Baleno থেকে Grand Vitara, মে-তে মারুতি সুজুকির গাড়িগুলিতে ভরপুর ডিসকাউন্ট

Published:

Maruti Suzuki

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি প্রিমিয়াম গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। কারণ, মে মাস হতে পারে আপনার জন্য সেরা সময়। ভারতে মারুতি সুজুকি ইন্ডিয়া (Maruti Suzuki) তাদের সেরা নেক্সা পোর্টফোলিওভুক্ত গাড়িগুলির উপর এবার বিশাল ডিসকাউন্টের ঘোষণা করেছে। তালিকায় রয়েছে Baleno থেকে শুরু করে Invicto, Grand Vitara এর মতো সব মডেল।

কেন ছাড়ের ঘোষণা?

আসলে বর্তমান বাজারে হাইব্রিড গাড়ির চাহিদা দিনের পর দিন বাড়ছে। আর সেই চাহিদাকে আরও উস্কে দেওয়ার জন্য মারুতি তাদের হাইব্রিড মডেলগুলিতে সবথেকে বেশি ছাড় দিচ্ছে। অফারের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কনজিউমার অফার, স্পেশাল ডিলার অফার, এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট ডিসকাউন্ট।

কোন মডেলে কত ছাড় মিলছে?

আমরা যদি মারুতি সুজুকির ডিলারের তরফ থেকে জারি করা রিপোর্ট অনুযায়ী মে মাসের ছাড়ের তালিকা দেখি তাহলে দেখতে পাবো—

  • মারুতি সুজুকি Invicto গাড়িতে মিলছে 2.15 লক্ষ টাকা ছাড়।
  • মারুতি সুজুকি Grand Vitara গাড়িতে মিলছে 90 হাজার টাকা ছাড় এবং জিরো রোড ট্যাক্স, সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি।
  • মারুতি সুজুকি Jimny এবং  মারুতি সুজুকি XL6 গাড়িতে মিলছে 45 হাজার টাকা ছাড়।
  • মারুতি সুজুকি Baleno গাড়িতে মিলছে 40 হাজার টাকা ছাড়।
  • মারুতি সুজুকি Ignis গাড়িতে মিলছে 35 হাজার টাকা ছাড় এবং
  • মারুতি সুজুকি Fronx গাড়িতে মিলছে 25 হাজার টাকা ছাড়।

Grand Vitara এবং Invicto-তে বাম্পার ধামাকা

এদিকে Grand Vitara-র হাইব্রিড ভেরিয়েন্ট কিনলে আপনি রোড ট্যাক্সেও বিরাট সাশ্রয় করতে পারবেন। আনুমানিক 1.5 লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয় হবে। আর সঙ্গে 90 হাজার টাকা সরাসরি নগদ ছাড় এবং পাঁচ বছরের ওয়ারেন্টির সুবিধা মিলবে। অন্যদিকে প্রিমিয়াম Invicto গাড়িতে সরাসরি 2.15 লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয় করার সুযোগ থাকছে।

আরও পড়ুন: কলকাতার অদূরেই রয়েছে রহস্যময় মন্দির ও ৩টি দ্বীপ, ঘুরে আসুন উইকএন্ড ট্রিপে

উল্লেখ্য, অফারের পাশাপাশি বিক্রির দিক থেকেও নতুন মাইলফলক ছুঁয়ে ফেলেছে কোম্পানি। 2026-27 অর্থবর্ষের শুরুতে মারুতি সুজুকি তাদের ভারতে রেকর্ড 1 লক্ষ 87 হাজার 704টি গাড়ি বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় প্রায় 35.33 শতাংশ বেশি। বর্তমানে ভারতের প্যাসেঞ্জার ভেহিকেল মার্কেটে 40 শতাংশেরও বেশি এই সংস্থার আওতায়।