সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে ইনকাম করার ইচ্ছা সবারই থাকে। তবে ইউটিউবে যে হারে প্রতিযোগিতা, সেখানে খুব দ্রুত গ্রো করা কঠিন। এমনকি ইউটিউবের আরপিএম অনেকটাই কম। তবে এখানেই বাজিমাত করল চিনের নতুন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিলিবিলি (Bilibili)। ইউটিউব, ফেসবুককে টেক্কা দিয়ে এই প্ল্যাটফর্ম ইতিমধ্যেই বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। এমনকি ইউটিউবে যেখানে ক্রাইটেরিয়া পূরণ না করলে আয়ের রাস্তা খোলে না, সেখানে এই অ্যাপ প্রথম দিন থেকেই ক্রিয়েটরদের আয়ের সুযোগ দেবে বলেই জানা যাচ্ছে।
ইউটিউবকে টেক্কা দিয়ে লঞ্চ হল বিলিবিলি
বর্তমান সময়ে ইউটিউবে চ্যানেল মনিটাইজ করে আয় করতে গেলে ন্যূনতম ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘণ্টা ওয়াচ টাইম দরকার হয়। তার পাশাপাশি কমিউনিটি গাইডলাইন মেনে ভিডিও আপলোড করতে হয়। তবে সেখানে চিনের এই অ্যাপে প্রথম দিন থেকেই করা যাবে ইনকাম। ইতিমধ্যেই প্লে স্টোরে উপলব্ধ হয়েছে এই অ্যাপ, এবং খুব শীঘ্রই আইওএস-এ আসবে বলে জানিয়েছে সংস্থা। কিন্তু ভারতে এই অ্যাপ কবে লঞ্চ হবে তা এখনও পর্যন্ত স্পষ্ট করা হয়নি।
এমনকি জানলে অবাক হবেন, মিস্টার বিস্টের মতো জনপ্রিয় ইউটিউবার নিজেই এখানে ভিডিও আপলোড করা শুরু করেছেন। পাশাপাশি জনপ্রিয় বিদেশী তারকাদের আকৃষ্ট করছে এই চিনা প্ল্যাটফর্ম। এমনকি এই অ্যাপের মাসিক ব্যবহারকারী ৩৭৬ মিলিয়ন ছাড়িয়েছে বলেই জানা গিয়েছে। সেই কারণেই বিশেষজ্ঞরা এই অ্যাপটিকে বর্তমানে ইউটিউবের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জের জায়গা হিসেবেই দেখছেন।
We’ve just launched the intl app globally (currently on Android, iOS coming soon; and more countries coming soon)
Globally distributed content, better localization & easier sign ups with no identity verification…and more localization optimization and features to come!… pic.twitter.com/5H7maZSMQh
— bilibili Creator Hub (@bilibili_create) August 19, 2026
আরও পড়ুন: স্ত্রী, সন্তান সহ অবসরপ্রাপ্ত শিক্ষকের পরিবারের ৪ জনকে খুন! বাংলাদেশে ফের হিন্দু হত্যা
জানিয়ে রাখি, বিলিবিলি অ্যাপটি হল একটি জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং ও কমিউনিটি প্ল্যাটফর্ম। এটি মূলত অ্যানিমে, গেমিং এবং ব্যবহারকারীদের তৈরি মানসম্মত কনটেন্টের জন্যই তৈরি করা। বস্তুত, ইউটিউবে যেমন ভিডিও আপলোড করে ক্রিয়েটররা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, এখানেও মিলবে সেই সুযোগ। এমনকি এখানে আয়ের পরিমাণ আরও বেশি হবে বলেই দাবি করা হয়েছে। কোম্পানি জানিয়েছে, “বর্তমানে আমরা বিশ্বব্যাপী এই অ্যাপটি লঞ্চ করেছি। তবে এখন শুধু অ্যান্ড্রয়েডে পাওয়া যাচ্ছে। শীঘ্রই আইওএস-এ উপলব্ধ হবে এই জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। পাশাপাশি এতে পাসপোর্ট ছাড়াই বিদেশি ব্যবহারকারীরা সাইন আপ করার সুযোগ পাবে।”










