‘ওদের সমীহ …’, চার গোল দিয়ে ইস্টবেঙ্গলের রক্ষণাত্মক খেলার কারণ জানালেন হাবাস

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপের ফাইনালে (Durand Cup Final) মোহনবাগানকে (Mohun Bagan Super Giant) উড়িয়ে 22 বছর পর স্বপ্নপূরণ করেছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। গোটা ম্যাচে সবুজ মেরুনের উপর দাপট বজায় রেখে নিজেদের ক্ষমতা দেখিয়েছে, লাল হলুদ। সবচেয়ে মজার বিষয়, প্রথমার্ধ শেষের আগেই বাগানকে 4 গোল খাইয়ে ইস্টবেঙ্গল বুঝিয়ে দিয়েছিল প্রথম ডার্বিতে হারলেই সব শেষ হয়ে যায় না। বিশেষ করে প্রধান কোচ আন্তোনিও লোপেজ হাবাস চাইলে বাগানকে আরও একটা গোল খাওয়াতে পারতেন। তবে তিনি সেটা না করে কোন কারণে দ্বিতীয়ার্ধে পুরোপুরি রক্ষণাত্মক হয়ে গেলেন? ম্যাচের পর সেটা ফাঁস করলেন নিজেই।

কেন দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল?

গতকাল ডার্বি জয়ের পর ইস্টবেঙ্গলের নতুন প্রধান কোচ হাবাস খুব পরিষ্কারভাবে জানালেন, প্রথমার্ধে আক্রমণাত্মকভাবে খেললেও দ্বিতীয়ার্ধে পুরোপুরি রক্ষণাত্মক হয়ে যাওয়ার বড় কারণ তাঁরা ইস্টবেঙ্গলকে গোল দিতে দেখতে চাননি। লাল হলুদের হেড স্যারের কথায়, “দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে গিয়ে গোল হজম করে চাপে পড়তে হতো। সমস্যা বাড়তে পারতো। তাই দলকে ধরে খেলার নির্দেশ দিয়েছিলাম।”

ভারত সেরা দলের প্রধান কোচ আরও বলেন, “মনে রাখতে হবে মোহনবাগান কিন্তু যথেষ্ট ভাল দল। ব্যবধান বেশি হলেও ওরা চেষ্টা করে কিন্তু গোল করে দিতে পারতো। তাই ম্যাচের বাকি সময়টা রক্ষণাত্মক হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। ওদের এখনও সমীহ করে চলি।” গতকালের ম্যাচে মোহনবাগানের অবস্থান নিয়েও কথা বলেছিলেন লাল হলুদের নতুন প্রধান কোচ।

আরও পড়ুন: ছেলেকে টিম ইন্ডিয়ায় দেখার স্বপ্নপূরণ, সারাংশের অভিষেকে বিহ্বল ক্যান্সার আক্রান্ত বাবা

হাবাস জানান, আজকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ মোহনবাগান অনেক শক্তিশালী দল। একটা দুর্দান্ত ফাইনাল খেললাম। এই দলটার কোনও কিছু নিয়েই সন্দেহ ছিল না। দলের প্রত্যেকটা প্লেয়ার ভাল। তাই ইস্টবেঙ্গল একেবারে যোগ্য দল হিসেবেই ম্যাচটা জিতেছে। দলের প্রত্যেকটা প্লেয়ারের পরিশ্রমের ফসল ইস্টবেঙ্গলের এই সাফল্য, সেটা একেবারে স্বীকার করে নিলেন লাল হলুদ কোচ।