বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাবাদের পর এবার ছেলেরা… সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব 19 দল ঘোষণা করেছে ভারত (Team India)। আর সেই দলেই জায়গা পেয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) এবং রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ছেলেরা। হ্যাঁ, অজি ব্রিগেডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের সন্তানরা। অনেকেরই আশা, অনূর্ধ্ব 19 দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল পারফর্ম করতে পারলে আগামী দিনে টিম ইন্ডিয়ায় সুযোগ পেতে পারেন এই দুই ক্রিকেটার।
ভারতীয় দলে সুযোগ পেলেন দুই তারকার ছেলেরা
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওয়ানডে দলে বীরেন্দ্র সেহবাগের ছেলে আর্যবীর সেহবাগ এবং রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় দ্রাবিড়কে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। বলে রাখা প্রয়োজন, ভারতীয় নির্বাচন কমিটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং দুটি বহুদিনের ম্যাচের জন্য একেবারে আলাদা আলাদা করে দল ঘোষণা করেছে। আর সেই দুই দলের মধ্যে একটিতে দ্রাবিড়দের ছেলেদের জায়গা পাওয়া ক্রিকেট ভক্তদের উন্মাদনা অনেকটাই বাড়িয়েছে সে কথা বলাই যায়।
🚨 News 🚨
India U19 squad for Australia U19 Men’s Tour of India announced.
The tour consists of three One-Day matches and two Multi-Day fixtures.
Venues 🏟️: Rajkot and Ahmedabad
More Details ▶️ https://t.co/o2pF8bj3RJ
#INDU19vAUSU19 pic.twitter.com/Ud0tvcqaBe
— BCCI (@BCCI) August 27, 2026
ক্রিকেট মহলের বেশিরভাগেরই আশা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে ভারতীয় অনূর্ধ্ব 19 দলের হয়ে নিজেদের প্রমাণ করবেন সেহবাগ এবং দ্রাবিড়ের ছেলেরা। সেই মর্মে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। জানিয়ে রাখা প্রয়োজন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের ভারতীয় দলের অধিনায়ক এবং সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে যথাক্রমে লক্ষ্য রাইচন্দানি ও যশবর্ধন চৌহানকে।
আরও পড়ুন: “এটা আমার সিদ্ধান্ত…!” কুলদীপ যাদব টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ায় মন্তব্য বোলিং কোচের
এক নজরে অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দল
লক্ষ্য রায়চন্দানি (অধিনায়ক), যশবর্ধন চৌহান (সহ-অধিনায়ক), রজত বাঘেল (উইকেটকিপার), আর্যবীর সেহওয়াগ, ভি. কে. বিনীত, কুশাগ্র ওঝা, অর্জুন রাজপুত, মানল চৌহান, অনভয় দ্রাবিড় (উইকেটকিপার), ভি. যশবীর
রোহিত যাদব, শাভিন বিনোদ, মোহিত উলভা, চিগুরুপতি ভেঙ্কটা ও কব্যা প্যাটেল।










