MI, RCB-র লজ্জার রেকর্ড ছুঁল KKR, IPL-এ নতুন ইতিহাস কলকাতার

Published:

Kolkata Knight Riders

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটা কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জন্য দুঃস্বপ্নসম। তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত শাহরুখ খানের দল এবছর আজ পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি। এই লজ্জা কোথায় রাখবেন ভক্তরা? গোটা নেট দুনিয়া জুড়ে যখন কলকাতাকে নিয়ে উঠছে হই হই রব, অজিঙ্কা রাহানেদের নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে, সেই আবহে পঞ্চম দল হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লজ্জার এক বিরাট রেকর্ড গড়ল কলকাতা।

6 ম্যাচে জয়হীন থেকে লজ্জার রেকর্ড কলকাতার

এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বইয়ের বিরুদ্ধে পরাজয় দিয়ে যাত্রা শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে হারের পাশাপাশি আজ পর্যন্ত মোট 5 ম্যাচে হার এবং একটি বৃষ্টিবিঘ্নিত ম্যাচ নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে পড়ে রয়েছে শাহরুখ খানের দল। সব মিলিয়ে বলা যায়, এবছর মোট 6 ম্যাচের একটিতেও জিততে পারেনি KKR। আর সেই সূত্র ধরেই এবার নতুন লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে শহরের এই দলটি।

টানা পরাজয় দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এক মরসুমে 5 নম্বর ব্যর্থ দল হয়ে উঠেছে কলকাতা। কলকাতার আগে 2021 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডেকান চার্জাস, 2013 তে দিল্লি ডেয়ারডেভিলস, 2019 এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং 2022 এ মুম্বই ইন্ডিয়ান্স এক সিজনে একটানা প্রথম ছয় ম্যাচে অসফল হয়েছিল। এবার সেই তালিকায় পঞ্চম দল হিসেবে নাম লেখালো কলকাতা নাইট রাইডার্স।

অবশ্যই পড়ুন: IPL-র মাঝেই আশঙ্কাজনক অবস্থায় ICU-তে তারকা ক্রিকেটার 

প্রসঙ্গত, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই ব্যর্থ কলকাতা নাইট রাইডার্স। বিগত ম্যাচগুলি যার বড় প্রমাণ। গত ম্যাচে গুজরাতের বিপক্ষে নিজেদের বোলিং বিভাগের ব্যর্থতা নিয়ে ডুবেছিল KKR। বর্তমানে পরিস্থিতি যা তাতে প্লে অফে জায়গা করা কিং খানের দলের পক্ষে বড্ড কঠিন। আগামী 19 এপ্রিল, রবিবার ইডেনে রাজস্থানের বিরুদ্ধে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে KKR।