বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিলীপ ট্রফির শুরুতেই মুখ থুবড়ে পড়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। পূর্বাঞ্চলের সহ অধিনায়ক হিসেবে মাঠে নেমেই 6 বলে 8 রান করে সাজঘরে ফিরে গিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে ব্যাট হাতে সেভাবে কিছুই করতে পারেননি ইশান কিষাণও। তবে টিম ইন্ডিয়ার তারকাদের ব্যর্থতার মাঝে জ্বলে উঠলেন বাংলার সুদীপ ঘরামি (Sudip Kumar Gharami)। একার হাতে সেঞ্চুরি করে বৈভব সূর্যবংশীকে একপ্রকার ক্রিকেট বোঝালেন তিনি! জবাব দিলেন নিন্দুকদেরও।
অল্পের জন্য 150 রান করা হল না সুদীপের
রবিবার, উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে মাঠে নেমে শুরুতেই দুটি চার মারলেও শেষ পর্যন্ত 8 রান করে ফিরতে হয়েছিল বৈভব সূর্যবংশীকে। অধিনায়ক ইশান কিষাণও এদিন ব্যাট হাতে 4 রানের বেশি করতে পারেননি। তবে যিনি আসল কাজের কাজ করলেন সেই সুদীপ কুমার ঘরামি, বৈভবদের মাঝে সেভাবে আলোচনাতেই ছিলেন না। কিন্তু তা সত্ত্বেও নিজের ব্যাটিং দক্ষতা দেখিয়ে সার্চলাইট নিজের দিকে ঘুরিয়ে নিলেন এই বাঙালি ক্রিকেটার।
এদিন, যখন একে একে তারকারা ব্যর্থ হচ্ছিল, ঠিক সেই সময় ব্যাট হাতে দলের হাল ধরেন সুদীপ। উত্তর পূর্বাঞ্চলের বোলারদের একপ্রকার শাসন করে 146 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছেন তিনি। আজ, সুদীপ আউট হওয়ার আগে পর্যন্ত 25টি চার এবং একটি ছয় মেরে নিজের ইনিংস সাজিয়ে নিয়েছিলেন। সেই সূত্র ধরেই দুঃসময় কাটিয়ে বহুদূর এগিয়ে যায় পূর্বাঞ্চলের স্কোর বোর্ড।
আরও পড়ুন: “সহ অধিনায়ক হওয়ার যোগ্যতাই নেই” লাল বলের ক্রিকেটে বৈভব ব্যর্থ হতেই ক্ষুব্ধ ভক্তরা
এদিকে, বাঙালি ক্রিকেটারের সেঞ্চুরির পরই ক্রিকেট ভক্তদের কেউ কেউ বলছেন, যে বৈভব সূর্যবংশীকে নিয়ে এত মাতামাতি, যাঁকে সেঞ্চুরি করতে দেখার জন্য একেবারে হাপিত্যেশ করে অপেক্ষা করা, সেই ছেলেই হল ব্যর্থ। অন্যদিকে যাঁকে নিয়ে সেভাবে আলোচনাই হয়নি, সেই সুদীপ কুমার ঘরামি ব্যাট হাতে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ক্রিকেট কাকে বলে।










