বিদেশের মাটিতে পাকিস্তান বধ করল ভারত

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট থেকে হকি, কোনও ক্ষেত্রেই ভারতের সাথে পেরে ওঠে না পশ্চিমের দেশ পাকিস্তান (India Vs Pakistan)। মুখে বড় বড় বাতেলা দিলেও, কাজের বেলায় লবডঙ্কা। সেটাই আরও একবার প্রমাণ করে দেখাল ভারতীয় দল। এবার এফআইএইচ প্রো লিগের দুর্ধর্ষ ম্যাচে লড়াই করে পাক বাহিনীকে 4-3 গোলে কুপোকাত করল ভারতীয় হকি দল(India Hockey Team)। যার ফলে টানা এক দশক 18টি ম্যাচে পাকিস্তানকে হারানোর রেকর্ড গড়ল ভারত।

এগিয়ে থেকেও ভারতের কাছে হারতে হল পাকিস্তানকে

মঙ্গলবার লন্ডনে সাজানো হকির মঞ্চে সম্মুখ সমরে উপস্থিত হয়েছিল ভারত এবং পাকিস্তান। শুরুর দিকে দাপট ছিল দুদলেরই। তবে গোল করে এগিয়ে যায় পাক বাহিনী। মাত্র 7 মিনিটেই প্রথম গোল করে পাকিস্তানের আহমেদ নাদিম। সেই গোল শোধ করার জন্য উঠেপড়ে লাগে ভারত। ভাগ্য জোরে পেনাল্টিও পায় হরমনপ্রীতেরা। সেই মতো শট করলেও তা ঠেকিয়ে দেন প্রতিপক্ষ দলের গোলরক্ষক।

শুরুতে এগিয়ে যাওয়া পাকিস্তানকে পাল্টা জবাব দিতে লড়াইয়ে নতুন কৌশল যোগ করে ভারত। একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে পাকিস্তানের রক্ষণভাগ একেবারে ধুলোয় মিশিয়ে দেয় ভারতীয় বাহিনী। শুরুর দিকে যে ভারতীয় দল একের পর এক পেনাল্টি থেকে সুযোগ মিস করেছিল তারাই এবার পরপর চারটি গোল করে প্রতিপক্ষকে নাজেহাল করে ছাড়লেন।

অবশ্যই পড়ুন: আর দোকানের উপর ভরসা নয়, বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে চিকেন চিজ কাটলেট

খেলা তখন 4-1 ব্যবধানে। মাত্র একটি গোল করে পাকিস্তান তখন হন্যে হয়ে পরবর্তী গোলের সুযোগ খুঁজছে। ভারতও জায়গা ছাড়তে রাজি নয়। ঠিক সেই পর্বে টিম ইন্ডিয়ার রক্ষণ সামান্য আলগা হতেই সুযোগ বুঝে কাজ করে দেয় পাকিস্তান। 54 মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পেয়ে দ্বিতীয় গোল করে তারা। এরপর একটানা লড়াই করে ভারতের বিরুদ্ধে জালে বল পাঠাতে পারেনি পশ্চিমের দেশ। খেলা যখন শেষ হতে 10 সেকেন্ড বাকি, নিজেদের তৃতীয় গোল করে আত্মসমর্পণ করে পাকিস্তান। এদিকে এদিনের জয়ের ফলে পাকিস্তানের বিরুদ্ধে 18 ম্যাচে অপরাজিত থাকলেন ভারতের ছেলেরা।