ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, মাঠেই অজ্ঞান! এখন কেমন আছেন লুঙ্গি এনগিডি?

Published:

Lungi Ngidi

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার, দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আচমকা মাথায় বাজেভাবে চোট পান দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিডি (Lungi Ngidi)। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতেই বেশ খানিকক্ষণ পড়েছিলেন তিনি। তড়িঘড়ি মাঠে ছুটে যায় ফিজিও সহ মেডিকেল টিম। খেলোয়াড়কে সেখান থেকে স্ট্রেচারে তুলে সোজা নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে প্রোটিয়া তারকার চোট কতটা গুরুতর তা নিয়ে কিছুই জানা যায়নি। তবে কয়েকটি সূত্র বলছে, বেশ ভাল মতোই চোট পেয়েছেন এনগিডি।

কীভাবে চোট পেলেন প্রোটিয়া তারকা?

আজ পাঞ্জাবের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমেছিল দিল্লি। প্রথম ইনিংসে রাজধানীর হয়ে ব্যাট হাতে কামাল দেখান ভারতীয় তারকা কে এল রাহুল। 67 বলে 152 রানের অভাবনীয় ইনিংস খেলে দলের জন্য গুরুত্বপূর্ণ রান সংগ্রহ করেন তিনি। পরবর্তীতে দিল্লির দেওয়া লক্ষ্য তাড়া করতে নামে পাঞ্জাব বাহিনী। সেই মতোই প্রীতি জিন্টার দলের শুরুটা বেশ হয়েছিল। তাই প্রতিপক্ষ দলের রানের গতিতে লাগাম টানতে বল করতে আনা হয় অক্ষর প্যাটেলকে।

পাঞ্জাবের ইনিংসের তৃতীয় ওভার চলাকালীন অক্ষর যখন বল করছিলেন ঠিক সেই সময় তাঁর বলে প্রিয়াংশ আর্য তুলে খেললে মিড অফে দিকে ছুঁটে কঠিন ক্যাচ ধরার সাহস দেখেছিলেন দক্ষিণ আফ্রিকান প্লেয়ার লুঙ্গি। তবে বল হাতের নাগালে না আসায় নিজের গতিতে নিয়ন্ত্রণ রাখতে না পেরে মাটিতে পড়ে যান তিনি। ঠিক এই সময় মাথায় বিশ্রী ভাবে চোট লাগে খেলোয়াড়ের।

অবশ্যই পড়ুন: রেশন কার্ড, ম্যারেজ সার্টিফিকেট দিয়েই হবে আধার আপডেট! উপায় জানাল UIDAI

এখন কেমন আছেন লুঙ্গি এনগিডি?

জানা গিয়েছে, শরীরে নিয়ন্ত্রণ রাখতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে যান প্রোটিয়া তারকা। তড়িঘড়ি মাঠে ছুটে আসেন ফিজিও থেকে শুরু করে মেডিকেল টিমের সদস্যরা। বেশ কিছুক্ষণ ধরে খেলোয়াড়ের জ্ঞান ফেরানোর চেস্টা চলে। 15 মিনিটের মাথায় লুঙ্গির জ্ঞান ফিরলে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে দিল্লির সেই হাসপাতালেই চিকিৎসা চলছে তাঁর। খেলোয়াড়ের চোট কতটা গুরুতর তা জানা না গেলেও প্রাথমিক অনুমান ঘারের কাছের কোনও একটি হাড় খুব সম্ভবত ভেঙে গিয়েছে! যা নিয়ে বেশ উদ্বিগ্ন লুঙ্গির ভক্তকুল।