বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম থেকেই ব্যাট হাতে বোলারদের শায়েস্তা করে এসেছেন 15 বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav sooryavanshi)। সেই সূত্রেই এবছর অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়েছিলেন তিনি। বলাই বাহুল্য, অরেঞ্জ ক্যাপ পাওয়ার ক্ষেত্রে এতদিন তালিকার 5 নম্বরে ছিলেন বৈভব। অন্যদিকে বিরাট কোহলি (Virat Kohli) ছিলেন 6 নম্বরে। তবে গতকাল গুজরাতের বিপক্ষে দাপুটে ইনিংস খেলে বৈভব সূর্যবংশীকে পেছনে ফেলে দিলেন ভারতীয় মহাতারকা। এখন কত নম্বরে বৈভব?
বৈভবকে পেছনে ফেললেন বিরাট কোহলি
গতকাল অর্থাৎ শুক্রবার গুজরাতের বিপক্ষে ব্যাট করতে নেমে একাই 81 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন বিরাট কোহলি। মাত্র 44 বলে 8টি চার এবং 4টি ছয় হাঁকিয়ে নিজের ইনিংস একেবারে সাজিয়ে নিয়েছিলেন RCB-র প্রাক্তন অধিনায়ক। আর সেটাই শেষ পর্যন্ত জয়ের কারণ হয়ে দাঁড়ায় বেঙ্গালুরুর। তবে এদিন দলকে জেতানোর পাশাপাশি ব্যাট হাতে দাপট দেখিয়ে অরেঞ্জ ক্যাপের দৌড়েও এগিয়ে এসেছেন কোহলি।
না বললেই নয়, এদিন ব্যাট হাতে জ্বলে ওঠে অরেঞ্জ ক্যাপের দৌড়ে বৈভব সূর্যবংশীকে শীর্ষ 5 তালিকা থেকে ছিটকে দিয়ে 5 জনের তালিকায় শীর্ষস্থান দখল করার সাথে সাথে অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন ভারতীয় ক্রিকেটার। এদিকে কোহলির লড়াইয়ের কারণে বর্তমানে শীর্ষ পাঁচের তালিকা থেকে ছিটকে 6 নম্বরে রয়েছেন বৈভব।
অবশ্যই পড়ুন: গুজরাতকে গুটিয়ে দিয়ে বড় ইচ্ছে প্রকাশ করলেন বিরাট কোহলি
প্রসঙ্গত, এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের দৌড়ে এক নম্বরে থাকা বিরাট কোহলির পর দ্বিতীয় স্থানে রয়েছেন অভিষেক শর্মা। এছাড়াও প্রথম পাঁচের তালিকায় তৃতীয় স্থানে হেনরি ক্লাসেন, চার নম্বরে শুভমন গিল এবং শেষ অর্থাৎ 5 নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের দাপুটে উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন।










