বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটা সময় ফুটবল কেরিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল বলা যায় (Sidny Lopes Cabral)! ছিল না মাথা গোজার ঠাঁই। সেই কঠিন সময় তাঁকে জায়গা দিয়েছিল জার্মানি। খেলেছিলেন জার্মানির চতুর্থ ডিভিশনে। সেখান থেকেই সোজা এবারের ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup) এক অবিশ্বাস্য গোল করে সকলের নজরে এলেন কেপ ভার্দের তরুণ ফুটবলার সিডনি লোপেজ কাব্রাল। তাও আবার যে সে দলের বিরুদ্ধে নয় বরং সরাসরি আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে দুরন্ত গোল করেছেন তিনি। দেখা গেল গোল করেই সোজা গ্যালারিতে এক তরুণীর কাছে ছুটে গিয়ে তাঁকে আলিঙ্গন করলেন কেপ প্লেয়ার। কিন্ত কে সেই রহস্যময়ী নারী?
কাকে আলিঙ্গন করলেন কাব্রাল?
খেলা তখন 102 মিনিটে পৌঁছে গিয়েছে। প্রথম গোল শোধ করে আবার পিছিয়ে পড়েছে কেপ। ব্যবধান 2-1। ঠিক সেই সময় লড়াই করে আর্জেন্টিনার বিরুদ্ধে সুযোগ তৈরি করে ফেলেন তরুণ ফুটবলার কাব্রাল। 103 মিনিটের মাথায় মেসিদের জালে বল জড়িয়ে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন তিনি। আর তারপরই দেখা গেল গোল করে সোজা গ্যালারিতে উঠে পড়লেন ফুটবলার। হন্যে হয়ে খুঁজলেন নিজের প্রেমিকাকে। হ্যাঁ, বেশ খানিকক্ষণ গ্যালারিতে ঘোরাঘুরি করার পর নিজের প্রিয় মানুষকে খুঁজে পান কাব্রাল।
অবশ্যই পড়ুন: আজ বৈভবকে অভিষেক করা থেকে আটকাতে পারবে না কেউ? ইঙ্গিতে বোঝালেন নিজেই
দেখা গেল, প্রেমিকাকে খুঁজে নিয়ে তাঁকে ভর্তি গ্যালারিতেই উষ্ণ আলিঙ্গন করলেন কেপ তারকা। যা দেখে মন ভরেছিল সমর্থকদেরও। এদিকে কেউ কেউ আবার খানিকটা মশকরা করে বলছিলেন, আজ বোধহয় আর গ্যালারি থেকে মাঠে ফিরবেন না কাব্রাল। যদিও পরবর্তীতে মাঠে ফিরে অতিরিক্ত সময়ের খেলাতেও নিজের ক্ষমতা প্রদর্শন করেছিলেন তিনি।
আজ ম্যাচের মাঝে হঠাৎ গোল করে গ্যালারিতে দীর্ঘক্ষণ থাকার কারণে কেপ তারকাকে হামেশাই কার্ড দেখাতে পারতেন রেফারি। তবে সেটা তিনি করেননি। অনেকেই মনে করছেন, ফুটবলের প্রেমের সম্পর্ককে সম্মান জানিয়েছেন তিনি। যদিও ফুটবলারকে আলিঙ্গন করা রহস্যময় তরুণীর নাম বা পরিচয় কিছুই জানা যায়নি। তবে তিনি কাব্রালের প্রেমিকা।










