বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম টেস্টে ভারতের কাছে ধবলধোলাই হওয়ার পর দ্বিতীয় টেস্টে (India Vs Sri Lanka) মান রক্ষার লড়াই করতে নেমেছে শ্রীলঙ্কা। কিন্তু সেই আসরেও টিম ইন্ডিয়ার (Team India) ঝাঁঝালো আক্রমণের সামনে মাথা নত করতে হচ্ছে লঙ্কানদের। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 503 রান তুলে দিয়েছে ভারত। পরবর্তীতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিরাট চাপের মুখে পড়েছে শ্রীলঙ্কা। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত, 262 রানে 8 উইকেট হারিয়ে ফেলেছিল ভারতের প্রতিপক্ষ। অর্থাৎ খুব শীঘ্রই ফলো অনের চাপ খেতে চলেছে লঙ্কান দল।
ভারতের ফলো অনের মুখে শ্রীলঙ্কা
প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টে যেন আরও জ্বলে ওঠে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দেবদূত পাড্ডিকল, ধ্রুব জুরেলদের সেঞ্চুরিতে 503 রান তুলে দিয়েছিল ভারত। পরবর্তীতে ব্যাট করতে নেমে সেই রান তুলতে একেবারে নাকের জলে চোখের জলে হয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করতেই ঝড়ের গতিতে উইকেট যায় টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ দলটির। যদিও লড়াই চালিয়ে যাচ্ছেন পাসিন্দু সুরিয়াবন্দরারা। কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের বিপক্ষে লড়ছেন সোনালও।
প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত, 241 রানে ভারতের থেকে পিছিয়ে ছিল শ্রীলঙ্কা। এদিকে হাতে আবার মাত্র দুটি উইকেট। অর্থাৎ শ্রীলঙ্কা যদি অলআউট হয়ে যায় এবং শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ভারতের করা রানের পাহাড় টপকাতে না পারে সে ক্ষেত্রে টিম ইন্ডিয়ার ফলো অনের ধাক্কা সামলাতে হবে শ্রীলঙ্কাকে। এর অর্থ, শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হওয়ার পরই নিজেরা ব্যাটিংয়ে না গিয়ে ফের শ্রীলঙ্কাকেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠাতে পারে ভারত।
আরও পড়ুন: দ্বিতীয় বীরেন্দ্র সেহবাগ পেয়ে গেল ভারত, জানুন সেই ক্রিকেটারের পরিচয়
বলাই বাহুল্য, শ্রীলঙ্কাকে যদি ভারত ফলো করতে বলে এবং শেষ পর্যন্ত যদি শ্রীলঙ্কা ভারতের নির্দিষ্ট লক্ষ্য তাড়া করে ফেলে সেক্ষেত্রে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নামবে টিম ইন্ডিয়া। পরবর্তীতে সেই ইনিংসের ফলাফলের উপরেই নির্ভর করবে ম্যাচের হার-জিত। তবে যদি দ্বিতীয় ইনিংসেও শ্রীলঙ্কা বাকি থেকে যাওয়া রান সম্পন্ন করতে না পারে এবং তার আগেই অলআউট হয়ে যায় সেক্ষেত্রে সহজেই দ্বিতীয় টেস্টও জিতে যাবে ভারত।










