সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেটের মধ্যে এসি বা ফ্রিজ খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল বিরাট সুখবর। কারণ, প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে বিরাট সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং ইন্ডিয়া (Samsung Electronics)। কোম্পানির নিজস্ব প্ল্যাটফর্ম স্যামসাং ফিন্যান্স প্লাসের আওতায় এবার বিরাট অফার দেওয়া হচ্ছে। এখন থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা মাইক্রোওয়েভের মতো নামিদামী পণ্য কেনা যাবে দৈনিক নামমাত্র কিস্তিতে।
৫ মিনিট এই লোন অ্যাপ্রুভাল
স্যামসাং এর এই পরিষেবার সবথেকে বড় আকর্ষণ হল লোন অ্যাপ্রুভাল টাইম। হ্যাঁ, কোনও দীর্ঘ অপেক্ষা নয়, বরং মাত্র ৫ মিনিটের মধ্যেই লোন অ্যাপ্রুভাল পেয়ে যাবেন গ্রাহকরা। আর গোটা প্রক্রিয়াটি ডিজিটাল এবং পেপারলেস। অর্থাৎ নথিপত্রের কোনও রকম প্রয়োজন পড়বে না।
কী সুবিধা মিলবে এই স্কিমে?
সবথেকে বড় ব্যাপার, এই স্কিমের ইএমআই শুরু হচ্ছে প্রতিদিন মাত্র ৩৩ টাকা থেকে। আর লঞ্চ অফার হিসেবে এই স্কিমের আওতায় কেনাকাটা করলে ১ হাজার টাকা পর্যন্ত সরাসরি ক্যাশব্যাক মিলবে। সবথেকে বড় ব্যাপার—যারা আগে কখনও লোন নেননি বা যাঁদের ক্রেডিট হিস্টোরি নেই বা ক্রেডিট স্কোর শূন্য, তারাও এই সুবিধায় লোন পাবেন। আর ভারতের ছোট বড় শহর মিলিয়ে প্রায় ৮ হাজারের বেশি স্টোরে এই সুবিধা মিলবে।
আবেদন করবেন কীভাবে?
এই ফিনান্স সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের কোনও চাপ নিতে হবে না। শুধুমাত্র নিজের আধার কার্ড ও প্যান কার্ড সঙ্গে নিয়ে নিকটবর্তী স্যামসাং স্টোরে গেলেই হয়ে যাবে। সেখানে ডিজিটাল ভেরিফিকেশনের মাধ্যমেই মিনিটের মধ্যেই লোন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।
আরও পড়ুন: ভোট মিটতেই দাম বাড়ল পেট্রোল, ডিজেলের? জানাল কেন্দ্র
এদিকে স্যামসাং ইন্ডিয়া ডিজিটাল অ্যাপ্লায়েন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট গুফরান আলম স্পষ্ট জানিয়েছেন, আধুনিক প্রযুক্তিকে ভারতের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া তাদের মূল লক্ষ্য। বিশেষ করে স্যামসাং এর অ্যাপ্লায়েন্সগুলি এখন ভারতীয় গ্রাহকদের পছন্দের তালিকায় শীর্ষস্থানে। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডিভাইসগুলি একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয় করে, ঠিক তেমনই স্মার্ট থিংস কানেক্টিভিটির মাধ্যমে বাড়ির জীবনযাত্রাকে আরও সহজ ও আধুনিক করে তোলে।










