লোডশেডিং হলেও চলবে এসি, ফ্রিজ! ৯৯৯ টাকায় বুক করুন Ola-র এনার্জি সোলার ইনভার্টার

Published:

Solar inverter

সৌভিক মুখার্জী, কলকাতা: লোডশেডিং হলেও আর চিন্তা নয়। মাত্র 999 টাকাতেই হবে কাজ। ইলেকট্রিক স্কুটার নির্মাতা সংস্থা ওলা এবার তাদের শক্তি সঞ্চয়কারী ডিভাইস ওলা শক্তির পোর্টফোলিও আরও প্রসারিত করছে। বিদ্যুৎ বিভ্রাটের সময় বাড়িতে নিরবচ্ছিন্ন পাওয়ার ব্যাকআপ প্রদান করা, এবং পাওয়ার গ্রিডে পরিবেশবান্ধব শক্তি সরবরাহ করাকে মূল উদ্দেশ্য রেখে তারা এবার বাজারে নিয়ে এল সোলার এনার্জি ইনভার্টার (Solar Inverter)। কীভাবে কাজ করবে এই প্রযুক্তি?

বাজারে এল ওলার এনার্জি সোলার ইনভার্টার

আসলে এই সোলার ইনভার্টারের সবথেকে বড় বৈশিষ্ট্য হল, এটি দেশীয় লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি প্রযুক্তির উপর ভিত্তি করেই তৈরি। এমনকি কোম্পানির দাবি অনুযায়ী, তাদের এনার্জি জেন 2 সিস্টেম বিদ্যুৎ বিভ্রাটের সময় ফ্রিজ কিংবা এসির মতো উচ্চ ক্ষমতাসম্পন্ন ডিভাইসগুলিও চালাতে সাহায্য করবে। বাড়ির পাওয়ার ব্যাকআপের জন্য ওলার লঞ্চ করা এই ইনভার্টারে রয়েছে সোলার স্টোরেজ এবং স্মার্ট এনার্জি ম্যানেজমেন্ট। এমনকি এটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। 3 কিলোওয়াট ডিভাইসটির দাম পড়বে 99,999 টাকা এবং, 6 কিলোওয়াট ডিভাইসটির দাম পড়বে 1,74,999 টাকা। তবে মাত্র 999 টাকাতেই এটি বুকিং করা যাচ্ছে।

এদিকে বাণিজ্যিক আর অবকাঠামোগত চাহিদা মেটাতে এই ইনভার্টারে এনার্জি এসি ও ডিসি র‍্যাক যুক্ত করা হয়েছে। এমনকি এর সঙ্গে একটি সোলার চার্জ কন্ট্রোলার দেওয়া হবে বলেও জানানো হয়েছে। তবে এসি র‍্যাকটিতে থাকবে 73 kWh ক্ষমতা এবং 18-50 kW ইনভার্টার, যেটি বিদ্যুৎ বিল কমাতে ও ব্যাকআপ দিতেও সাহায্য করবে। অন্যদিকে ডিসি র‍্যাকটিতে থাকবে 38-77 kWh ক্ষমতা। তবে এই দুটি মডেল 2027 সালের মার্চ মাস থেকে বিক্রি শুরু হবে বলেই জানানো হয়েছে।

আরও পড়ুন: ভোট না দিলে মিলবে না অন্নপূর্ণা যোজনা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে পাওয়ার গ্রিডের জন্যও নতুন প্রযুক্তি আবিষ্কার করে ফেলেছে ওলা। হ্যাঁ, বড় বড় শিল্প এবং ইউটিলিটি গ্রিডের জন্য এক অভিনব সলিউশন লিকুইড এসি কন্টেনার তৈরি করেছে তারা। জানা গিয়েছে, এটির ধারণ ক্ষমতা 6.26 MWh, এবং উৎপাদন ক্ষমতা 2.5 মেগাওয়াট। ভবিষ্যতে এটিকে বৃহৎ গিগাওয়াট-আওয়ার সেগমেন্টের বিদ্যুৎ কেন্দ্রে রূপান্তরিত করা হতে পারে। এমনকি সেখান থেকে পরিচ্ছন্ন শক্তি উৎপন্ন হবে।