সৌভিক মুখার্জী, কলকাতা: গাড়ি কেনার চিন্তা-ভাবনা করছেন? বাজেটের মধ্যে কোনও এসইউভি কিনবেন বলে ভাবছেন? তাহলে আপনার জন্য রইল বিরাট সুখবর। এবার মারুতি সুজুকির (Maruti Suzuki) তরফ থেকে দেওয়া হচ্ছে আকর্ষণীয় ডিসকাউন্ট। হ্যাঁ, চলতি আগস্ট মাসে কোম্পানি দুটি জনপ্রিয় মিড সাইজ এসইউভির উপর 1.35 লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্টের ঘোষণা করেছে। এমনকি তার মধ্যে মিলবে আরও অনেক সুবিধা। কোন কোন গাড়ি তা জানতে হলে অবশ্যই পড়ুন এই প্রতিবেদনটি।
Grand Vitara-তে মিলছে ধামাকাদার ডিসকাউন্ট
মারুতের নেক্সা ডিলারশিপে বিক্রি হওয়া মিড সাইজ এই এসইউভি গাড়িটির এন্ট্রি লেভেল পেট্রোল ভেরিয়েন্টগুলিতে মিলছে 1.30 লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। এমনকি অন্যান্য মিড স্পোক ভেরিয়েন্টগুলিতে পাওয়া যাচ্ছে 1.20 লক্ষ টাকা ছাড়। এর পাশাপাশি আবার জেটা এবং আলফা ট্রিমে পাওয়া যাচ্ছে 1.20 লক্ষ টাকা ছাড়। এছাড়া পাঁচ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।
অন্যদিকে মারুতি Grand Vitara গাড়ির স্ট্রং হাইব্রিড ভেরিয়েন্টগুলিতে মোট 1.25 লক্ষ টাকা ডিসকাউন্টের ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে 75 হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অথবা 45 হাজার টাকা স্ক্র্যাপেজ বোনাস। পাশাপাশি 30 হাজার টাকা লয়ালিটি আপগ্রেড এবং 20 হাজার টাকা ইনস্টিটিউশনাল ডিসকাউন্টের সুবিধা ঘোষণা করা হয়েছে। এছাড়াও মারুতি সুজুকির এই মডেলের সিএনজি ভেরিয়েন্টগুলিতে যথাক্রমে 1.05 লক্ষ টাকা এবং 95 হাজার টাকা ডিসকাউন্টের ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: রাজ্য সরকারের উদ্যোগে গোটা বাংলায় পালিত হবে রাখি বন্ধন উৎসব, ঘোষণা মুখ্যমন্ত্রীর
মিলছে মারুতি সুজুকি Victoris মডেলে বিরাট ছাড়
এদিকে মারুতি সুজুকির সর্বাধিক বিক্রিত মিড সাইজ এসইউভি Victoris এর পেট্রোল এবং সিএনজি উভয় ভেরিয়েন্টেই এই মাসে 85 হাজার টাকা ডিসকাউন্টের ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 55 হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস, 20 হাজার টাকা লয়ালিটি বোনাস আর 10 হাজার টাকা প্রাতিষ্ঠানিক ছাড় থাকবে। এমনকি মারুতি Victoris এর পেট্রোল ভেরিয়েন্টগুলিতে মিলছে 25 হাজার টাকা পর্যন্ত স্ক্র্যাপেজ বোনাস। তবে সিএনজি ভেরিয়েন্ট হলে এই ছাড়ের পরিমাণ দাঁড়াবে 20 হাজার টাকা।
তবে না উল্লেখ করলেই নয়, গ্রাহকরা যদি এই মডেলের স্ট্রং হাইব্রিড ভেরিয়েন্ট নেয় তাহলে সেক্ষেত্রে সব মিলিয়ে মোটের উপর 1.35 লক্ষ টাকা ছাড় পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে 20 হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট, 75 হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস, 30 হাজার টাকা লয়ালিটি বোনাস এবং 10 হাজার টাকা প্রাতিষ্ঠানিক ছাড়।










