চিত্রা নক্ষত্রে বিদ্যুতের গতিতে সাফল্য পাবে ৪ রাশি! আজকের রাশিফল, ২৯ এপ্রিল

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৯ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কন্যা রাশিতে এবং সূর্য মেষ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ হস্তা এবং চিত্রা নক্ষত্রের প্রভাব পড়বে। ত্রয়োদশী তিথির বিশেষ দিনটিতে হর্ষণ ও বজ্র যোগ বিরাজ করবে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৪২ মিনিটে এবং সূর্যাস্তে যাবে সন্ধ্যা ৬:৫৫ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বুধবার, তাই গণপতি বাপ্পার কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ কোনও ভদ্রলোকের কথা আপনাকে সন্তুষ্টি দেবে। ব্যবসায়ীদের পরিবারের সেই সমস্ত সদস্যের থেকে দূরে থাকা উচিত যারা টাকা নিয়ে পরে ফেরত দেয় না। গৃহস্থলীর কাজ ক্লান্তিকর হতে পারে এবং মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। প্রেমের জন্য আজকের দিনটি বেশ ভালো। পারিবারিক ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, যা কর্মক্ষেত্রে আপনার শক্তি কমিয়ে দেবে। ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় উন্নতির জন্য কর্মস্থলে প্রবেশের আগে সূর্যের ১২টি নাম স্মরণ করার চেষ্টা করুন।

বৃষ রাশি: আজ স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। চমৎকার কোনও ধারণা আপনার জন্য আর্থিক সুবিধা নিয়ে আসবে। আজ আপনার আকর্ষণ এবং ব্যক্তিত্ব নতুন বন্ধু এনে দেবে। জীবনসঙ্গী বা প্রেমিকের থেকে কোনও সুসংবাদ আজ আপনার উৎসাহকে বাড়িয়ে দেবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। আজ দিনটি বিবাহিত জীবনের অন্যতম সেরা হতে পারে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করা দরকার নেই।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে দুধের সঙ্গে হলুদ মিশিয়ে পান করার চেষ্টা করুন।

মিথুন রাশি: চোখের রোগীদের দূষিত এলাকা এড়িয়ে চলা উচিত। কারণ, ধোয়া তাদের চোখের আরও ক্ষতি করতে পারে। বাড়ির সঙ্গে সম্পর্কিত বিনিয়োগ লাভজনক হবে। আজ আত্মীয়দের আপনার আর্থিক বিষয় পরিচালনা করতে দেবেন না। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। কিন্তু পরিবারে ঝামেলা হতে পারে। আজ আপনি অনেক কাজ একপাশে রেখে আপনার প্রিয় কাজগুলি করার কথা ভাববেন। কিন্তু কাজের চাপ আপনাকে তা করতে বাধা দিতে পারে।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য বিধরা গাছের একটি শিকড় সারারাত জলে ভিজিয়ে রেখে পরদিন সেই জল পান করার চেষ্টা করুন।

কর্কট রাশি: গর্ভবতী মহিলাদেরকে অতিরিক্ত সতর্ক থাকা উচিত। যারা ছোট ব্যবসার সঙ্গে জড়িত তারা আজ কাছের কারো কাছ থেকে পরামর্শ পেতে পারে, যা আর্থিক সুবিধা দেবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে এবং চিকিৎসার প্রয়োজন পড়তে পারে। আজ আপনি হতাশ হতে পারেন। কারণ, আপনার প্রিয়জনের সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারবেন না। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখার জন্য আজ আপনার বোন, মেয়ে বা কাকিমাকে সাহায্য করার চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ শিশুসুলভ নিস্পাপতা জেগে উঠবে এবং দুষ্টু মেজাজে থাকবেন। অতিরিক্ত আয়ের জন্য সৃজনশীল ধারণাগুলোকে ব্যবহার করতে পারেন। প্রেমের প্রত্যাশাগুলি খুব একটা আশাজনক হবে না। অসমাপ্ত কাজগুলো সমাপ্তির দিকে এগোতে পারে। মানুষ আপনাকে প্রশংসায় ভরিয়ে দেবে, যা আপনি সবসময় শুনতে চাইছিলেন। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো। ব্যবসায়িক কাজকর্মের জন্য আজকের দিনটি ইতিবাচক।

প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখতে হলে একে অপরকে রুপোর জিনিস উপহার দেওয়ার চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ আপনার স্বাস্থ্য এবং কর্মশক্তি উন্নতি হবে। ব্যস্ত সময় থাকা সত্ত্বেও ক্লান্তিকর হয়ে পড়তে পারেন। পারিবারিক অনুষ্ঠানে বড় অংকের টাকা খরচ হবে, যা আপনার আর্থিক অবস্থাকে অবনতি ঘটাবে। সন্তানেরা কিছু আশাবাঞ্ছক খবর নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে ভুল স্বীকার করা আপনার পক্ষে কাজ করবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আজ বিবাহিতদের জীবনে শুক্র এবং মঙ্গল গ্রহ সামঞ্জস্যপূর্ণ হবে। যারা আপনার কারণে কষ্ট পেয়েছে তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত।

প্রতিকার: ধনসম্পদ লাভের জন্য দুধ বা জলে জাফরান মিশিয়ে পান করার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ আপনার স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। অসুস্থতার জন্য আত্মবিশ্বাস কাজে আসবে। ইতিবাচক অনুভব নেতিবাচক ভাবনাগুলোকে কাটিয়ে উঠতে সাহায্য করবে। বন্ধুদের সঙ্গে বাইরে গেলে ভেবেচিন্তে টাকা খরচ করা উচিত। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার। স্বাস্থ্য ভালো থাকবে না। জীবনসঙ্গীকে বিচলিত করতে পারেন। আজ কোনও গোপন বিষয় নিয়ে তর্ক হবে।

প্রতিকার: বাড়িতে লাল পর্দা ব্যবহার করার চেষ্টা করুন। এতে আপনার সব দিক থেকে উন্নতি হবে।

বৃশ্চিক রাশি: আজ আপনার মন ইতিবাচক বিষয়ের জন্য উন্মুক্ত থাকবে। খরচ নিয়ন্ত্রণ করা উচিত এবং অতিরিক্ত খরচ এড়িয়ে চলা উচিত। কাছের মানুষরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। প্রেমের সম্পর্ক কিছুটা সমস্যা দেখা যাবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো। নতুন ধারণা পরীক্ষা করার জন্য দিনটি চমৎকার। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই। আজ আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। জীবনসঙ্গীর সাথে উত্তেজনা দেখা দিতে পারে।

প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করার জন্য লাল বা বাদামি পিঁপড়েকে চিনি বা চিনির মিছরি খাওয়ানোর চেষ্টা করুন।

ধনু রাশি: আজ চমৎকার কোনও ধারনা আপনাকে আর্থিক সুবিধা নিয়ে আসবে। প্রিয়জনের সঙ্গে উপহার বিনিময়ের জন্য আজকের দিনটি ভালো। ভালোবাসা এবং রোমান্স আপনাকে ডুবিয়ে রাখতে পারে। কর্মক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন। অভাবীদের সাহায্য করার ক্ষমতা আজ আপনাকে সম্মান এনে দেবে। জীবনসঙ্গী সাম্প্রতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে তার ভালো স্বভাবের পরিচয় দিতে পারে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না আজ।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য আমিষ খাবার ত্যাগ করার চেষ্টা করুন।

মকর রাশি: আজ শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ধূমপান ত্যাগ করা উচিত। আর্থিক সমস্যা নিয়ে চিন্তিত হতে পারেন। বিশ্বস্ত কারোর কাছ থেকে পরামর্শ নিতে হবে। বাড়িতে অতিথিদের আগমন দিনটিকে আনন্দদায়ক করে তুলবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। জীবনসঙ্গীর সাথে পরামর্শ না করে পরিকল্পনা করলে তাদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া আসতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। আজ লোকেরা আপনার মতামত জানতে চাইবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য খাবারের কিছু অংশ বের করে গরুকে খাওয়ানোর চেষ্টা করুন।

কুম্ভ রাশি: নিরাপত্তাহীনতা এবং দ্বিধা আপনাকে সংকটে ফেলতে পারে। আজ আপনার কিছু অস্থাবর সম্পত্তি চুরি হতে পারে। তাই সতর্ক থাকার চেষ্টা করতে হবে। বন্ধু এবং জীবনসঙ্গী আপনার জীবনে শান্তি নিয়ে আসবে। আজ দিনটি উত্তেজনাপূর্ণ হতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। ভালবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করার জন্য রুটি বানিয়ে পাখিদেরকে খাওয়ানোর চেষ্টা করুন।

মীন রাশি: দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। অর্থ সঞ্চয়ের বিষয়ে বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত। বাড়িতে শান্তিপূর্ণ এবং শান্ত পরিবেশ বজায় থাকবে। আজ পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুবই ভালো। আর্থিক লাভের সম্ভাবনা আছে। প্রিয়জন আজ বিশেষ ও সুন্দর কিছু করে আপনাকে চমক দিতে পারে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করবেন না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য সাদা পোশাক পরার চেষ্টা করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal