আবার হারল শ্রীলঙ্কা, এশিয়ান গেমসে প্রথম সোনা জিতে ইতিহাস গড়ল ভারত

Published:

India Wins Gold

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ভারতীয় মহিলা দল (Team India)। এশিয়ান গেমসের (Asian Games) মাঠেও একই ঘটনার পুনরাবৃত্তি করল ভারত। মাত্র দুই সপ্তাহের মধ্যেই ফের শ্রীলঙ্কার নারী বাহিনীকে হারিয়ে দিয়ে এশিয়ান গেমস 2026 এ প্রথম সোনা জিতল ভারতীয় ক্রিকেট দল। এই সাফল্য জাতীয় দলের মেয়েদের শৃঙ্গ জয়ের মতোই। অন্যদিকে, ভারতের কাছে হেরে ফের সান্তনা পুরস্কার হিসেবে হতাশা নিয়ে থাকতে হল লঙ্কান বাহিনীকে। তাতেই ইতিহাস গড়ল ভারতীয় মহিলা দল।

এশিয়ান গেমসে প্রথম সোনা ভারতের

এর আগে সেমিফাইনালে বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়ে এশিয়ান গেমসের ফাইনাল নিশ্চিত করে ফেলেছিলেন ভারতের মেয়েরা। সেই মতোই, মঙ্গলবার নির্ধারিত সময়ে শুরু হয় ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচ। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কৌর। এদিন, ব্যাট করতে নেমেই শেফালী বর্মা, স্মৃতি মান্ধানা থেকে শুরু করে রিচা ঘোষদের দাপুটে ব্যাটিংয়ের জোরে 217 রানের বড় লক্ষ্য পায় শ্রীলঙ্কা।

ভারতের পাহাড় সমান রানের সামনে কার্যত ছোট দেখাচ্ছিল শ্রীলঙ্কার প্লেয়ারদের। এদিন নিয়ম মেনে ব্যাট করতে এসে প্রতিপক্ষ দলটির অধিনায়ক চামারি 29 রান করলেও বাকিদের অবস্থা ছিল ভয়াবহ! ভারতীয় দলের বিরুদ্ধে ব্যাট হাতে টিকে থাকতে পারেননি কেউই। সবচেয়ে বড় কথা, ওপেনার থেকে শুরু করে মোট চারজন লঙ্কান ব্যাটার এদিন ভারতীয় বোলিং আক্রমণের সামনে শূন্য নিয়ে মাঠ ছেড়েছিলেন।

আরও পড়ুন: চুনোপুঁটি জাপানকে মাত্র ৩২ রানের লক্ষ্য, তাও জিতে গেল টিম ইন্ডিয়া

অধিনায়কের পর ভারতীয় দলের সামনে সবচেয়ে বেশি রান করতে পেরেছিলেন শ্রীলঙ্কার উইকেট কিপার ব্যাটসম্যান কৌশানি নুথিয়াঙ্গা। তাঁর ব্যাট থেকে এসেছিল 14 রান। এছাড়া আর কেউই মাঠে টিকে থাকতে পারেননি। আর সেই সূত্র ধরেই মাত্র 69 রানে গুটিয়ে যায় লঙ্কান দল। তাতেই শেষ পর্যন্ত 147 রানের বিরাট ব্যবধানে প্রত্যাশিত জয় পায় ভারত। জিতে যায় এশিয়ান গেমসের প্রথম সোনা।