বিক্রম ব্যানার্জী, কলকাতা: দ্বিতীয় বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) পেয়ে গেল ভারত (India)? দিল্লি প্রিমিয়ার লিগে ওয়েস্ট দিল্লি লায়ন্সের হয়ে মাঠে নেমে এক ক্রিকেটার যা ব্যাটিং দেখালেন তাতে অবিকল সেহবাগকেই খুঁজে পেলেন ক্রিকেট ভক্তরা। যদিও এই তরুণ ক্রিকেটারের সাথে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের রক্তের যোগ রয়েছে। হ্যাঁ, বীরেন্দ্র সেবাগের মতোই ব্যাটিং স্টান্স দেখানো ছেলেটি আর কেউ নন বরং সেহবাগের নিজের সন্তান আর্যবীর (Second Virender Sehwag)। তাঁকেই, দ্বিতীয় বীরেন্দ্র সেহবাগ বলছেন অনেকেই!
ভারতের দ্বিতীয় বীরেন্দ্র সেহবাগ!
দিল্লি প্রিমিয়ার লিগে দিল্লি কিংসের বিরুদ্ধে খেলতে নেমে আর্যবীর যা ব্যাটিং দেখালেন তাতে তাঁর বাবা বীরেন্দ্র সেবভাগকেই খুঁজে পেলেন কেউ কেউ। সেই একই রকম কভার ড্রাইভ, স্কোয়্যার ড্রাইভ খেলে আর্যবীর নিজে প্রমাণ করে দিলেন তিনি বাপ কা বেটা। তরুণ ক্রিকেটারের প্রত্যেকটি ব্যাটিং স্টাইলে বাবার ছাপ স্পষ্ট। সেহবাগের মতোই ওপেন করেন তিনি। এখানেই শেষ নয়, ভারতের কিংবদন্তি ক্রিকেটার যেভাবে অফ স্টাম্পের বল পেছনের পায়ে কভারের দিকে মারতেন ঠিক একইভাবে শট খেলতে দেখা গেল ছেলেকেও।
এদিন আর্যবীরের ব্যাটিং স্টাইলের সাথে একেবারে সেহবাগের ব্যাটিং স্টাইলের পুরোপুরি তুলনা করলেন নেট নাগরিকরা। তাতে দেখা গেল, পুরো হুবহু বাবার জেরক্স কপি আর্যবীর। সেহবাগ যেভাবে বল বাউন্ডারি লাইনে পাঠাতেন ঠিক একইভাবে শট খেলে চার মারতে দেখা গেল তরুণ ক্রিকেটারকেও। অনেকেই মনে করছেন, ঘরোয়া ক্রিকেটে যেভাবে ধীরে ধীরে নিজের নাম কামাচ্ছেন আর্যবীর। তাতে খুব শীঘ্রই টিম ইন্ডিয়ায় ডাক পেয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
আরও পড়ুন: ৪ বলে ২ উইকেট, বোলিংয়ে জাদু দেখালেন ব্যাটে ঝড় তোলা বৈভব সূর্যবংশী
উল্লেখ্য, এদিন দিল্লি কিংস দলের 233 রান তাড়া করতে নেমেছিলেন সেহবাগ পুত্র। সেই মতোই, প্রথম থেকেই ব্যাটে ঝড় তোলেন তিনি। 26 বলে 46 রান করলেও শেষ পর্যন্ত তা নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল আর্যকে। এরপর অবশ্য আর লক্ষ্য পূরণ করতে পারেনি ওয়েস্ট দিল্লি লায়ন্স। তাতে 21 রানে জিতে যায় প্রতিপক্ষ।










