সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের গাড়ির বাজারে নিজেদের আধিপত্য আরও মজবুত করার জন্য এবার কোমর বেঁধে নামছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। আগামী কয়েক মাসের মধ্যেই কোম্পানির পোর্টফোলিওতে তিনটি আধুনিক গাড়ি জুড়তে চলেছে। অত্যাধুনিক ফিচার, ফ্রেশ লুক এবং উন্নত প্রযুক্তির মেলবন্ধনে এই গাড়িগুলি হতে পারে মধ্যবিত্তদের জন্য সেরা পছন্দ।
7-সিটারের Grand Vitara
মারুতি সুজুকি তাদের জনপ্রিয় Grand Vitara এর উপরে ভিত্তি করে একটি নতুন ৭-সিটার এসইউভি পরীক্ষা করছে, যার কোড নাম্বার রাখা হচ্ছে Y17। চলতি বছরের শেষে এটি বাজারে আসতে পারে। এই গাড়িটি টাটা সাফারি এবং হুন্ডাই আলকাজারের মতো গাড়িগুলোকে টক্কর দেবে। এমনকি তৃতীয় সারির সিটের জন্য এই গাড়ির হুইলবেস বড় করা হয়েছে। আর প্যানোরামিক সানরুফ, লেভেল 2 ADAS এবং 360 ডিগ্রি ক্যামেরা থাকবে এই গাড়িতে।
Maruti Baleno Facelift
দেশের অন্যতম সেরা হ্যাশব্যাক Baleno এবার নতুন অবতারে আসতে চলেছে। ডিজিটাল কেবিন এবং উন্নত সুরক্ষা এই গাড়ির নতুন আকর্ষণ হয়ে দাঁড়াবে। এই গাড়িতে ডিজাইন করা ফ্রন্ট গ্রিল, নতুন এলইডি ডিআরএল এবং আরও স্টাইলিশ অ্যালয় হুইল থাকবে। আর শোনা যাচ্ছে, এই প্রথম Baleno-তে সানরুফ যুক্ত করতে পারে মারুতি। এমনকি সঙ্গে বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট থাকবে।
Maruti Brezza Facelift
এদিকে মিড সাইজ এসইউভি সেগমেন্টে Brezza এর জনপ্রিয়তা এমনিতেই আকাশছোঁয়া। আর এবার সেই জনপ্রিয়তাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে Brezza এর Facelift আসছে বলে খবর। নতুন গ্রিল এবং এলইডি হেডলাইটের সঙ্গে গাড়ির লুক এবার আরও বেশি মাসকুলার হবে। পাশাপাশি ড্যাশবোর্ডে থাকবে 10.25 ইঞ্চির বিশাল টাচস্ক্রিন এবং ভেন্টিলেটেড সিট। এদিকে পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে গাড়িটিতে 1.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনের পাশাপাশি ড্রাইভারের জন্য এতে 1.0 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন পাওয়া যেতে পারে।










