সৌভিক মুখার্জী, কলকাতা: এসে গেল দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ দেবের রথযাত্রা (Ratha Yatra 2026)। পুরীতে ধুমধাম করে আয়োজন করা হয় এই উৎসবের। এমনকি হুগলির মাহেশ থেকে শুরু করে ইসকনের মন্দির, সব জায়গাতেই সমান হয়ে প্রচলিত জগন্নাথ দেবের রথযাত্রা। পাশাপাশি ঘটা করে রথের মেলার প্রচলন তো রয়েছেই। কিন্তু রীতি অনুযায়ী, যে সমস্ত মন্দির বা বাড়িতে রথযাত্রার আয়োজন করা হয়, সেখানে আবার আরড়ম্বরের সঙ্গে স্নানযাত্রাও (Jagannath Snan Yatra) হয়। তবে স্নানের আবার কিছু রীতি রয়েছে। বিশ্বাস করা হয়, এদিন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে ১০৮ ঘড়া জল দিয়ে স্নান করাতে হয়। ঠিক আর কী কী নিয়ম মানতে হয়? জানাবো এই প্রতিবেদনে
এ বছর রথযাত্রা কবে?
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, এ বছর অর্থাৎ ২০২৬ সালে রথযাত্রা পড়ছে আগামী ১৬ জুলাই বৃহস্পতিবার। দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ১৫ জুলাই দুপুর ১:৪৬ মিনিটে, এবং দ্বিতীয়া তিথি শেষ হচ্ছে ১৬ জুলাই সকাল ১১:৪৪ মিনিটে। এবার উল্টোরথ নিয়ে যদি কথা বলি, তাহলে এবছর অর্থাৎ ২০২৬ সালে উল্টো রথের দিনক্ষণ রয়েছে ২৪ জুলাই ২০২৬ শুক্রবার।
স্নানের সময় মেনে চলুন এই সমস্ত রীতি
প্রসঙ্গত, রথযাত্রায় স্নান করানোর সময় কিছু রীতি মেনে চললে বিশ্বাস করা হয়, পরিবারে সুখ-সমৃদ্ধি ফিরে আসে, অর্থলাভ হয়, এবং রাতারাতি নাকি ভাগ্যের চাকা ঘুরে যায়! সেই নিয়মগুলি হল—
- স্নানযাত্রার দিন অবশ্যই খুব ভোরবেলা ঘুম থেকে উঠার চেষ্টা করতে হবে।
- যত তাড়াতাড়ি সম্ভব গঙ্গাস্নান সেরে নিতে হবে। গঙ্গাস্নান না করতে পারলেও স্থানীয় কোনও পবিত্র নদীতে গিয়ে স্নান করে নেওয়া উচিত।
- এরপর স্নান সেরে অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করা উচিত।
- এরপর হাত জোড় করে সূর্য প্রণাম করতে হবে।
- তারপর জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে পূজা করতে হবে।
- তবে পূজার আগে অবশ্যই মূর্তিগুলোকে ভালোভাবে স্নান করিয়ে নেওয়া উচিত।
- তবে স্নানের জলে অবশ্যই গঙ্গা জল এবং কাঁচা দুধ মেশাতে ভুলবেন না।
- তার সঙ্গে আতর, চন্দন এবং কর্পূর মেশান।
- স্নান করানো হয়ে গেলে জগন্নাথ দেবের চরণে ১০৮টি তুলসী পাতা অর্পণ করুন।
- তবে জগন্নাথ দেবকে প্রসাদ হিসেবে অবশ্যই পাঁচ রকম ফল দেওয়ার চেষ্টা করুন। সঙ্গে মিষ্টি রাখবেন।
- এরপর প্রত্যেক দেবতাকে গোলাপ ফুল নিবেদন করুন।
- এরপর দেবতাদের প্রণাম করে উঠে পড়ুন।
- তবে হ্যাঁ, এদিন ব্রাহ্মণ ভোজন করাতে পারেন। বিশ্বাস করা হয়, ব্রাহ্মণদের আশীর্বাদ লাভ করার জন্য এই দিন তাদের ভোজন করানো জরুরী।
আরও পড়ুন: কবে, কাদের বিরুদ্ধে রাউন্ড অফ 32-এ নামছে ব্রাজিল-আর্জেন্টিনা-পর্তুগাল? দেখুন পূর্ণাঙ্গ সূচি
প্রসঙ্গত, জগন্নাথ দেবের স্নানযাত্রা পড়ছে আগামীকাল অর্থাৎ ২৯ জুন সোমবার। তিথি নক্ষত্র নিয়ে যদি কথা বলি, তাহলে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে রবিবার রাত ৩:০৮ মিনিটে। আর পূর্ণিমা তিথি শেষ হচ্ছে সোমবার ভোর ৫:২৭ মিনিটে। সেই মতে, ২৯ জুন অর্থাৎ আগামীকাল জগন্নাথ দেবের স্নান করানো সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।










