🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

পরপর চার ম্যাচ জিতে শক্তি বৃদ্ধি, কোন অঙ্কে প্লে অফে যাবে KKR?

Published:

Kolkata Knight Riders IPL Playoffs Equations-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটানা চার ম্যাচ জিতে নতুন করে নিজেদের ভাগ্য লিখছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শেষ ম্যাচে শুক্রবার দিল্লিকে কুপোকাত করে ছেড়েছে শাহরুখ খানের দল। আর সেই সাফল্যের পর পয়েন্ট তালিকায় যেমন কলকাতার উন্নতি হয়েছে তেমনই প্লে অফের লড়াইটাও কিছুটা সহজ হয়েছে। তবে প্লে অফের মূল পর্বত পৌঁছনোর লড়াইটা একটুও সহজ হয়নি কলকাতার জন্য। চলুন এক নজরে দেখে নেওয়া যাক পরপর চার ম্যাচে জয়ের পর এখন কোন অঙ্কে প্লে অফ নিশ্চিত করতে পারবে KKR!

কোন অঙ্কে প্লে অফে যাবে KKR?

শুক্রবারের ম্যাচে, 143 দান তাড়া করতে নেমে সহজ জয় তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। আর এই জয়ের পরই চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় 7 নম্বরে উঠে এসেছে KKR। 10 ম্যাচের চারটিতে জয়, পাঁচটিতে পরাজয় এবং একটি বৃষ্টি বিঘ্নিত ম্যাচ মিলিয়ে এই মুহূর্তে 9 পয়েন্ট রয়েছে কলকাতার ঝুলিতে। এমতাবস্থায়, হিসেব বলে প্লে অফের লক্ষ্য ভেদ করতে হলে পরবর্তী প্রত্যেকটি ম্যাচ জিততে হবে কলকাতাকে।

যদি কলকাতা ভাগ্যের জোরে পরবর্তী চারটি ম্যাচের চারটিতেই কলকাতা নাইট রাইডার্স জিতে যায় সেক্ষেত্রে তাদের মোট পয়েন্ট দিয়ে দাঁড়াবে 17 তে। এক্ষেত্রে খুব সহজেই প্লে অফে নিজের জায়গা পোক্ত করতে পারবে KKR। তবে সমীকরণ বলছে, পরবর্তী চার ম্যাচের একটিতেও যদি KKR হেরে যায় তাহলেও প্লে অফে উঠবে রাহানের দল।

অবশ্যই পড়ুন: শুধু ফিন অ্যালেন নন, KKR-র জয়ের কারণ এই দুই প্লেয়ারও

বলাই বাহুল্য, কলকাতা যদি পরবর্তী চার ম্যাচের শুধুমাত্র তিনটিতে জিততে পারে তবেও প্লে অফ নিশ্চিত হয়ে যাবে শাহরুখ খানের দলের। তবে বাকি এই তিন ম্যাচের মধ্যে যদি একটিতেও কলকাতা হেরে যায় সেক্ষেত্রে দলটিকে এবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বিদায় নিতে হবে। কাজেই এই মুহূর্তে পরবর্তী প্রতিটি ম্যাচ জয়ের লক্ষ্য থাকলেও অন্তত তিনটি ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বাহিনীকে জিততেই হবে।