‘এখনও আশা শেষ হয়নি’ KKR-র হয়ে প্রথমবার নামার আগে মুখ খুললেন পাথিরানা

Published:

18 Crore Pacer is ready to fight for Kolkata Knight Riders

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ অপেক্ষার পর গত ম্যাচে জয়ের সরণিতে উঠেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এদিকে যাঁকে নিয়ে অপেক্ষা বাড়ছিল, সেই 18 কোটির মাথিশা পাথিরানা দুদিন হয়ে গিয়েছে নাইট শিবিরে নিজের অনুশীলন সারছেন। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পাওয়ার পর একটা দীর্ঘ সময় মাঠের বাইরে থেকে অবশেষে একেবারে নিজস্ব উদ্যোগে কলকাতার ঘরের মাঠে বল হাতে নিজেকে ছন্দে ফেরানোর চেষ্টায় লঙ্কান পেসার। সেই সাথে নতুন দলে যোগ দিয়েই বড় আত্মবিশ্বাসী মন্তব্য করলেন বেবি মালিঙ্গা হিসেবে পরিচিত মাথিশা পাথিরানা।

KKR এ যোগ দিয়ে মুখ খুললেন 18 কোটির পেসার

শেষ ম্যাচে পুরো দুই পয়েন্ট তুলেও এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার একেবারে তলানিতেই রয়েছে কলকাতা নাইট রাইডার্স। শহরের এই দলের যা অবস্থা তাতে পরবর্তী প্রত্যেকটি ম্যাচেই জিততে হবে তাদের। অন্যথায় এবছরের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আশা ঘুঁচবে। এমতাবস্থায়, KKR এ যোগ দিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করলেন পাথিরানা।

শ্রীলঙ্কার দাপুটে বোলার একেবারে খোলাখুলি জানিয়ে দিলেন, এখনও আশা শেষ হয়ে যায়নি। চেষ্টা করলে এবং নিজেদের সর্বস্ব দিতে পারলে ভাল কিছু করা সম্ভব হবে। লঙ্কান প্লেয়ার প্লেয়ার বলছেন, কলকাতাকে জেতাতে যা যা করা প্রয়োজন নিজের 100 শতাংশ দিয়ে সেটা করবেন তিনি। গতকাল এক ভিডিও বার্তায় কলকাতার নতুন বোলার মাথিশা জানান, “আমি আজ পর্যন্ত কোনও দিনও ব্যক্তিগত ট্যাগ নিয়ে মাঠে নামিনি। এ সিজনে আলাদা করে কোনও টার্গেট সেট করিনি আমি। আসলে লক্ষ্য আমার একটাই নিজের 100 শতাংশ দলকে দেওয়া।”

অবশ্যই পড়ুন: সূর্যকুমারের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক কে হবেন? এগিয়ে ৪ বড় নাম

প্রসঙ্গত, আগামী 26 এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে যুদ্ধজয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। আসলে এই ম্যাচ না জিততে পারলে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফে ওঠার আশা কার্যত শেষ হয়ে যাবে। সব ঠিক থাকলে, এদিন কলকাতার সোনালী বেগুনি জার্সিতে মাঠে নামতে পারেন 18 কোটির লঙ্কান তারকাও। সেক্ষেত্রে এই বোলারের উপর চোখ থাকবে সকলের।