বিগ ব্রেকিং, অধিনায়ক হিসেবে টিম ইন্ডিয়ায় জায়গা পেলেন ভুবনেশ্বর কুমার

Published:

Team India News

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলে জায়গা পেলেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। তাও আবার অধিনায়ক হিসেবে। হ্যাঁ, সরাসরি ভারতের বর্তমান সিনিয়র দলে জায়গা না পেলেও এক অন্য জাতীয় দলে (Team India) সুযোগ হয়েছে এই অভিজ্ঞ বোলারের। আসলে, 20 অক্টোবর থেকে শুরু হতে চলেছে হংকং সিক্সেস টুর্নামেন্ট। আর সেখানেই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ভুবেনশ্বর। এই ভারতীয় তারকার পাশাপাশি হার্দিক পান্ডিয়ার ভাই ক্রুণাল পান্ডিয়াকেও জায়গা দেওয়া হয়েছে দলে।

টিম ইন্ডিয়ায় জায়গা পেলেন ভুবনেশ্বর কুমার

সাম্প্রতিক বছরগুলিতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে হংকং সিক্সেস টুর্নামেন্ট। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর তরফে অনুমোদন পাওয়া এই টুর্নামেন্টে অংশ নেয় মোট 12টি দল। ছয় ওভার করে হয় ম্যাচ। একজন বোলার সর্বোচ্চ দুই ওভার বল করতে পারেন। সকলেরই জানা, এই টুর্নামেন্টে যাঁরা অংশ নেন তাঁরা প্রাক্তন ক্রিকেটার।

তবে এবারের ভারতীয় দল চমকে দিয়েছে সকলকে। হংকং সিক্সেসের জন্য যে ভারতীয় দল বেছে নেওয়া হয়েছে তাতে জায়গা পেয়েছেন ভুবনেশ্বর কুমার থেকে শুরু করে ক্রুণাল পান্ডিয়া, নীতীশ রানা, টি নটরাজন, রাহুল ত্রিপাঠী ও রাহুল তেওয়াটিয়া, শশাঙ্ক সিংরা। আর এই বিশেষ দলকে নেতৃত্ব দেবেন দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য ভুবনেশ্বর কুমার। বলে রাখা প্রয়োজন, দলে থাকা প্রত্যেকেই একার হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেই শাস্তি পেল ভারত

বলাই বাহুল্য, এই বিশেষ টুর্নামেন্টে আজ পর্যন্ত মোট একবার অংশ নিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তান খেলেছে 6 বার। এ ছাড়াও অন্যান্য দল তো রয়েছেই। তবে গতবারের দলে রবিন উথাপ্পা, স্টুয়ার্ট বিনিরা থাকলেও এ বছরের দল একেবারে অন্যরকম। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, আগের তুলনায় এই দল অনেকটাই বেশি শক্তিশালী এবং দীর্ঘক্ষণ ম্যাচ খেলে জেতার ক্ষমতা রাখে। তবে এই আসরের হাত ধরে ভারতীয় দলে ভুবনেশ্বর কুমার সুযোগ পেলেও মূল দলে কি আর কোনও দিনও দেখা যাবে 2022 সালে টিম ইন্ডিয়া থেকে ছিটকে যাওয়া তারকাকে? প্রশ্নটা থেকেই গেল।

google button