বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরপর দুবার এশিয়া কাপ জিতেছে ভারত (Team India)। প্রথমবার পুরুষ দলের হাত ধরে এবং এবছর নারী বাহিনীর দক্ষতায় এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘরে আসেনি দুই ট্রফির (Asia Cup Trophy) একটিও। এর কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি! আসলে নকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হওয়ার সাথে সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, সে কারণেই তাঁর হাত থেকে ট্রফি নেয়নি ভারতীয় দল। তবে এবার নিজেদের ট্রফি আদায় করবে BCCI। কিন্তু কবে? জানালেন সচিব দেবজিৎ সাইকিয়া।
কবে ভারতে আসবে এশিয়া কাপের ট্রফি?
শুক্রবার, এশিয়া কাপের ট্রফি প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ বাবু জানিয়েছেন, ভারতের পুরুষ এবং মহিলা দল যে এশিয়া কাপ ট্রফি জিতেছে তা একদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘরে আসবে। তবে কোনও সময়সীমা বলা যাচ্ছে না। মাঝে শোনা গিয়েছিল, মহসিন নকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দায়িত্ব ছাড়ার পরই এশিয়া কাপ নিয়ে ACC-র সাথে আলোচনার মধ্যে দিয়ে দুই ট্রফি ঘরে ফিরিয়ে আনতে পারে ভারত।
গত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিতলেও সেটা নেয়নি ভারতের পুরুষ দল। একইভাবে এ বছর শ্রীলঙ্কাকে পরাস্ত করে এশিয়া কাপ জিতেও একই পথে হেঁটেছে মহিলারাও। এমতাবস্থায়, দুই ট্রফি রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দুবাইয়ের সদর দপ্তরে। এবার তা নিয়েই মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ। তাঁর বক্তব্য, “এশিয়া কাপের ট্রফিগুলো একদিন ঠিক এখানে চলে আসবে। আমি কোনও নির্দিষ্ট সময়সীমা বলতে পারছি না তবে আমি আশ্বস্ত করতে পারি, দুটো ট্রফিই খুব শীঘ্রই ওয়াংখেড়ে স্টেডিয়ামে অবস্থিত বোর্ডের অফিসে জায়গা পাবে।”
From Asia Cup trophies to the next big IPL spectacle, BCCI Secretary Devajit Saikia talks about the road ahead. 🙌🏻
[ Team India, Indian Cricket Team ] pic.twitter.com/R1DEYFhG4u
— Star Sports (@StarSportsIndia) September 19, 2026
আরও পড়ুন: বিশ্বের পারমাণবিক মানচিত্রে যুক্ত হল বাংলাদেশ, এবার চোখ রাঙাবে ভারতকে?
উল্লেখ্য, গতবছর পহেলগাঁও জঙ্গি হামলার পরই ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক বয়েছিল অন্য খাতে। যার প্রভাব পড়ে ক্রিকেটেও। পশ্চিমের দেশের সাথে সমস্ত ধরনের আমদানি এবং রপ্তানি বাণিজ্য বন্ধ করার সাথে সাথে ক্রিকেটের ময়দানেও করমর্দন করতে অস্বীকার করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। আর ঠিক সেই রাজনৈতিক অস্থিরতার কারণে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বারবার ট্রফি নিতে অস্বীকার করেছে ভারত।










