নেই ব্লেড, রুমের কোণায় কোণায় দেবে ঝড়ের বেগে হাওয়া! ঘরে আনুন ব্লেডলেস ফ্যান

Published:

Bladeless Ceiling Fan

অনন্যা সরকার, কলকাতা: এই গ্রীষ্ম প্রধান দেশে সিলিং ফ্যান প্রত্যেকটি বাড়ির একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে দিনরাত ঘুরতে থাকলে এতে জমে ঝুল ময়লা, যা দেখতে বিশ্রী লাগে। আদ্যিকালের পাখাগুলি ঘরের সিলিং এর একটা বড় অংশ জুড়ে থাকে। অনেকেই তাই এখন সিলিং ফ্যানের আধুনিক বিকল্পের খোঁজ করেন, যা সিলিং-এর বেশি জায়গা জুড়ে থাকবে না এবং ঘরের আধুনিক রূপ বজায় থাকবে। এই ধরনের গ্রাহকদের জন্য ব্লেডবিহীন ফ্যান (Bladeless Ceiling Fan) একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। এগুলি যে শুধু দেখতে সুন্দর তাই নয়, তার সাথে এগুলি কার্যকরীভাবে ঘর ঠান্ডা রাখে এবং নিরাপদও হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক ব্লেডবিহীন ফ্যান ব্লেডযুক্ত ফ্যানের থেকে কতটা আলাদা এবং এগুলি কিভাবে কাজ করে। 

ব্লেডবিহীন ফ্যানে মিলবে কী কী সুবিধা?

বর্তমানে অধিকাংশ মানুষ তাদের বাড়িতে আধুনিক এবং সিম্পল ডিজাইনের সিলিং ফ্যান লাগাতে পছন্দ করেন, যাতে তা অন্দরসজ্জার সাথে ভালোভাবে মিশে যায়। বেল্ডবিহীন ফ্যানগুলি সিলিংয়ের সাথে জুড়ে অদৃশ্যভাবে থাকে, যা ঘরকে একটি আধুনিক রূপ দেয়। সাধারণ পাখার ক্ষেত্রে এর ঘূর্ণায়মান ব্লেড বিপদের ঝুঁকি বাড়ায়, বিশেষ করে যদি বাড়িতে ছোট বাচ্চা বা পোষ্য থাকে। কিন্তু ব্লেড না থাকায় ব্লেডলেস ফ্যান অনেক বেশি নিরাপদ হয়।

ব্লেডযুক্ত ফ্যানের ব্লেডে ধুলো জমে যাওয়ার কারণে বারংবার পরিষ্কার করার ঝামেলা থাকে। সেই তুলনায় ব্লেড বিহীন ফ্যানগুলির রক্ষণাবেক্ষণ কম লাগে। যেহেতু ব্লেড নেই তাই ধুলো কম জমে এবং ঘনঘন পরিষ্কার করতে হয় না। এছাড়া, অত্যাধুনিক ব্লেডলেস ফ্যানে কাস্টমাইজেবল এয়ারফ্লো বা স্মার্ট হোম ইন্টিগ্রেশনে মতো একাধিক নতুন ফিচার মেলে। চিরাচরিত ব্লেডযুক্ত ফ্যানে যা দেখা যায় না। 

 আরও পড়ুন: স্মার্টফোনের ব্যাক কভারে তেজপাতা রাখার ট্রেন্ডে গা ভাসিয়েছেন? কী ফল মিলবে জানুন

ব্লেডবিহীন প্রযুক্তি কীভাবে কাজ করে?

তবে ব্লেড বিহীন ফ্যান মানে, এতে যে ব্লেড নেই এমনটা নয়। এই ফ্যানগুলোর ব্লেড যন্ত্রের মধ্যে  লুকানো অবস্থায় থাকে। একটি বৈদ্যুতিক মোটর টারবাইন বা ইম্পেলারের মাধ্যমে বাতাস টেনে নেয় এবং সেই বাতাস একটি গোলাকার ছিদ্র দিয়ে বাইরে বের করে দেয়। এরফলে ফ্যান না ঘুরেই ঘরের মধ্যে একটি ধারাবাহিক এবং শক্তিশালী বায়ুপ্রবাহ বজায় রাখে। ব্লেড বিহীন ফ্যানর এই প্রযুক্তিটি মূলত “কোয়ান্ডা এফেক্ট” (Coandă effect)-এর ওপর ভিত্তি করে তৈরি, যার মাধ্যমে বাতাস পার্শ্ববর্তী পৃষ্ঠ, যেমন ব্লেড বা পাইপের গায়ে লেগে প্রবাহিত হয়। এটি বাতাসকে পথভ্রষ্ট না করে সোজা এবং দ্রুত প্রবাহিত হতে সাহায্য করে। 

আরও পড়ুন: EPFO-র ২১ লক্ষ অ্যাকাউন্টে পড়ে ৮৫,০৫,১৫,৭১,০২০ টাকা! আপনার পুঁজি সুরক্ষিত তো?

ব্লেডলেস ফ্যানের সুবিধা সম্পর্কে উপভোক্তাদের মধ্যে ক্রমাগত সচেতনতা বৃদ্ধির কারণে এর বাজার দ্রুত বেড়ে চলেছে। সাম্প্রতিক একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২৩ থেকে ২০২৮ সালের মধ্যে সারা বিশ্বজুড়ে ব্লেডবিহীন ফ্যানের চাহিদা প্রতি বছর গড়ে ৬%-এর বেশি হারে বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

আরও Ceiling Fan