সৌভিক মুখার্জী, কলকাতা: এতদিন সফটওয়্যার এবং এআই-র জগতে দাপট দেখাত। তবে এবার সেই গন্ডি পেরিয়ে সরাসরি স্মার্টফোন বাজারে পা রাখতে চলেছে OpenAI। জানা গেছে, দীর্ঘদিন জল্পনার অবসান ঘটিয়ে ChatGPT চালিত নিজস্ব স্মার্টফোন (ChatGPT Smartphone) আনার প্রস্তুতি নিচ্ছে এই সংস্থা। জনপ্রিয় অ্যাপেল অ্যানালিস্ট মিং-চি কুও-র রিপোর্ট বলছে যে, 2027 সালের প্রথম দিকেই হয়তো এই ফোনের উৎপাদন শুরু হতে পারে। এমনকি একেই বলা হচ্ছে বিশ্বের প্রথম এআই এজেন্ট স্মার্টফোন। জানুন বিস্তারিত।
মিডিয়াটেকের চিপসেট এবং অত্যাধুনিক প্রসেসর
OpenAI এর এই স্মার্টফোনে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেকের কাস্টমাইজড Dimensity 9600 প্রসেসর। জানা যাচ্ছে, এই শক্তিশালী চিপসেট একটি TSMC এর অত্যাধুনিক 2 ন্যানোমিটার প্রসেসে তৈরি হবে। আর মিডিয়াটেক সম্ভবত এই প্রকল্পের একমাত্র প্রসেসর সরবরাহকারী হিসেবেই কাজ করছে বলে দাবি বেশ কিছু রিপোর্টের।
এদিকে এই ফোনটির মূল চালিকাশক্তি হবে এআই প্রসেসিং ক্ষমতা। এতে থাকবে ডুয়াল এনপিইউ আর্কিটেকচার, যা কিনা একসাথে এআই-র কাজ দ্রুততার সঙ্গে করবে। আর এটি সাধারণ স্মার্টফোনের মতো কেবলমাত্র ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে না, বরং ব্যবহারকারীর প্রতিটি পদক্ষেপে এআই সহকারীর মতোই সাহায্য করবে।
উন্নত ক্যামেরা আর ভিজ্যুয়াল সেন্সিং
তবে ফোনের ক্যামেরায় ব্যবহার করা হচ্ছে এনহ্যান্সড HDR পাইপলাইন এবং উন্নত ISP, এমনটাই দাবি ওই রিপোর্টের। ফলত, বাস্তব জগতকে ক্যামেরার মাধ্যমে আরও নিখুঁতভাবে চেনা আর সেই অনুযায়ী নির্দেশ দেওয়ার কাজ করবে এই ফোন। অর্থাৎ, ক্যামেরাটি কেবলমাত্র যে ছবি তোলার জন্য ব্যবহার করা হবে এমনটা নয়, বরং চারপাশের পরিবেশ দেখে এআই যাতে তথ্য প্রদান করতে পারে সেরকমই ডিজাইন করা হচ্ছে।
আরও পড়ুন: IPL-র মাঝেই বাবা হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক, ছেলে হল না মেয়ে?
পাশাপাশি ডেটা সুরক্ষার জন্য এই ফোনে থাকবে pKVM এবং Inline Hashing এর মতো অত্যাধুনিক শক্তিশালী সিকিউরিটি ফিচার। এছাড়াও থাকতে পারে পরবর্তী প্রজন্মের LPDDR6 RAM এবং UFS 5.0 স্টোরেজ, যা ফোনের গতিকে আরও কয়েকগুণ বাড়াবে। তবে এখনও পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না যে এই ফোনের উৎপাদন কবে থেকে শুরু হবে। কিন্তু যা ইঙ্গিত মিলছে, যাতে 2027 সালের প্রথম দিকেই হয়তো এই ফোন ম্যানুফ্যাকচারিং শুরু হতে পারে। আর দাম সম্পর্কেও এখনও পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না। সবটাই সময়ে বলা যাবে।










