ফিফা বিশ্বকাপের টিকিট কিনতে বাড়ি বিক্রি করে দিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ যেন ফুটবলের জন্য পাগলামি! ইতিমধ্যেই দামামা বেজে গিয়েছে 2026 ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026)। এবছর প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশগ্রহণ করছে 48টি দল। তাছাড়াও প্রথমবার একসাথে তিনটি দেশ ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে। আগামী 12 জুন থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপের আগেই ঘটল এক বিরল ঘটনা। জানা যাচ্ছে, অ্যান্ডি মিলন নামক এক অবসরপ্রাপ্ত শিক্ষক ফিফা বিশ্বকাপের ম্যাচের টিকিট কেনার জন্য নিজের বাড়িটাই বিক্রি করে দিয়েছেন। ভাবা যায়! একেই বোধহয় বলে ফুটবল প্রেম।

বাড়ি বিক্রি করে বিশ্বকাপ দেখবেন অবসরপ্রাপ্ত শিক্ষক

জানা গিয়েছে, অ্যান্ডি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। এর আগে তিনি বাচ্চাদের পড়াতেন। তবে একজন শিক্ষক হওয়ার পাশাপাশি মনে প্রানে তিনি এক পাগল ফুটবল ভক্ত। এবারের ফিফা বিশ্বকাপের খবর পেতেই টিকিট কেনার জন্য একপ্রকার হন্যে হয়ে ঘুরছিলেন তিনি। জানা গিয়েছে, ফিফা বিশ্বকাপের ম্যাচের টিকিট কেনার জন্য ইতিমধ্যেই নিজের বাড়ি বিক্রি করে দিয়েছেন ওই অবসরপ্রাপ্ত শিক্ষক। জানলে অবাক হতে হয়, প্রায় সাড়ে 4 কোটি টাকায় নিজের নর্থউইচের বাড়িটি বিক্রি করেছেন ইংল্যান্ডের বাসিন্দা অ্যান্ডি।

খোঁজখবর নিয়ে জানা গেল, অ্যান্ডি মিলন একজন ইংল্যান্ডবাসী হওয়ার সুবাদে তিনি নিজের জাতীয় দলকে সমর্থন করেন। এর আগে বহুবার ফিফা বিশ্বকাপে নিজের দলের জন্য প্রচুর অর্থ খরচ করে টিকিট কেটে মাঠে উপস্থিত থেকেছেন তিনি। তবে এবারের পদক্ষেপটা অনেকটা বড় হয়ে গেল। জানা গিয়েছে, বাড়ি বিক্রির অর্থ দিয়ে গোটা বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যাচের টিকিট এবং যাতায়াতের খরচ তুলবেন ওই ব্যক্তি। বলাই বাহুল্য, বিভিন্ন সময় ইংল্যান্ডকে সমর্থন করার পাশাপাশি নানান কান্ড ঘটান এই মিলন। সে কারণেই তাকে ইংল্যান্ড ফুটবল দলের সুপার ফ্যান বলা হয়।

অবশ্যই পড়ুন: “২০ ওভারে ২০০ করে গেইলের রেকর্ড গুঁড়িয়ে দেব!” হুঙ্কার বৈভব সূর্যবংশীর

প্রসঙ্গত, আগামী 18 জুন 2026 ফিফা ফুটবল বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। এদিন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ডালাসে খেলতে দেখা যাবে ইংল্যান্ড বাহিনীকে। আর সেই ম্যাচ দেখার জন্যই ইতিমধ্যেই নিজের সাড়ে 5 কোটির বাড়ি বিক্রি করে নিজেকে ইংল্যান্ডের বড় ফুটবল ভক্তের পরিচয় দিয়েছেন মিলন। সবচেয়ে বড় কথা, ইংল্যান্ডের উদ্বোধনী ম্যাচ দেখতে, ইতিমধ্যেই ডালাসেও পৌঁছে গিয়েছেন তিনি।