বিক্রম ব্যানার্জী, কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে সহজ জয় তুলেছে ভারত (Team India)। এখন অপেক্ষা দ্বিতীয় টেস্টের (India Vs Sri Lanka)। আগামী 23 আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই আসরে নিজেদের সর্বশক্তি দিয়ে লড়াই করবে ভারতীয় দলের প্লেয়াররা। এই টেস্ট জিতে যেতে পারলে লঙ্কান বাহিনীর ঘরের মাঠে তাদের গোটা সিরিজে চুনকাম করে আসবে টিম ইন্ডিয়া। তবে, এই দ্বিতীয় টেস্ট ভারতীয় দলের তিন জন প্লেয়ারের জন্য মরণ বাঁচন লড়াই হতে চলেছে! শোনা যাচ্ছে, দ্বিতীয় টেস্টে ভাল পারফর্ম না করতে পারলে দল থেকে বাদ পড়বেন তাঁরা!
টিম ইন্ডিয়া থেকে বাদ পড়বেন এই 3 তারকা!
যশস্বী জয়সওয়াল
এর আগে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নেমে মাত্র 24 রান করেছিলেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। পরবর্তীতে গল টেস্টে ব্যাট করতে নেমে 32 রানের বেশি করতে পারেননি এই খেলোয়াড়। মূলত সে কারণেই এই ভারতীয় তারকার ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। অনেকেই মনে করছেন, 22 গজে ব্যাট হাতে কিছুতেই নিজেকে মেলে ধরতে পারছেন না তিনি। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের দাবি, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কলম্বোতে সুযোগ পাওয়ার পর সেখানেও যদি ব্যর্থ হন, তবে ভারতীয় টেস্ট দল অর্থাৎ টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে হতে পারে জয়সওয়ালকে।
কুলদীপ যাদব
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 65 রান খরচ করে মাত্র একটি উইকেট তুলেছিলেন কুলদীপ যাদব। এরপর দ্বিতীয় ইনিংসে 11 ওভারে 38 রান খরচ করে একটিও উইকেট তুলতে পারেননি ভারতীয় দলের এই স্পিন অলরাউন্ডার। এমনিতেও টিম ইন্ডিয়ায় সেভাবে নিয়মিত সুযোগ পান না কুলদীপ। কাজেই দ্বিতীয় টেস্টে একের পর এক উইকেট তুলে নিজেকে প্রমাণ করতে না পারলে জাতীয় দল থেকে অনির্দিষ্টকালের জন্য বাদ পড়তে পারেন এই খেলোয়াড়।
আরও পড়ুন: বৈভব সূর্যবংশীর দিন শেষ! এশিয়ান গেমসে নামছে মাত্র ১৩ বছরের এই খুদে
রবীন্দ্র জাদেজা
ভারতীয় দলের অত্যন্ত অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টে তিনি চারটি উইকেট তুললেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন জাদেজা। প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র 13 রান এবং দ্বিতীয় ইনিংসে মাত্র 9 রান তুলতে পেরেছিলেন জাড্ডু। কাজেই কলম্বো টেস্টে যথেষ্ট চাপের মধ্যে থাকবেন এই ভারতীয় অলরাউন্ডার। মানব সুথারের সাফল্যের মাঝে এক প্রকার ফিকে হয়ে আসছেন রবীন্দ্র। দ্বিতীয় টেস্টে নিজেকে মেলে ধরতে না পারলে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে পারেন তিনি।










