়া করলে সমস্যা হতে পারে। আজ সন্তানদের কাছ থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনাকে আনন্দ দেবে। বন্ধু বা পরিবারের জন্য অর্থ ব্যয় করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। পরিবারের অন্য সদস্যরা আপনার মনোযোগকে ব্যাঘাত ঘটাতে পারে আজ।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য কোনও ভিক্ষুক বা প্রতিবন্ধী ব্যক্তিকে খাওয়ানোর চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ আপনি কোনও ঝামেলা ছাড়াই আরাম করতে পারবেন। পেশীগুলিকে আরাম করতে তেল মালিশ করতে পারেন। অপ্রয়োজনীয় খরচ করা থেকে বিরত থাকতে হবে। নাহলে প্রয়োজনের সময় আপনার টাকা ফুরিয়ে যেতে পারে। নাতি নাতনিরা আজ আপনাকে আনন্দ দেবে। আজ আপনি উপলব্ধি করবেন যে প্রিয়জন আপনাকে কতটা ভালোবাসে। জীবনসঙ্গীর সাথে থাকার গুরুত্ব উপলব্ধি করতে পারবেন। পরিবারে কোনও রকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করার জন্য সবুজ রঙের যানবাহন ব্যবহার করার চেষ্টা করুন।

মীন রাশি: আজ অতিরিক্ত খাওয়া পরিহার করা উচিত এবং ওজনের দিকে নজর দেওয়া উচিত। অর্থ শুধুমাত্র তখনই কাজে লাগবে যখন আপনি সঞ্চয় করতে পারবেন। পারিবারিক অনুষ্ঠানে আপনি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন। আজ কোনও ভুল বোঝাবুঝি বা ভুল বার্তা আপনার দিনটি ম্লান করে দিতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। আজ আপনি প্রচুর আনন্দ খুঁজে পেতে পারেন।

প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখতে হলে দুর্গা মন্দিরে প্রসাদ নিবেদন করার চেষ্টা করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal