বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্ধর্ষ ব্যাটিং দেখিয়ে ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) । চলতি জুন মাসেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে 20 ওভারের সিরিজ খেলবেন তাঁরা। তার আগে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছে ভারতীয় এ দল। গতকাল সেই দলের হয়েই মাঠে নেমেছিলেন 15 বছরের কিশোর। ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে না পারলেও টিম ইন্ডিয়ায় জায়গা পাওয়ার পর প্রথমবারের মতো বড় কাজ করেছেন বৈভব। কী এমন করলেন বিহারের ভূমিপুত্র?
টিম ইন্ডিয়ায় জায়গা পাওয়ার পর প্রথমবার এমন করলেন বৈভব
গতকাল অনুষ্ঠিত হয়ে যাওয়া একদিনের সিরিজের প্রথম ম্যাচটি 8 রানে জিতেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে মাত্র 14 রান করে আউট হতে হয়েছিল বৈভবকে। কাজেই টি-টোয়েন্টির মতো ব্যাট হাতে দাপট দেখাতে পারেননি এই কিশোর প্রতিভা। তবে ফিল্ডিং করতে নেমে যেন নিজেকে মেলে ধরলেন তিনি। এদিন ভারতের রান তাড়া করতে নেমে এগিয়ে যাচ্ছিল শ্রীলঙ্কা। নিরোশা ডিকওয়েলা ও আবিষ্কা ফার্নান্দোর ওপেনিং জুটি তখন 93 রান করে ফেলেছে। ঠিক সেই সময় বল করতে পাঠানো হয় পার্ট টাইম বলার আয়ুষ বাদোনিকে। আর এসেই উইকেট তোলেন আবিষ্কার।
বলাই বাহুল্য, গতকাল আয়ুষের বল তুলে খেলতে গিয়েছিলেন লঙ্কান ব্যাটসম্যান। আর তাতেই বৈভব সূর্যবংশীর হাতে ধরা পড়ে যান তিনি। একেবারে বিদ্যুৎ গতিতে বলটি তালুবন্দী করেন সূর্যবংশী। যা দেখে কার্যত হা হয়ে গিয়েছিলেন অনেকেই। বলাই যায়, গত 6 জুন টিম ইন্ডিয়ায় জায়গা পাওয়ার পর এটাই ছিল বৈভবের প্রথম ক্যাচ। যে কারণে বর্তমানে ব্যাপক প্রশংসিত হচ্ছেন এই খুদে ক্রিকেটার।
Double Trouble ft. Badoni ✌️
Two quick wickets from Ayush Badoni bring India ‘A’ roaring back into the contest 💥
Watch SL ‘A’ vs IND ‘A’ from the #TalentTVCup, LIVE NOW on Sony Sports Network TV channels & Sony LIV 📺 #SonySportsNetwork #SonyLIV #TeamIndia #SLvIND pic.twitter.com/wwG07Obs83
— Sony Sports Network (@SonySportsNetwk) June 9, 2026
অবশ্যই পড়ুন: বকেয়া DA-র দাবিতে বড় পদক্ষেপ, চিঠি গেল নবান্নে
প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আশানুরূপ ফল করতে পারেননি বৈভব। তাতে খানিকটা অসন্তুষ্ট ভক্তরা। তবে বিহারের এই কিশোরের উপর ভরসা রয়েছে সকলের। অনেকেই আশা করছেন, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে নিজের ক্ষমতা দেখাতে পারেন ভারতীয় ক্রিকেটার। মারতে পারেন বড় বড় ছক্কা।










