‘দুঃসময়’ শুরু বৈভবের? রঞ্জি ট্রফির দল থেকে বাদ দিল বিহার

Published:

Vaibhav Ranji trophy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2026-27 রঞ্জি ট্রফির প্রথম দুই ম্যাচের (Ranji Trophy) জন্য দল ঘোষণা করেছে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন। তবে সেই দলে ঠাঁই হয়নি বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা হওয়া সত্ত্বেও ছন্দে থেকেও বিহারের দল থেকে বাদ পড়লেন 15 বছর বয়সী ক্রিকেটার। কিন্তু ঠিক কোন কারণে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যকে রঞ্জিত ট্রফির দল থেকেই বাদ দিয়ে দিল বিহার?

কেন বাদ পড়লেন বৈভব সূর্যবংশী?

ঘরোয়া ক্রিকেটে বিহারের জন্য ঘাম ঝরিয়েছেন বৈভব। জাতীয় দলে সুযোগ পেয়ে রাজ্যের নাম উজ্জ্বল করেছেন তিনি। সেই ছেলেকেই কেন রঞ্জি ট্রফির দলে রাখলো না বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন? আসলে এই মুহূর্তে বৈভব সূর্যবংশী জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে রয়েছেন ভারতীয় ক্রিকেটার। এই সিরিজ শেষ হলেই নিউজিল্যান্ড সফরে যাবে ভারত। সেই দলেও জায়গা পাবেন বৈভব!

আসলে নিউজিল্যান্ড সফর যেহেতু নভেম্বরের প্রথম সপ্তাহে শেষ হবে ফলে, জাতীয় দলের দায়িত্ব পালন করার জন্য রঞ্জি ট্রফিতে অংশ নিতে পারবেন না 15 বছর বয়সী ক্রিকেটার। আর ঠিক সেই কারণেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনেই দল ঘোষণা করেছে বিহার ক্রিকেট। তাতে স্বাভাবিকভাবেই জায়গা হয়নি বৈভবের। যদিও অনেকেই মনে করছেন, বৈভব সম্প্রতি ব্যাট হাতে সেভাবে রুখে দাঁড়াতে না পারায় তাঁকে বাদ দিয়েছে বিহার! তবে বাস্তবে এমনটা নয়।

আরও পড়ুন: জ্ঞানেশ কুমার ইস্যুতে দিল্লি যাচ্ছেন মমতা? কালীঘাট থেকে এল বড় খবর

উল্লেখ্য, আফগানিস্তান সিরিজে ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি বৈভব সূর্যবংশীর। তবে মাঝে এশিয়ান গেমসে খেলেছেন তিনি। সেখানে অবশ্য নিজের সেরাটাও দিতে পারেননি ভারতীয় ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে থাকলেও প্রথম ম্যাচের ভারতীয় একাদশে সুযোগ হয়নি বৈভব সূর্যবংশীর। এখন অপেক্ষা, পরবর্তী ম্যাচগুলিতে বৈভবের অংশগ্রহণের।

google button