ইস্টবেঙ্গলের ঘুম কেড়ে নিতে পারেন মোহনবাগানের এই নতুন ফুটবলার, খেলেন জাতীয় দলে

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2027 ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League) এখনও ঢের দেরি। তবে সেসব নিয়ে মাথা না ঘামিয়ে আগেভাগে শক্তিশালী প্লেয়ারদের সই করাতে ঝাঁপিয়ে পড়েছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। আসলে এবছর ইস্টবেঙ্গলের সামনে ক্ষমতা দেখাতে পারেনি শহরের ঐতিহ্যবাহী দলটি। তাই নতুন মরসুম শুরুর বহু আগে থেকেই কার্যত নতুন করে শক্তিশালী দল গড়ার কাজ করছে সবুজ মেরুন। সেই সূত্রেই জাতীয় দলের ডিফেন্ডার রাহুল ভেকেকে এক বছরের জন্য সই করালো মোহনবাগান। বলাই বাহুল্য, জাতীয় দলের হয়ে মাঠ কাঁপানোর পাশাপাশি অধিনায়কত্বও করেছেন রাহুল।

ইস্টবেঙ্গলের রাতের ঘুম কেড়ে নেবেন ভারতীয় ফুটবলার!

একজন ডিফেন্ডার হওয়ার পাশাপাশি সেন্টার ব্যাক পজিশনেও অনবদ্য রাহুল ভেকে। রাইট ব্যাক হিসেবেও দুর্দান্ত ফুটবল খেলেন তিনি। সেট পিস থেকেও গোল করার ক্ষমতা রয়েছে এই ভারতীয় ফুটবলারের। আজ পর্যন্ত জাতীয় দল অর্থাৎ ভারতের হয়ে 50 এরও বেশি ম্যাচে অংশ নিয়েছেন রাহুল। ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে কেরালা ব্লাস্টার্স, বেঙ্গালুরু এফসি এমনকি মুম্বই সিটি এফসির মতো দলে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। এই ফুটবলারই এখন মোহনবাগানের ছাদের তলায়।

বাগান শিবিরে সই করার পরই ভারতীয় দলের অন্যতম সেরা ডিফেন্ডার বললেন, “মোহনবাগানে খেলার স্বপ্ন প্রত্যেক ভারতীয় ফুটবলারেরই। দেশের সেরা ফুটবল ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। এই দলে ভারতীয় দলে আমার অনেক সতীর্থ খেলেন। তাই এখানে মানিয়ে নিতে আমার খুব একটা অসুবিধা হবে না।” এদিন মোহনবাগানের জন্য নিজের সেরাটা উজার করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন রাহুল।

অবশ্যই পড়ুন: ‘সত্যের জয় হবেই’ মেসি কাণ্ডে সাড়ে ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে বললেন অরূপ বিশ্বাস

বলাই বাহুল্য, এর আগে ইস্টবেঙ্গলের হয়ে মাঠ কাঁপিয়েছিলেন রাহুল। মোহনবাগানে সই করে এবার সেই দলেরই রাতের ঘুম কেড়ে নিতে তৈরি ভারতীয় ডিফেন্ডার। আসলে রাহুল ভেকে যে কতটা বড় মাপের ফুটবলার সেটা ভাল মতোই বুঝেছে মোহনবাগান। তাইতো নতুন ইন্ডিয়ান সুপার লিগ মরসুমের একটু আগেই ঝুঁকি না নিয়ে তাঁকে আগেভাগে কিনে নিয়েছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট।