সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৬ জুলাই, সোমবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কুম্ভ এবং মীন রাশিতে আর সূর্য মিথুন রাশিতে বিরাজ করছে। এদিকে আজ পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। ষষ্ঠী তিথির বিশেষ দিনটিতে সৌভাগ্য এবং শোভন যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৯ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:২৩ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ সোমবার, তাই বাবা মহাদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ যদি আপনি ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে তা পেতে পারেন। পরিবারের সদস্যদের রসিক আচরণ আজ আপনার বাড়ির পরিবেশকে হালকা করে তুলতে পারে। আজ দিনটি ভালবাসায় পরিপূর্ণ থাকবে এবং রাতে আপনার জীবনসঙ্গীর সাথে কোনও বিষয় নিয়ে ঝগড়া হতে পারে। তবে আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এবং ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো। আজ এই রাশির জাতক-জাতিকারা অবসর সময়ে সমস্যা সমাধান খোঁজার চেষ্টা করতে পারে।
প্রতিকার: সুস্থ থাকার জন্য তামার বালা পরার চেষ্টা করুন।
বৃষ রাশি: আজ আর্থিক পরিস্থিতি এবং সমস্যাগুলি মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। আজ অন্যদের জন্য কিছুটা বেশি খরচ করতে পারেন। সন্ধ্যাবেলা আপনার বাড়িতে অনাকাঙ্খিত অতিথিরা আসতে পারে। আজ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের অহংকারকে বাধা দেবেন না। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। আজ আপনি নতুন বই কিনে পুরো দিনটি ঘরবন্দি অবস্থায় কাটাতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: সুস্থ থাকার জন্য কুকুরকে রুটি খাওয়ানোর চেষ্টা করুন।
মিথুন রাশি: আজ শারীরিক ব্যায়াম বা ওজন কমানোর চেষ্টা আপনার বাহ্যিক রূপকে উন্নত করতে সাহায্য করবে। আজ আপনি ঋণমুক্ত হতে পারবেন এবং সন্ধ্যাবেলা অতিথিদের সঙ্গে আনন্দ করতে পারবেন। পরিবারের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। কিন্তু দাম্পত্য জীবনে কোনওরকম সমস্যা হবে না। আজ অতিরিক্ত মানুষের সাথে মেলামেশার কারণে সময় নষ্ট করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য নয় বছর বয়সী মেয়েদের খাদ্য সামগ্রী বিতরণ করার চেষ্টা করুন।
কর্কট রাশি: আজ আপনার আশা সুগন্ধির মতো আচরণ করতে পারে। আজ আপনি ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন, যেখান থেকে আপনি মানসিক শান্তি পাবেন। আত্মীয়দের সমালোচনার কারণ হয়ে দাঁড়াতে পারেন আপনি। আজ আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার শত্রুরাও আজ আপনার বন্ধু হয়ে উঠতে পারে। নতুন প্রকল্প শুরু করার আগে আজ আপনার উচিত অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে সেটি নিয়ে আলোচনা করা। দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: পারিবারিক জীবনে শান্তি ফিরিয়ে আনার জন্য রুপোর বাটিতে সাদা চন্দন, কর্পূর এবং এক টুকরো সাদা পাথর আপনার শোয়ার ঘরে রাখার চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ আপনার হাসিখুশি স্বভাব অন্যদেরকে খুশি রাখতে পারে। আজ আর্থিকভাবে আপনি শক্তিশালী থাকবেন এবং গ্রহ নক্ষত্রের অবস্থানের কারণে আপনি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। প্রিয়জন আপনাকে আনন্দের মুহূর্ত এনে দিতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তা বা আত্মীয়দের সাহায্যের জন্য আজ হাত বাড়িয়ে দিতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভাল কাটবে।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে প্রেমিক কিংবা প্রেমিকাকে সাদা কালো গোলাপ উপহার দেওয়ার চেষ্টা করুন।
কন্যা রাশি: আজ আপনার সবথেকে বড় স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হতে পারে। তবে উৎসাহ নিয়ন্ত্রণে রাখা উচিত। আজ আপনার আর্থিক সমস্যা সৃজনশীল ভাবে চিন্তা করার ক্ষমতাকে কেড়ে নিতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ ঊর্ধ্বতন কর্মকর্তারা দেবদূতের মতো আচরণ করতে পারে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা আজ আপনার জন্য উপকার হবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন। স্বাস্থ্য নিয়ে আজ সেরকম কোনও চিন্তা করার দরকার নেই।
প্রতিকার: আজ আপনার ধনসম্পত্তি বৃদ্ধি করার জন্য সবসময় পকেটে এক টুকরো রুপো রাখার চেষ্টা করতে হবে।
তুলা রাশি: আজ আপনাকে গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। যার জন্য আপনার মানসিক চাপ বা উদ্বেগ বাড়তে পারে। আজ বন্ধুদের সাহায্যে আপনার আর্থিক সমস্যার সমাধান হবে। আজ এমন কারও সঙ্গে দেখা হতে পারে, যে আপনার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে। আজ আকস্মিক ব্যবসায়িক ভ্রমণ আপনার জন্য ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না।
প্রতিকার: সুস্থ থাকার জন্য সূর্যোদয়ের সময় প্রণাম করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: ভাজা খাবার পরিহার করা উচিত এবং নিয়মিত ব্যায়াম করা উচিত আজ। নতুন আর্থিক চুক্তি চূড়ান্ত হবে এবং অর্থ আপনার হাতে আসতে শুরু করবে। আজ আপনার ভালবাসা সম্পূর্ণভাবে বিকশিত হবে এবং সুন্দর কাজগুলি প্রদর্শিত হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এবং ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি সঙ্গীর কাছ থেকে খুব ইতিবাচক সাড়া পাবেন। নিজের জন্য সময় বের করতে হবে এবং জীবনসঙ্গীর সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুবই ভালো।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে তামার পাত্রে সারারাত রেখে দেওয়া জল পান করার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ বাইরে যাওয়ার পরিকল্পনা করলে নিজের ভিতর সব সময় হাসি এবং আনন্দ রাখতে হবে। অতিরিক্ত অর্থ রিয়েল এস্টেটে বিনিয়োগ করা যেতে পারে। আজ বন্ধু বা পরিবারের সঙ্গে সন্ধ্যাবেলায় কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে। আজ এই রাশির জাতক-জাতিকাদের অবসর সময় আধ্যাত্মিক বই পড়া উচিত। এটি করলে আপনার অনেক সমস্যার সমাধান হতে পারে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুষ্ঠুভাবে চালানোর জন্য বাড়িতে আবর্জনা জমতে দেবেন না।
মকর রাশি: আজ আপনার আশাগুলি সুগন্ধির মতো আচরণ করতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। বন্ধুদের সাথে সন্ধ্যা কাটানো বা কেনাকাটা করা আজ আপনার জন্য উত্তেজনাপূর্ণ হবে। নতুন প্রেমের সম্পর্কের সম্ভাবনার প্রবল। কিন্তু অবশ্যই ব্যক্তিগত তথ্য বা গোপনীয় তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে। আজ এই রাশির জাতক জাতিকাদের অবসর সময়ে আধ্যাত্মিক বই পড়া উচিত।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে নিয়মিত গায়ত্রী মন্ত্র এবং গায়ত্রী চালিশা পাঠ করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: আজ আপনার কঠোর পরিশ্রম এবং পারিবারিক সমর্থন কাঙ্খিত ফলাফল এনে দেবে। কিন্তু কাজের অগ্রগতি বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। দীর্ঘমেয়াদী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। আজ আপনার সন্তানরা আপনাকে ভালো কোনও খবর দিতে পারে। পরিবারের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে। আজ আপনার প্রেমিকের সঙ্গে সময় কাটাতে এবং তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করতে সক্ষম হবেন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভাল কাটবে।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে ভগবান গণেশকে সবুজ দুর্বা ঘাস নিবেদন করার চেষ্টা করুন।
মীন রাশি: আজ আপনার সন্ধ্যাবেলাটা নানারকম অনুভূতিতে পরিপূর্ণ থাকতে পারে এবং চাপপূর্ণ হতে পারে। তবে খুব বেশি দুশ্চিন্তা করার দরকার নেই। হতাশার থেকে সুখ আপনাকে বেশি আনন্দ দেবে আজ। আর্থিক সমস্যার সমাধান হতে পারে এবং আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনি কিছু ভালো খবর শুনতে পাবেন। ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আজ আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন। অবসর সময় আপনি সৃজনশীল কোনও কাজ করতে পারেন। আজ জীবনসঙ্গীর সাথে মনের কথা ভাগ করে নেওয়ার জন্য সময় পাবেন।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য সকালে ঘুম থেকে উঠে আপনার বাবা কিংবা শিক্ষকের চরণ স্পর্শ করার চেষ্টা করুন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal










