বিক্রম ব্যানার্জী, কলকাতা: যা হওয়ার তাই হয়েছে। প্রত্যাশামতোই গতকাল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জিতেছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। প্রীতি জিন্টার দলের সাফল্যে বদলেছে পয়েন্ট তালিকার চেহারা। একদিকে পাঞ্জাব যেমন চার নম্বরে উঠে গিয়েছে, তেমনই কিছুটা হলেও বদলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের প্লে অফের সমীকরণ। ফলে আজ অর্থাৎ রবিবারের ম্যাচে দিল্লিকে হারানোর পাশাপাশি বিশেষ শর্তে প্লে অফে জায়গা করতে পারে শাহরুখ খানের দল।
কোন অঙ্কে প্লে অফে যাবে KKR?
শনিবার, প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 196 রান তুলেছিল লখনউ। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমে 7 উইকেট হাতে রেখে 18 ওভারের মধ্যেই লক্ষ্য পূরণ করে ফেলে পাঞ্জাব কিংস। আর এই সহজ জয়ের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ক্রমতালিকায় 4 নম্বরে উঠে এসেছে শ্রেয়স আইয়ারের PBKS। বর্তমানে তাদের পয়েন্ট 15। পয়েন্ট তালিকায় পাঞ্জাবের উন্নতির পাশাপাশি বর্তমানে কলকাতা নাইট রাইডার্স দলের প্লে অফে যাওয়ার প্রধান শর্ত হয়ে দাঁড়াল রাজস্থানকে হারতে হবে মুম্বইয়ের কাছে।
বলাই বাহুল্য, আজ অর্থাৎ রবিবার দুপুর সাড়ে তিনটা থেকে ম্যাচ রয়েছে মুম্বই ও গুজরাতের। এই ম্যাচে কলকাতাকে প্রার্থনা করতে হবে যাতে গুজরাত হেরে যায়। এখানেই শেষ নয়, সন্ধ্যা সাড়ে সাতটার ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিততেই হবে নাইট রাইডার্সকে। সেই জয়টা বড় ব্যবধানে হলেই ভাল। হিসেব বলছে, KKR যদি 200 রান করে তবে পরের ইনিংসে, দিল্লিকে 77 রানে হারতে হবে।
ঠিক একইভাবে যদি গুজরাত প্রথমে ব্যাট করে এবং কলকাতা রান তাড়া করে সে ক্ষেত্রে 180 রান তাড়া করতে হলে 12 থেকে 12.4 ওভারের মধ্যে ম্যাচ জিততে হবে নাইট বাহিনীকে। এটা করা গেলেই রান রেটের বিচারে পাঞ্জাবকে টপকে শেষ চার নম্বর দল হিসেবে তালিকায় জায়গা করবে কলকাতা।
অবশ্যই পড়ুন: হিলি থেকে নন্দীগ্রাম, বাংলায় থমকে থাকা ৬১টি রেল প্রকল্পের জমি হস্তান্তরের নির্দেশ সরকারের
উল্লেখ্য, আজকের ম্যাচ কলকাতার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। তবে দুঃখের বিষয়, এই ম্যাচের আগেই আঙুল ভেঙেছে গুরুত্বপূর্ণ উইকেট কিপার ব্যাটসম্যান অঙ্গকৃষ রঘুবংশীর। বলা যেতে পারে, এই প্লেয়ারই সাম্প্রতিক ম্যাচগুলিতে কলকাতার জন্য দাপটের সাথে রান করেছেন। রবিবারের ম্যাচে সেই অঙ্গকৃষ না থাকা মানে শেষ মুহূর্তে বড্ড সমস্যায় পড়বে শাহরুখ খানের KKR।










