বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। পয়েন্ট তালিকায় শেষের দিকে থাকা 5 বারের চ্যাম্পিয়ন দল এখনই হাল ছাড়ছে না। সোমবারের সাফল্যের ম্যাচে MI এর হয়ে মাঠে নেমেই কামাল দেখিয়েছেন 33 বছর বয়সী লেগ স্পিনার রঘু শর্মা। বলাই বাহুল্য, দীর্ঘ 15 বছরের অপেক্ষার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেকের সুযোগ পেয়েছিলেন তিনি। আর সেই ম্যাচে প্রথম উইকেট তুলেই আবেগঘন উদযাপন করলেন রঘু। এই ভারতীয় বোলার নিজের সাফল্যকে উদযাপন করার সময় পকেট থেকে একটি স্লিপ বের করে দেখান। যাতে ছিল এক বিশেষ মেসেজ..
কী লেখা ছিল রঘু শর্মার ওই স্লিপে?
গতকাল, LSG-র বিরুদ্ধে প্রথম উইকেট নিতেই এক অভিনব উদযাপনে মেতে ওঠেন ভারতীয় ক্রিকেটার রঘু শর্মা। হঠাৎ নিজের পকেট থেকে একটি কাগজের স্লিপ বের করে ক্যামেরার সামনে তাক করেন তিনি। কাগজটি উঁচু করে দেখাতেই বাকি প্লেয়াররাও ওই কাগজের স্লিপে কী লেখা আছে তা দেখার জন্য উঁকি ঝুঁকি মারতে থাকেন। যদিও পরবর্তীতে ভারতীয় বোলারের হাতের স্লিপের একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
নেট দুনিয়ায় ভাইরাল হওয়া রঘু শর্মার কাগজের স্লিপে লেখা ছিল, “গুরুদেবের কৃপায়, 15 বছরের এক কষ্টকর যাত্রার আজ অবসান ঘটলো। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য মুম্বই ইন্ডিয়ান্সকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। জয় শ্রী রাম।” ভারতীয় ক্রিকেটারের এমন বার্তা থেকে একটা জিনিস খুব স্পষ্ট, আসলে তিনি বিগত কয়েক বছর ধরে বল হাতে নিজেকে সফল করে তুলতে যে সংগ্রাম করেছেন তাতে শেষ পর্যন্ত ধরা দিয়েছে সাফল্য। আর সে কারণেই সাফল্যের মুহূর্তটাকে স্মরণীয় করে রাখলেন তিনি।
Just look at Jasprit Bumrah and Suryakumar Yadav’s priceless reactions as Raghu Sharma pulled out that note. ❤️😅
After 15 long years of hardwork, he finally got his chance and made it count with a wicket. 🥹🔥 pic.twitter.com/4B8al8qZkB
— AdityaVarma (@AdityaVarma45_) May 4, 2026
অবশ্যই পড়ুন: ভ্রমণের সাথে মিলবে পুরস্কারও, যাত্রীদের ১০ হাজার টাকা দেবে রেল
প্রসঙ্গত, 33 বছর বয়সের রঘু শর্মা ক্রিকেটে রয়েছেন বহুদিন। 2013 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চেন্নাই সুপার কিংসের হয়ে নেট বোলার হিসেবেও কাজ করেছেন এই খেলোয়াড়। তাছাড়াও পরবর্তীতে 2025 ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দিয়ে নেটে বোলিং করেছেন তিনি। বলাই বাহুল্য, বিঘ্নেশ পুথুর চোট পেতেই MI দলে জায়গা পেয়েছিলেন তিনি।










