বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘোষিত এশিয়ান গেমসের (Asian Games 2026) ক্রিকেট সূচি। এ বছরও মহাদেশের এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে ভারতের পুরুষ এবং মহিলা উভয় দল (Team India)। গত এশিয়ান গেমসে সফল হয়েছিল ভারতের দুই বিভাগের দলই। ফলে এবারের মহাদেশীয় প্রতিযোগিতায় ভারতের গতিবিধির উপর নজর থাকবে সকলের। আগামী সেপ্টেম্বর মাসেই এশিয়ান গেমসে যাত্রা শুরু করতে চলেছে ভারতের পুরুষ এবং মহিলা উভয় দল। ঠিক কবে মাঠে নামছেন ভারতীয় প্লেয়াররা? প্রকাশ্যে এলো সবই।
কবে মাঠে নামছে ভারতীয় দল?
এশিয়ান গেমসের ক্রিকেটীয় সূচি অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসের 18 সেপ্টেম্বর এই প্রতিযোগিতায় যাত্রা শুরু করবে ভারতের মহিলা দল। অন্যদিকে এশিয়ান গেমসের ক্রিকেট টুর্নামেন্টে ভারতীয় পুরুষ দলের যাত্রা শুরু হচ্ছে 28 সেপ্টেম্বর। বলাই বাহুল্য, এ বছর পুরুষদের এশিয়ান গেমসের ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলিকে মূলত দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এছাড়াও কিছু দল সরাসরি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করবে।
বলাই বাহুল্য, এশিয়ান গেমস ক্রিকেটের এ গ্রুপে জায়গা পেয়েছে আফগানিস্তান, জাপান এবং নেপাল। অন্যদিকে বি গ্রুপে জায়গা হয়েছে হংকং, চিন, মালয়েশিয়া এবং ওমানের। এছাড়া ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা গ্রুপ পর্বে না খেলেই সরাসরি মূল পর্বে অংশগ্রহণ করবে। ভারতীয় পুরুষ দলের প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী 24 অক্টোবর। এই আসরের উদ্বোধনী ম্যাচ খেলবে আফগানিস্তান এবং জাপান। এরপর গ্রুপ পর্বের বাকি দলগুলির ম্যাচ শেষ হলে 28 সেপ্টেম্বর প্রথমে খেলতে নামবে পাকিস্তান। ওই একই দিনে ম্যাচ রয়েছে ভারতেরও। তারা মুখোমুখি হবে এ গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলের।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের কাছে লজ্জার হারের পরই বড় সিদ্ধান্ত নিল মোহনবাগান, আসছেন নতুন স্ট্রাইকার
অন্যদিকে যদি মহিলাদের ক্রিকেট টুর্নামেন্টের কথা বলা যায় সেক্ষেত্রে এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হচ্ছে 17 সেপ্টেম্বর থেকে। প্রথম দিন মুখোমুখি হবে বাংলাদেশ এবং চিন। তবে ভারতের ম্যাচ রয়েছে 18 সেপ্টেম্বর। এদিন জাপানের মুখোমুখি হবেন ভারতের মেয়েরা। জানিয়ে রাখা প্রয়োজন, পুরুষদের পর এশিয়ান গেমসে মেয়েদের প্রতিযোগিতায় ভারতের পাশাপাশি অংশগ্রহণ করছে জাপান, বাংলাদেশ, চিন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, পাকিস্তান এবং থাইল্যান্ড।










