সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১৩ জুন, শনিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মেষ এবং বৃষ রাশিতে আর সূর্য বৃষ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রের প্রভাব পড়বে। ত্রয়োদশী তিথির বিশেষ দিনটিতে সুকর্মা এবং ধৃতি যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৩ মিনিটে এবং সূর্যাস্তে যাবে সন্ধ্যা ৭:২০ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শনিবার, তাই মা কালীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ মানসিক এবং নৈতিক শিক্ষার পাশাপাশি শারীরিক শিক্ষা গ্রহণ করা উচিত। তাহলে বিকাশ সম্ভব। আজ বসে না থেকে এমন কোনও কাজ করুন যা আপনার আয় বাড়াতে পারে। পরিবারের সদস্যদের রশিক আচরণ চারপাশের পরিবেশকে হালকা করে তুলতে পারে। কিছু জরুরী কাজের কারণে তা আজ বাড়ির কাজ করতে সমস্যা হতে পারে। একঘেয়ে বিবাহিত জীবন থেকে কিছুটা উত্তেজনা খুঁজে বার করা উচিত। পরিবারে আজ সুখ-শান্তি বজায় থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করার জন্য দরিদ্র ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সাহায্য করার চেষ্টা করতে হবে।
বৃষ রাশি: আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। সময় এবং অর্থের মূল্য দেওয়া উচিত। তাহলে আগামী দিনে সমস্যা হতে পারে। আজ কাছের কোনও ব্যক্তি অদ্ভুত মেজাজে থাকতে পারে। তাকে বোঝা অসম্ভব হতে পারে। রোমান্টিক সাক্ষাৎ আজ আপনার সুখ বাড়িয়ে দিতে পারে। এই রাশির জাতকরা আজ অবসর সময়ে সৃজনশীল কোনও কাজ করতে পারে। কিন্তু তাদের পরিকল্পনা সফল হবে না। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। জীবনসঙ্গীর ভালবাসার সাহায্যে জীবনের প্রতিকূলতা সহজেই মোকাবিলা করতে পারবেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ অর্জন করার জন্য অশথ্ব বা বটগাছের কাছে মাটিতে ২৮ বার সর্ষের তেল ফেলুন।
মিথুন রাশি: শিশুদের সঙ্গে খেলাধুলো আজ চমৎকার অভিজ্ঞতা দিতে পারে। আর্থিক জীবন সমৃদ্ধ হবে। ঋণ মুক্ত হতে পারেন। বন্ধু বা পরিবারের সাথে আনন্দময় সময় কাটাতে পারেন। কিছু মতবিরোধ সত্বেও আজ আপনার প্রেমের জীবন ভালো থাকবে। আজ সঙ্গীকে খুশি রাখতে সফল হতে পারেন। বাড়িতে কোনও পার্টি আপনার মূল্যবান সময় নষ্ট করতে পারে। জীবনসঙ্গীর ঠোঁটের হাসি আজ এক মুহূর্তে আপনার সমস্ত কষ্ট দূর করে দিতে পারে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে খাটের পায়ে চারটি তামার পেরেক ঠুকে দেওয়ার চেষ্টা করুন।
কর্কট রাশি: আজ আপনার আবেগ নিয়ন্ত্রণ করা উচিত। দিনটি খুব একটা লাভজনক হবে না। আজ কাছের মানুষরা আপনার ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি করতে পারে। ভ্রমণ আপনাকে নতুন জায়গা বা গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে না। কিন্তু দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ কেনাকাটার জন্য দিনটি চমৎকার। কিছু সুন্দর পোশাক বা জুতো কিনতে পারেন আজ।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে মাংস এবং মদ ত্যাগ করার চেষ্টা করতে হবে।
সিংহ রাশি: আজ আপনার আকর্ষণীয় আচরণ অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। টাকা খরচ করার প্রয়োজন পড়বে না। কারণ, পরিবারের কোনও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আপনাকে টাকা দিতে পারে। আজ বন্ধুত্ব করতে চাইবে সকলে। কিন্তু তাদের ইচ্ছা পূরণ করতে পেরে আপনি খুশি হবেন। যারা এখনও পর্যন্ত অবিবাহিত তাদের আজ কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। আজ খেলাধুলা করে দিন কাটাতে পারেন। অভিভাবকদের তাদের কড়া নজর রাখা উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুনিশ্চিত করার জন্য লক্ষীনারায়ণ মন্দিরে অবশ্যই প্রসাদ নিবেদন করুন এবং দরিদ্রদের মধ্যে বিতরণ করার চেষ্টা করুন।
কন্যা রাশি: আজ আপনি কোনও ঝামেলা ছাড়া আরাম করতে পারবেন। পিশিকে শিথিল করার জন্য তেল মালিশ করতে পারেন। জীবনকে মসৃণভেবে চালাতে হলে আজ আর্থিক প্রবাহের দিকে মনোযোগ দেওয়া উচিত কেউ কেউ গয়না কিংবা গৃহস্থলী জিনিসপত্র কিনতে পারে প্রিয়জনের থেকে দূরে থাকা সত্ত্বেও আজ আপনি তাদের উপস্থিতি অনুভব করতে পারবেন। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে আজ রুপোর বালা পরার চেষ্টা করুন।
তুলা রাশি: আজ আপনি কোনও ঝামেলা ছাড়া আরাম করতে পারবেন। পেশিগুলিকে আরাম করতে তেল মালিশ করা উচিত। ঋণ নেওয়ার কথা ভেবে থাকলে আজ তা পেতে পারেন। পড়াশোনার ক্ষতি করে দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকলে আজ আপনার বাবা মায়ের রোষের কারণ হতে পারেন। খেলার মতো কেরিয়ারের পরিকল্পনা করা অবশ্যই গুরুত্বপূর্ণ। পরিবারের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কিন্তু দাম্পত্য জীবনে কোনরকম সমস্যা হবে না। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করা দরকার নেই। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে।
প্রতিকার: পারিবারিক জীবনে শান্তি পাওয়ার জন্য আজ রুপোর বাটিতে সাদা চন্দন কর্পূর বা দান করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: শারীরিক অসুস্থতা সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে খুব শীঘ্রই খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনার দাতব্য কাজে অংশগ্রহণ করতে হবে। এতে আপনি মানসিক শান্তি পাবেন। মানসিক চাপ অব্যাহত থাকবে। পারিবারিক সমর্থন দরকার পড়বে। প্রেমে পড়ার সুযোগ হাতছাড়া না করাই উচিত। পরিবারের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। জীবনসঙ্গীর মধ্যে উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ মেয়াদের কথা বিবেচনা করে বিনিয়োগ করা উচিত আজ।
প্রতিকার: পারিবারিক জীবনকে ভালোভাবে চালাতে হলে আজ হলুদ পাঁচটি অশত্থ্ব পাতা, এক গ্রাম হলুদ, লাল জাফরান এবং একটি সূর্যমুখী ফুল, হলুদ রঙের পোশাক ভক্তি সহকারে কোনও ব্রাহ্মণকে দান করার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ আপনার নম্র স্বভাবের প্রশংসা হতে পারে। অনেকেই আপনার প্রশংসা করতে পারে। রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারেন। পারিবারিক জীবন শান্তিপূর্ণ ও সুখী হবে। আজ আপনার অস্থির মনোভবের কারণে প্রিয়জনের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হতে পারে। দিনের শেষে আপনার পরিবারের সাথে সময় কাটাতে পারেন। তবে এই সময় আপনার কাছের কারো সঙ্গে তর্ক হতে পারে। পরিবারের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আর্থিক লাভেওর সম্ভাবনা রয়েছে। আজ অন্য কাউকে আপনার প্রভাবিত করার সুযোগ দিলে নেতিবাচক প্রতিক্রিয়া পেতে পারেন।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে পিতলের থালায় খাবার খাওয়ার চেষ্টা করুন।
মকর রাশি: অতীতের প্রকল্পগুলির সাফল্য আজ আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে। কারো সঙ্গে পরামর্শ না করে কোথাও টাকা বিনিয়োগ করা উচিত নয়। আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। নাহলে অন্যদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন, কারো সঙ্গে দেখা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ ভাই-বোনদের সাথে সিনেমা বা ম্যাচ দেখতে পারেন। ভালোবাসার দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে না আজ।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখের করার জন্য প্রতিবন্ধীদেরকে মিষ্টি বিতরণ করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: স্বাস্থ্য এবং কর্মশক্তির উন্নতি করলে আজ দীর্ঘ যাত্রা উপকারে আসবে, আজ আপনার ব্যস্ত সময় থাকা সত্ত্বেও ক্লান্ত হতে পারেন। অর্থ কেবলমাত্র সঞ্চয় করলে কাজে লাগতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। ভালোবাসার সতেজতা আজ তাজা ফুলের মতো বজায় রাখতে হবে। নিজের ত্রুটিগুলি নিয়ে কাজ করা উচিত। কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজ স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই। পারিবারিক জীবন সম্পূর্ণ শান্তিপূর্ণ হতে পারে।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে নপুংসকদের অপমান করবেন না এবং নিজের সমর্থ্য অনুযায়ী তাদেরকে দান করার চেষ্টা করুন।
মীন রাশি: আজ আপনার আত্মবিশ্বাস এবং সহজ কাজ বিশ্রামের জন্য সময় দেবে। জীবনে অর্থের গুরুত্ব যারা বোঝেন না, তাদের গুরুত্ব বুঝতে হবে। পরিবারকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত। তাদের অনুভব করতে দিন যে আপনি তাদেরকে যত্ন নেন। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। ভালোবাসার ক্ষেত্রে আজ অভদ্র আচরণ করা উচিত নয়। কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। আজ জীবনসঙ্গীর সাথে বিরোধ দেখা দিতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা আছে।
প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে হলে আজ যার সঙ্গে সময় কাটাতে খুব পছন্দ করে না, তাকে এড়িয়ে চলে কপালে সাদা চন্দনের তিলক লাগার চেষ্টা করুন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal










