৪৫০ টাকার কমে ৮৪ দিন আনলিমিটেড কলিং, দারুণ প্ল্যান Jio-র

Published:

Jio Recharge Plan

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি রিলায়েন্স জিওর (Reliance Jio) সিম ব্যবহার করেন? কিন্তু ডেটার দরকার পড়ে না, শুধুমাত্র কলিং এর জন্য রিচার্জ করতে চান? তাহলে আপনার জন্য রইল দারুণ খবর। কারণ, আজ এমন একটি প্ল্যানের (Jio Recharge Plan) কথা বলব যেটি ৮৪ দিন ভ্যালিডিটি দিচ্ছে। কিন্তু তাতে কোনও রকম ডেটার সুবিধা নেই। এমনকি ৪৫০ টাকার কম খরচে আনলিমিটেড ভয়েস কলিং এর অফার করছে। বলতে গেলে, মাস গেলে মাত্র ১৬০ টাকা করে খরচ করতে হচ্ছে। কোন প্ল্যান? জানুন বিস্তারিত।

দারুণ রিচার্জ প্ল্যান জিওর

আসলে আমরা জিওর ৪৪৮ টাকা দামের একটি প্ল্যানের কথা বলছি। তারা সম্প্রতি এই প্ল্যানটি চালু করেছে। বিশেষ করে যাদের বাড়িতে ওয়াইফাই বা অফিসে ওয়াইফাই রয়েছে এবং মোবাইল ডেটার প্রয়োজন পড়ে না তাদের জন্য এই প্ল্যানটি। যারা সারাদিন কলিংয়ের জন্যই শুধুমাত্র সিমটি ব্যবহার করেন তাদের কথা ভেবেই জিও এই প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানে ৮৪ দিন আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা মিলবে যে কোনও নেটওয়ার্কে। এমনকি সাথে মিলবে ১০০০টি এসএমএস।

কিন্তু হ্যাঁ, আপনার যদি আলাদা করে ডেটা প্যাকের প্রয়োজন পড়ে তাহলে এই প্ল্যানটি রিচার্জ করে অতিরিক্ত ডেটা প্যাক রিচার্জ করে নিতে পারেন। সেক্ষেত্রে প্যাকের দাম শুরু হচ্ছে মাত্র ১১ টাকা থেকে। শুধু তাই নয়, এই প্ল্যান রিচার্জ করলে আনলিমিটেড ভয়েস কলিং এবং এসএমএস-র পাশাপাশি আপনি জিও টিভি এবং জিও এআই ক্লাউড স্টোরজের সুবিধা পাবেন। এক কথায়, ওটিটি সুবিধাও দিচ্ছে স্বল্প দামের এই প্ল্যান।

আরও পড়ুন: বাংলায় সরকার গঠনের কতদিন পর সপ্তম বেতন কমিশন? জানুন

বিশেষ করে এখনকার সময় অনেকেই দু’টি নম্বর ব্যবহার করেন। তাই একটি সিমে যদি আপনি শুধুমাত্র কলিং এবং এসএমএস পরিষেবা চালু রাখতে চান তাহলে দীর্ঘমেয়াদের এই প্ল্যানটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। কারণ, এই প্ল্যান রিচার্জ করলে আপনার সিম ৮৪ দিন নিশ্চিন্তে সক্রিয় থাকবে এবং আপনি কল বা এসএমএস-র সুবিধাও পাবেন। সেক্ষেত্রে প্রতি মাসে মাত্র ১৬০ টাকার কম খরচ হচ্ছে।

আরওJioRecharge