সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৭ জুন, রবিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কুম্ভ রাশিতে আর সূর্য বৃষ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ ধনিষ্ঠা এবং শতভিষা নক্ষত্রের প্রভাব পড়বে। সপ্তমী তিথির বিশেষ দিনটিতে বৈধৃতি এবং বিষ্কম্ভ যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:১৭ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ রবিবার, তাই সূর্যদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি একটুও ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ কোনও বন্ধু আপনার ধৈর্য বা বোধশক্তির পরীক্ষা নিতে পারে। মূল্যবোধের সঙ্গে আপোষ করা এড়িয়ে চলতে হবে। আজ কারও সাহায্য ছাড়াই অর্থ উপার্জন করতে পারবেন। জীবনসঙ্গীর অসাবধানতা আজ আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করবে। একসঙ্গে মূল্যবান সময় কাটিয়ে আজ প্রেমের জীবনে নতুন স্মৃতি ফিরিয়ে আনতে পারেন। দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য শনিদেবকে তেল মাখানোর চেষ্টা করুন।
বৃষ রাশি: আজ উন্নত ব্যক্তিত্ব আপনার শক্তিকে কেন্দ্রীভূত করতে পারে। দীর্ঘদিনের বকেয়া ক্ষতিপূরণ বা ঋণ আপনার হাতে এসে পৌঁছাবে। আজ কোনও বয়েজ্যৈষ্ঠ ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারে। সুন্দর এবং সৎ ব্যক্তির সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই। জীবনসঙ্গী আপনার কাছে আজ দেবদূতের মতো আচরণ করতে পারে।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখের করার জন্য প্রতিবন্ধীদেরকে মিষ্টি বিতরণ করার চেষ্টা করুন।
মিথুন রাশি: আজ ধৈর্য ধরা উচিত। কারণ আপনার চেষ্টা অবশ্যই সাফল্য এনে দেবে। সন্তানদের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে। আজ আপনি পরিবারের ছোট সদস্যদের সঙ্গে কোনও পার্ক বা শপিংমলে ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ ফুল দিয়ে আপনার ভালবাসা প্রকাশ করতে পারেন। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি খুবই ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনক চিন্তা করার দরকার নেই।
প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে হলে সকাল এবং সন্ধ্যাবেলায় ১১ বার ‘ওম নমো ভগবতে রুদ্রায়’ মন্ত্র জপ করার চেষ্টা করতে হবে।
কর্কট রাশি: আজ আপনার উচ্চ আত্মবিশ্বাসকে ভালোভাবে কাজে লাগানো উচিত। ব্যস্ততা সত্বেও আজ আপনার শক্তি এবং সতেজতা ফিরে পাবেন। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করবেন না। প্রিয়জনের প্রতি তিক্ত মনোভাব সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে। আত্মীয়-স্বজনদের নিয়ে আজ আপনার জীবনসঙ্গীর সাথে তর্ক হতে পারে। আজ অফিসের কাজ দ্রুত শেষ করার জন্য চেষ্টা করবেন আপনি, এবং সহকর্মীরা আপনার উপর অবাক হয়ে যেতে পারে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।
প্রতিকার: ভালোবাসার সম্পর্ককে আরও ভালো করতে হলে আজ কোনও দরিদ্র ব্যক্তিকে উপহার দিন বা খাওয়ানোর চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ বিরক্তি বা রাগ আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। অতীতের বিষয় নিয়ে পড়ে থাকবেন না। শান্ত থাকার চেষ্টা করতে হবে। জমি বা সম্পত্তিতে বিনিয়োগ করলে সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। সত্যিকারের ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ জীবনসঙ্গীর সাথে দিনটি খুবই ভালো কাটবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ অবসর সময়ে মোবাইলে কোনও ওয়েব সিরিজ দেখতে পারেন।
প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য কপালে জাফরানের তিলক লাগানোর চেষ্টা করুন।
কন্যা রাশি: আজ অতিরিক্ত ভ্রমণ আপনার জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। খুব ইতিবাচক মনোভাব নিয়ে বাড়ি থেকে বের হবেন। কিন্তু কোনও জিনিসপত্র চুরি হওয়ার কারণে আপনার মন খারাপ হতে পারে আজ। আজ আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। প্রিয়জনের একটি ফোন আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলবে। তবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে অপ্রত্যাশিত দেখা হওয়ার সম্ভাবনা আছে আজ।
প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য প্রতিদিন খাঁটি মধু খাওয়ার চেষ্টা করতে হবে।
তুলা রাশি: আজ আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বচ্ছ চিন্তাভাবনা দরকার। বন্ধুদের সঙ্গে বাইরে গেলে ভেবেচিন্তে টাকা খরচ করা উচিত। না হলে আর্থিক ক্ষতি হতে পারে। পরিবারে সুখ শান্তি থাকবে না। আজ যোগাযোগ এবং কর্মদক্ষতা উন্নত হবে। রোমান্সের অভাব থাকতে পারে। আজ রোমান্টিক ভাবে দিনটি কল্পনার জগতে হারিয়ে যেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে আজ। কিন্তু বাবা-মায়ের স্বাস্থ্যের প্রতি বেশি মনোযোগ দেওয়া দরকার।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য ভগবান শিব, ভৈরব এবং হনুমানের পূজা করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আজ মানসিক এবং নৈতিক শিক্ষার পাশাপাশি শারীরিক শিক্ষা গ্রহণ করা উচিত। পরিবারের কোনও সদস্য অসুস্থ হওয়ার কারণে আজ আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। সেই সময় অর্থের থেকে স্বাস্থ্যের বিষয়ে বেশি চিন্তা করা উচিত। মানসিক সমর্থনের প্রয়োজন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে। আজ আপনি সৃজনশীল কোনও কাজ করতে পারেন। জীবনসঙ্গীর সাথে আরামদায়ক দিন কাটবে। একাকীত্ব কাটিয়ে ওঠার সেরা উপায় আজ বন্ধুরা, এটা প্রমাণিত হবে।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে গরিব নারীদের আর্থিকভাবে সাহায্য করতে চেষ্টা করতে হবে।
ধনু রাশি: আজ স্বাস্থ্য সম্পর্কিত কার্যাবলী পুনরায় শুরু করা উচিত। দীর্ঘমেয়াদি বিনিয়োগ সুফল বয়ে আনতে পারে। আজ নিজেকে গৃহস্থালীর কাজে ব্যস্ত রাখতে পারেন। কর্মক্ষমতা বজায় থাকবে। শরীর এবং মনকে সক্রিয় রাখতে আজ নিজের শখের জন্য সময় বরাদ্দ করতে ভুলবেন না। আজ ভালবাসার অভাব অনুভব করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। প্রিয়জনের সঙ্গে সিনেমা দেখে চমৎকার দিন উপভোগ করতে পারবেন।
প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখতে হলে আজ প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে কপালে জাফরানের তিলক লাগানোর চেষ্টা করুন।
মকর রাশি: আজ আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া উচিত, যেটি আধ্যাত্মিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ। ইতিবাচক চিন্তার মাধ্যমে কোনও ব্যক্তিকে আলোকিত করতে পারেন। প্রার্থনার মাধ্যমে আজ আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ প্রিয়জনের সঙ্গে দিনটি ভালোভাবে কাটবে। বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটাতে পারেন। বিবাহিত জীবনের অন্যতম সেরা দিন হতে পারে আজ।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে বাড়িতে লকারে রুপোর জিনিসপত্র এবং বাসমতি চাল রাখার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: মানসিক অবসাদ আজ আপনার চিন্তাশক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করতে পারে। ইতিবাচক চিন্তার মাধ্যমে আজ সমস্যা কাটিয়ে ওঠা উচিত। হঠাৎ করে আপনার কাছে টাকা আসতে শুরু করবে, যেগুলি আপনার খরচ বা বিল মেটাতে সাহায্য করবে। সন্ধ্যাবেলা আজ সন্তানদের সাথে আনন্দময় সময় কাটানো উচিত। প্রিয়জন সারাদিন আপনার অভাব বোধ করতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে অসুবিধা হতে পারে। বন্ধুদের সাথে মূল্যবান সময় নষ্ট করতে পারেন।
প্রতিকার: ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়াশোনার সামগ্রী বিতরণ করার চেষ্টা করতে হবে। এতে আপনি স্বস্তি বোধ করবেন।
মীন রাশি: আজ আপনার মন ইতিবাচক চিন্তাভাবনার দিকে আকৃষ্ট হতে পারে। দীর্ঘমেয়াদি লাভের দৃষ্টিকোণ থেকে স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। বন্ধুদের সঙ্গ আজ অনেকটাই স্বস্তি দেবে। প্রিয়জনকে ছাড়া আজ সময় কাটানো আপনার জন্য উপকারে আসবে। ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আজ আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন। অবসর সময়ে সৃজনশীল কোনও কাজ করতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে আজ। আজ ছুটির দিনে মাল্টিপ্লেক্সে গিয়ে ভালো সিনেমা দেখতে পারেন।
প্রতিকার: ভালোবাসার সম্পর্ক আরও উন্নত করতে হলে আজ কোনও দরিদ্র ব্যক্তিকে উপহার দেওয়ার চেষ্টা করুন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal










