রেবতী নক্ষত্রে ব্যবসায় প্রচুর লাভ করবে ৪ রাশি! আজকের রাশিফল, ৭ জুলাই

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৭ জুলাই, মঙ্গলবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মীন রাশিতে এবং সূর্য মিথুন রাশিতে বিরাজ করছে। এদিকে আজ উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। সপ্তমী তিথির বিশেষ দিনটিতে শোভন এবং অতিগণ্ড যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৯ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:২৩ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ মঙ্গলবার, তাই বজরংবলীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া উচিত। আজ আপনার ইচ্ছাশক্তির অভাব থাকতে পারে। আর্থিক অবস্থা শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তাহলে আজ সেই টাকা ফেরত পাওয়ার সম্ভবনা রয়েছে এবং আপনার আর্থিক লাভের সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ নির্ধারিত সময়ের আগেই আপনি সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে সাদা গরুকে আজ রুটি খাওয়ানোর চেষ্টা করতে হবে।

বৃষ রাশি: আজ আপনার শারীরিক উপকারিতা বিশেষ করে মানসিক শক্তি অর্জন করার জন্য ধ্যান বা যোগব্যায়াম করা উচিত। আজ ভাই বা বোন আপনার কাছে ঋণ চাইতে পারে। তাদের টাকা দিলে আপনার আর্থিক অবস্থা খারাপ হতে পারে। আজ রোমান্টিক সন্ধ্যাটা সুন্দর উপহার বা ফুলে পরিপূর্ণ থাকতে পারে। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এবং হাসিখুশিতে কাটবে। আজ ব্যবসায়ীদের জন্য অনাকাঙ্ক্ষিত ভ্রমণে যেতে হতে পারে। তবে এটি মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে ব্রোঞ্জ দান করার চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ ভ্রমণের পরিকল্পনা করে থাকলে নিজের ভিতর সব সময় হাসি রাখা উচিত। আজ আপনি নিজেকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে খুঁজে পাবেন। আজ পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত এড়ানোর জন্য আপনার রাগ নিয়ন্ত্রণ করা উচিত। ব্যক্তিগত সম্পর্কগুলি আজ সংবেদনশীল হতে পারে। আজ সহযোগীরা আপনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং আপনি সেখান থেকে সহায়তা পাবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে গণেশের মন্দিরে সাদা কালো পতাকা দান করার চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার উৎসাহকে দ্বিগুণ করে তুলবে। বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। ব্যক্তিগত বিষয় নিষ্পত্তির ক্ষেত্রে উদার হতে হবে। আজ ভালবাসার দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলে মনে করা হচ্ছে। কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজ ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে মুগ্ধ হতে পারে। সন্ধ্যাবেলা আজ আপনি দূর থেকে কোনও সুসংবাদ পেতে পারেন। তবে আর্থিক দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না। নিজের মানিব্যাগের দিকে নজর রাখা উচিত। পরিবার আর দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে হাসপাতালে অসুস্থ মানুষদেরকে সাহায্য করার চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ আপনার কর্মশক্তি বেশি থাকবে। অতিরিক্ত খরচ এবং আর্থিক পরিকল্পনা পরিহার করা উচিত। আত্মীয়-স্বজন কিংবা বন্ধুরা আজ আপনার উদার স্বভাবের সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। আজ নির্দিষ্ট সীমা পর্যন্ত উদারতা বজায় রাখতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটেও ভালো কাটবে না। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই আজ। পরিবারের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। কিন্তু দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো কাটবে বলে মনে করা হচ্ছে।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নত করতে হলে মদ বা ধূমপান ত্যাগ করার চেষ্টা করতে হবে।

কন্যা রাশি: আজ বন্ধুরা আপনাকে সমর্থন করবে এবং আপনাকে খুশি রাখতে পারে। আজ সন্ধ্যাবেলায় অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। আজ আপনার সামাজিক জীবনকে অবহেলা করা উচিত নয়। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে এবং সেখানে বিনিয়োগ করতে পারেন। স্বাস্থ্য নিয়ে কোনওরকম চিন্তা করার দরকার নেই। আজ শিক্ষার্থীরা মূল্যবান সময়ের অপব্যবহার করতে পারে।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য বাড়িতে ধূপ জালানোর চেষ্টা করুন।

তুলা রাশি: অন্যের সাফল্যকে প্রশংসা করার মাধ্যমে আজ আপনি তা উপভোগ করতে পারবেন। বয়স্ক ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বের হলে আজ আপনার আর্থিক লাভ হতে পারে। আজ আপনার সন্তানরা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত বোধ করাতে পারে। রোমান্সের জন্য আজকের দিনটি উত্তেজনাপূর্ণ হতে পারে। আজ সন্ধ্যার জন্য বিশেষ পরিকল্পনা করা উচিত এবং সেটিকে রোমান্টিক করা উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই আজ।

প্রতিকার: সুস্থ থাকার জন্য ঘুমানোর আগে একটি তামার পাত্রে জল রেখে পরদিন সকালে বাড়ির কোনও গাছের গোড়ায় ঢেলে দেওয়ার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ সৃজনশীল শখ আপনার মানসিক শান্তি এনে দিতে পারে। ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় আজ কিছু ব্যবসায়ীর লাভের সম্ভাবনা রয়েছে। সেই অর্থ আপনাকে অনেক সমস্যা দূর করতে সাহায্য করবে। আজ অন্যদের প্রভাবিত করার ক্ষমতা আপনাকে ইতিবাচক ফলাফল আনতে পারে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ নতুন প্রকল্প বা অংশীদারিত্ব শুরু করা থেকে বিরত থাকা উচিত। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একদমই ভালো কাটবে না।

প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য মাংস, মাছ, তামাক, ডিম ইত্যাদি পরিহার করার চেষ্টা করতে হবে।

ধনু রাশি: গাড়ি চালানোর সময় সতর্ক থাকা উচিত। আজ অন্যদের জন্য আপনার বেশি খরচ হতে পারে। দিনের শেষে অপ্রত্যাশিত সুসংবাদ গোটা পরিবারের জন্য আনন্দ নিয়ে আসবে। আজ আপনার প্রচেষ্টা সঠিক পথে চালিত হতে পারে। জীবনসঙ্গী আজ আপনাকে অনেকটাই সুখী রাখবে। পরিবার আর দাম্পত্য জীবনে এমনিতে সুখ শান্তি বজায় থাকবে। আজ এই রাশির জাতক জাতিকাদের নিজেদেরকেই বোঝা প্রয়োজন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে শরীরে রুপো পরার চেষ্টা করুন।

মকর রাশি: আজ স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। আজ অন্যদের জন্য কিছুটা খরচ করতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি খুব একটা ভালো নয় এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো কাটবে না। পেশাগত ভাবে আজ আপনি স্বীকৃতি পেতে পারেন। পরিবার আর দাম্পত্য জীবনে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। সাবধানে থাকার চেষ্টা করতে হবে। আজ আপনি বিবাহিত হলে এবং আপনার সন্তান থাকলে তারা আপনার কাছে অভিযোগ জানাতে পারে যে আপনি তাদেরকে যথেষ্ট সময় দেন না।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য একটি সবুজ কাঁচের বোতলে জল ভরে রোদে রাখতে হবে এবং সেই জল নিয়মিত পান করার চেষ্টা করতে হবে।

কুম্ভ রাশি: আজ আপনি অবসর সময় উপভোগ করতে পারবেন। অপ্রয়োজনীয় খরচ এবং আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না। আজ পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো। কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। আজ প্রিয়জনের সঙ্গে আপনি ভালোবাসার সাগরে ডুব দিতে পারেন। আজ পেশাগতভাবে দিনটি সম্পূর্ণ ইতিবাচক। কিন্তু এর সদ্ব্যবহার করা উচিত। না হলে আর্থিক ক্ষতি হতে পারে। আজ আপনি উপলব্ধি করবেন যে আপনার জীবনসঙ্গী আপনার সবথেকে বড় সুখের কারণ।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সাধুকে কালো পারের সাদা ধুতি দান করার চেষ্টা করুন।

মীন রাশি: আজ দাঁত কিংবা পেটের ব্যাথা আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। এ থেকে মুক্তি পাওয়ার জন্য ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি সুখ শান্তিতে কাটবে। যারা ঘনিষ্ঠ বন্ধু কিংবা আত্মীয়দের সঙ্গে ব্যবসায় জড়িত তাদের আজ সতর্কতার সঙ্গেই পদক্ষেপ নেওয়া উচিত। না হলে আর্থিক ক্ষতি হতে পারে। আজ প্রতিভা প্রদর্শনের ভালো সুযোগ পাবেন। আজ আপনি জীবনসঙ্গীর কাছ থেকে অতিরিক্ত স্নেহ আদায় করতে পারবেন এবং সে আপনাকে সুখ শান্তিতে রাখবে। আজ আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে সুগন্ধি জিনিস ব্যবহার করার চেষ্টা করতে হবে।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal