পাকা তাল দিয়ে জন্মাষ্টমীতে বানিয়ে ফেলুন রসালো ‘লতিকা’, কীভাবে? রইল পদ্ধতি

Published:

Taler Latika

প্রীতি পোদ্দার, কলকাতা: একের পর এক উৎসব যেন লেগেই রয়েছে বাঙালিদের, সামনেই আসছে জন্মাষ্টমী। প্রিয় গোপুকে ভিন্ন স্বাদের পদ (Recipe) বানিয়ে খাওয়াতে এখন থেকেই সবাই আলাদা করে ফর্দ বানাতে শুরু করে দিয়েছে। তার উপর এখন আবার তালের (Tal) মরসুম, তাই তালের রেসিপি রাখা চাই চাই। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে তালের এক ইউনিক রেসিপি, আর সেটি হল তালের লতিকা (Taler Latika), ভাবছেন কীভাবে বানাবেন? রইল সম্পূর্ণ রেসিপি।

উপকরণ

পাকা তালের লতিকা বানানোর জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল- তাল, ২ বাটি ময়দা, নুন, সাদা তেল, ৫০০ মিলি দুধ, হাফ বাটি গুঁড়ো দুধ, ছানা, চিনি, লবঙ্গ, এলাচ, ২ বাটি চিনি, ২ বাটি জল।

রান্নার পদ্ধতি

লবঙ্গ লতিকা ছাড়া যেকোনো উৎসব প্রায় অধরা। কিন্তু তাল দিয়ে লতিকার এই রেসিপিটি (Taler Latika) সত্যিই ইউনিক। তাই এই বছর যদি গলির জন্য স্পেশাল মিষ্টি বানাতে চান, তাহলে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নেন, মন্দ হবে না। তা হলে চলুন জেনে নেওয়া যাক এর রেসিপি।

  • প্রথমে তালগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আলাদা পাত্রে রাখতে হবে। এবার তালের টুকরোগুলো আলাদা করে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখার পর ভালো করে তাল ঘষার মাধ্যমে তরল অংশটা বের করে নিতে হবে। যেহেতু ওর মধ্যে অনেক শাঁস থাকবে তাই বড় ছাকনি দিয়ে পুনরায় ঘষে নিতে হবে। এতে ওই তালের মিহি মিশ্রণে আর কোনো শাঁস থাকবে না।
  • এবার একটি পাত্রে ২ বাটি ময়দা, সামান্য নুন, একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়দা মেখে নিতে হবে। এরপর ওর মধ্যে তালের পাল্পটা ঢেলে ভালো করে মোয়াম দিতে রেখে দিতে হবে। বেশি নরম করে মাখবেন না, এটিকে অন্তত ১ ঘণ্টা মত ঢাকা দিয়ে রাখতে হবে।
  • এরপর একটি প্যানে ৫০০ মিলি দুধ জাল দিতে হবে, দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে দিতে হবে। ভালো করে দুধ ফুটে এলে ওর মধ্যে ছানাগুলো ঢেলে দিতে হবে। যতক্ষণ না দুধটা গাঢ় হয়ে আসছে ততক্ষণ সম্পূর্ণটা নাড়া দিয়ে যেতে হবে।
  • যখন ছানাটা দুধটাকে প্রায় টেনে নেবে তখন নামিয়ে নিতে হবে। কারণ ছানার এই মিশ্রণ ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যাবে। এবার ঢেকে রাখা তালের ময়দা গুলোর থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এক একটা লেচি গুলো এবার লুচির মতো করে ছোট ছোট গোল করে বেলে নিতে হবে। এবং ওর মধ্যে অল্প করে ছানার মিশ্রণ পুর হিসেবে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে দুই ভাজ করে একটি সন্দেশের আকার বানিয়ে নিতে হবে।

https://youtu.be/KGDgUAMvrTQ?si=_r9xt59ItpfgGjkw

আরও পড়ুন: ডুমুর দিয়ে বানিয়ে ফেলুন লোভনীয় ডালনা, স্বাদ হবে অসাধারণ, রইল রেসিপি

  • তালের ওই লতিকাগুলোর ওপর একটি করে লবঙ্গ গেঁথে দিতে হবে। এবার কড়াইতে বেশি করে সাদা তেলি গরম করে নিতে হবে, এবং এক একটা করে তাদের লতিকাগুলো এপিঠ ওপিঠ ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন এই লতিকাগুলো যেন আবার বেশি ভাজা না হয়ে যায়। অন্যদিকে একটি কড়াইতে দুই বাটি চিনি এবং দুই বাটি জল তার সঙ্গে ৩-৪ টে এলাচ দিয়ে ভালো করে একটি চিনির সিরাপ বানিয়ে নিতে হবে।
  • ভেজে রাখা তালের লতিকা গুলোকে এবার গরম চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। অন্তত ২ মিনিট রাখার পর গরম গরম পরিবেশন করুন অতিথি এবং বাড়ির সদস্যদের। ব্যস, তাহলেই তৈরি পাকা তালের লতিকা (Taler Latika)।
আরও Recipe Tal Taler Latika