রেল স্টেশন থেকে বাসস্টপ, সস্তায় মিলবে ফাস্ট ইন্টারনেট! খরচ কমাবে কেন্দ্রের এই স্কিম

Published:

PM Wani Scheme

সহেলি মিত্র, কলকাতাঃ ভালো ইন্টারনেটের জন্য টাকা জলের মতো খরচ করছেন? তারপরেও মনের মতো স্পিড পাচ্ছেন না? তাহলে আপনার জন্য রইল সুখবর। আসলে কেন্দ্রের মোদী সরকারের তরফে এমন এক স্কিম আনা হয়েছে যার দরুন এখন আপনি বাড়িতে খুব সহজেই ইন্টারনেট পরিষেবা পেয়ে যাবেন। সবথেকে বড় কথা হচ্ছে, বিনামূল্যে পরিষেবা পাবেন। আজ আপনাদের বলব সরকারের PM-WANI স্কিম সম্পর্কে।

PM-WANI স্কিম কী?

ভারত সরকার সারা দেশে সস্তা, সহজ এবং বহনযোগ্য ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য পিএম ওয়ানি প্রকল্প (PM Wani Scheme) চালু করেছে। এর লক্ষ্য হল সর্বজনীন স্থানে ওয়াইফাই উপলব্ধ করা, সাশ্রয়ী মূল্যে উন্নত মানের ইন্টারনেট প্রদান করা এবং ছাত্রছাত্রী, কর্মরত ব্যক্তি ও সাধারণ জনগণকে উন্নততর সংযোগ প্রদান করা। পিএম-ওয়ানি হলো একটি পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক পরিকাঠামো যা ২০২০ সালের ডিসেম্বরে সরকার কর্তৃক অনুমোদিত হয়। এর লক্ষ্য হলো ভারতের প্রতিটি প্রান্তে, বিশেষ করে যেখানে নেটওয়ার্ক সংযোগ দুর্বল বা মোবাইল ডেটা ব্যয়বহুল, সেখানে সাশ্রয়ী ও সহজ ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া।

পিএম-ওয়ানি প্রকল্প ‘ইজ অফ ডুয়িং বিজনেস’ ব্যবসা করার সুবিধাকে উৎসাহিত করার মাধ্যমে ব্যবসার জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করবে। যেসব এলাকায় 4G মোবাইল কভারেজ নেই, দ্রুতগতির ইন্টারনেট পাওয়া যায় না, সেখানে পিএম-ওয়ানি গণওয়াই-ফাই নেটওয়ার্ক চালু করতে সাহায্য করার লক্ষ্য রাখে। আপনিও যদি আপনার বাড়িতে বিনামূল্যে ওয়াইফাই ইনস্টল করতে চান, তবে এই প্রকল্পটি খুব উপকারী হতে পারে। নতুন নিয়ম অনুযায়ী, ব্যবহারকারীরা এখন শুধুমাত্র একটি কিউআর কোড স্ক্যান করেই পাবলিক ওয়াই-ফাই সংযোগ করতে পারবেন। এই পদ্ধতিটি শুধু অত্যন্ত দ্রুতই নয়, নিরাপদও বটে। চলুন জেনে নেওয়া যাক, পিএম-ওয়ানি প্রকল্পের জন্য কীভাবে আবেদন করবেন।

কীভাবে আবেদন করবেন?

আপনি যদি আপনার বাড়িতে বা অফিসে পিএম ওয়ানি ইনস্টল করতে চান, তাহলে আপনাকে একজন পাবলিক ডেটা অফিসার (পিডিও) হতে হবে। পিডিও হলেন এমন একজন ব্যক্তি, দোকান বা সংস্থা, যাকে সরকার পিএম ওয়ানি হটস্পট ইনস্টল করার জন্য অনুমোদন দিয়েছে। পিডিও হতে, সরল সঞ্চার পোর্টালে যান, রেজিস্টার করুন, আপনার নথি আপলোড করুন, আপনার আবেদন জমা দিন এবং অনুমোদন পেলেই আপনার ঠিকানায় একটি পিএম ওয়ানি হটস্পট ইনস্টল করে দেওয়া হবে।

আরও পড়ুনঃ নদী, চা বাগানে ঘেরা সুন্দরী ডুয়ার্সের একদম অচেনা জায়গা, ঘুরে আসুন বর্ষার

এর পাশাপাশি সরকার ১৫, ৩০ ও ৬০ মিনিটের পরিকল্পনা চালু করেছে। খুব শীঘ্রই পরিষেবাটি বাস টার্মিনাল, রেলস্টেশন, শপিং মল এবং গণপরিবহন কেন্দ্রগুলিতে পাওয়া যাবে।