এবার টার্গেটে বীরেন্দ্র সেহবাগ, আফগানিস্তান সিরিজেই বড় কাণ্ড ঘটাতে পারেন বৈভব

Published:

Vaibhav Virender record

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। শুরু হচ্ছে ভারত বনাম আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ (India Vs Afghanistan)। আর এই আসরেই ব্যাট হাতে মাঠে দেখা যেতে পারে বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi)। মাত্র 15 বছর বয়সী এই ক্রিকেটার শেষ পর্যন্ত ভারতীয় দলের একাদশে সুযোগ পান কিনা সেদিকে নজর রয়েছে ক্রিকেট ভক্তদের। তবে আফগান বাহিনীর বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেলে বৈভব গুঁড়িয়ে দেবেন ভারতীয় কিংবদন্তি বীরেন্দ্র সেহবাগের এক দুর্ধর্ষ রেকর্ড!

সেহবাগের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে বৈভবের হাতে

ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার পর আফগানিস্তান সিরিজেই প্রথমবারের মতো ঘরের মাঠে খেলতে নামবেন বৈভব সূর্যবংশী। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মোট 6টি ম্যাচ খেলেছেন তিনি। আর এইসব ম্যাচ মিলিয়ে এ পর্যন্ত মোট 14টি ছক্কা মেরেছেন বৈভব। অন্যদিকে ভারতীয় কিংবদন্তি বীরেন্দ্র সেহবাগ অবসরের আগে পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মোট 19টি ম্যাচ খেলে 16টি ছয় মেরেছিলেন।

হিসেব অনুযায়ী, বৈভব সূর্যবংশী যদি আফগানিস্তানের বিরুদ্ধে চলাকালীন অন্তত তিনটি ছয় হাঁকাতে পারেন তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এই ভারতীয় কিংবদন্তির রেকর্ড ভেঙে দেবেন তিনি। তবে সেটা তখনই সম্ভব হবে যখন সঞ্জু স্যামসন বা অভিষেক শর্মার বদলে একাদশে সুযোগ হবে বৈভবের। এখন দেখার শেষ পর্যন্ত বিহারের কিশোরের বড় রেকর্ড ভাঙা হয় কিনা।

আরও পড়ুন: মাত্র ১১০ টাকায় কলকাতা থেকে ট্রেনে পৌঁছে যান পুরী, রইল সম্পূর্ণ গাইড

উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ছয় মারার নিরিখে তালিকার শীর্ষে রয়েছেন রোহিত শর্মা। অবসর নেওয়ার আগে পর্যন্ত নিজের টি-টোয়েন্টি কেরিয়ারে মোট 205টি ছয় মেরেছিলেন তিনি। একইভাবে 179টি ছক্কা হাঁকিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। 126টি ছয় মেরে তিন নম্বরে নাম রয়েছে হার্দিক পান্ডিয়ার। পাশাপাশি 124 টি ছয় নিয়ে চতুর্থ স্থানে বিরাট কোহলি এবং পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন অভিষেক শর্মা। তাঁর ওভার বাউন্ডারির সংখ্যা 104।

আরও