২০০ টাকার কমে রোজ ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কল! দারুণ প্ল্যান আনল Jio

Published:

Jio Recharge Plan

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) তাদের ঝুলিতে এবার আরও একটি নতুন সস্তার রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan) যুক্ত করল। মাত্র 199 টাকাতেই এখন মিলবে প্রতিদিন 1.5GB হাই-স্পিড ডেটা। প্ল্যানের দাম বৃদ্ধির পর যখন সাধারণ মানুষ সস্তার রিচার্জ প্ল্যান খুঁজছেন, ঠিক তখন জিওর এই পদক্ষেপ সত্যিই গুরুত্বপূর্ণ। তবে এই প্ল্যানটি নেওয়ার আগে অবশ্যই বৈধতা ও সীমাবদ্ধতাগুলি জেনে নেওয়া জরুরী।

199 টাকার প্ল্যানে কী কী সুবিধা থাকবে?

জিওর এই 199 টাকার প্ল্যানটি দেশের প্রতি টেলিকম গ্রাহকদের জন্যই উপলব্ধ। তবে হ্যাঁ, এতে প্রতিদিন 1.5GB করে ডেটা তো দেওয়া হবেই। এমনকি সাথে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা দেওয়া হবে। আর প্রতিদিন 100টি করে এসএমএস এর সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি অতিরিক্ত জিও টিভি এবং জিও ক্লাউডের বিনামূল্য সাবস্ক্রিপশন মিলবে।

তবে হ্যাঁ, এই প্ল্যানের সবথেকে বড় সমস্যা হল—এতে আনলিমিটেড 5G ডেটা মিলবে না। বর্তমানে জিও এবং এয়ারটেল দুই সংস্থার কেবলমাত্র প্রতিদিন 2GB বা তার বেশি ডেটার প্ল্যানগুলোতে বিনামূল্যে 5জি পরিষেবা দিচ্ছে। যার ফলে 5G ফোন থাকলেও এই রিচার্জে আপনি 4G স্পিডেই ইন্টারনেট চালাতে পারবেন। এছাড়াও এতে জিও-হটস্টার বা গুগল জেমিনি এআই প্রোর মতো প্রিমিয়াম সুবিধা দেওয়া হচ্ছে না।

তবে বাইরে থেকে 199 টাকার প্ল্যানটি সস্তা মনে হলেও এর আসল হিসাবটা একটু আলাদা। কারণ, এই প্ল্যানের মেয়াদ মাত্র 18 দিন। অর্থাৎ তিন সপ্তাহ পুরোপুরি মেয়াদ দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে হিসাব করলে দেখা যাচ্ছে, প্রতিদিন আপনার খরচ হবে 11.05 টাকা। আর ডেটার দাম যদি ধরি, তাহলে প্রতি জিবি ডেটার জন্য আপনাকে গুনতে হচ্ছে প্রায় 7.37 টাকা।

আরও পড়ুন: ভোট গণনায় রাজিব কুমার, দেবদের বিশেষ দায়িত্ব! কী করবেন তাঁরা?

তবে হ্যাঁ, আপনি যদি সামান্য কিছু টাকা বেশি খরচ করতে পারেন, তাহলেই জিওর 239 টাকার একটি প্ল্যান পেতে পারেন। এতে প্রতিদিন 1.5GB করে ডেটা এবং বাকি সব একই সুবিধা থাকবে। তবে এর বৈধতা 18 দিন থেকে বাড়িয়ে 22 দিন করা হয়েছে। এতে প্রতিদিনের হিসাব কিছুটা কমলেও 10.86 টাকায় দাঁড়িয়েছে।

আরওJioRecharge