৩০০০তম গোল, ফুটবল বিশ্বকাপে এক অনন্য ইতিহাস লিখলেন এনজো ফার্নান্দেজ

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup) স্বপ্নের ফর্মে রয়েছে আর্জেন্টিনা (Argentina)। 4 বছর আগে এই দলটিই যে বিশ্বকাপ জিতেছিল সেটা মেসিদের খেলা দেখেই বোঝা যাচ্ছে। আজ পর্যন্ত চলতি বিশ্বকাপের একটি ম্যাচেও হারেনি মারাদোনার দেশ। গতকাল মিশরের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে পিছিয়ে থেকেও 3 গোল করে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। আর তাদের শেষ গোলটি করেছিলেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ (Enzo Fernandez)। ওই এক গোলেই ফুটবলের বিরাট মাইলফলক ছুঁয়ে ফেললেন আর্জেন্টাইন তারকা।

এনজোর গোলেই তৈরি হয় নতুন মাইলফলক

গতকাল মিশরের বিরুদ্ধে নকআউট পর্বের ম্যাচে 3-2 ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। আর সেই ম্যাচে গোল করে পুরুষদের বিশ্বকাপের ইতিহাসে বিরাট নজির রাখলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। এদিন একেবারে শেষ মুহূর্তে আর্জেন্টিনার হয়ে ক্রস থেকে হেডে গোল করেছিলেন মেসির সতীর্থ। গতকালের ম্যাচের এই শেষ গোলটিই পুরুষদের ফুটবল বিশ্বকাপের ইতিহাসের 3000 তম গোল ছিল।

বলাই বাহুল্য, গতকাল দলের জয় নিশ্চিত করতে বক্সের ভেতর থেকে ভেসে আসা বলে মাথা ঠেকিয়ে এনজো ফার্নান্দেজ দুর্ধর্ষ গোল করার সাথে সাথেই ফিফার খাতায় অমর হয়ে গেলেন তিনি। অনেকেই মনে করেন, গতকালের ম্যাচের শেষ গোলটা এনজোর হেড থেকে না এসে অন্য কারও হেড থেকেও আসতে পারতো। সেক্ষেত্রে তিনিই পুরুষদের বিশ্বকাপের ইতিহাসে 3000 তম গোলটি করতেন। সবটাই হয়েছে ভাগ্যের জোরে! যদিও এমন দাবি মেনে নিতে নারাজ আর্জেন্টিনার ভক্তরা।

অবশ্যই পড়ুন: কোয়ার্টার ফাইনালে কবে, কার বিরুদ্ধে কখন খেলা আর্জেন্টিনার? জানুন

উল্লেখ্য, চলতি ফুটবল বিশ্বকাপের প্রথম থেকে ঝকঝকে ফুটবল দেখিয়ে প্রতিপক্ষ দলগুলিকে কুপোকাত করে আসছে আর্জেন্টিনা। আগামী 12 জুলাই, ভোর সাড়ে ছয়টায় প্রতিপক্ষ সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা বাহিনী। তার আগে নিজেদের টুকিটাকি দুর্বলতা সারিয়ে নিতে চাইছেন কোচ লিওনেল স্কালোনি।