ব্যাটারি, ক্যামেরা, প্রসেসর, সবেতেই বাজিমাত! ধামাকাদার দুটি ফোন আনছে Oppo

Published:

Oppo Find X9 Series

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে অ্যাপল এবং স্যামসাংকে এবার কড়া টক্কর দিতে নতুন ফ্লাগশিপ সিরিজ আনছে Oppo। আগামী 21 মে ভারতে আনুষ্ঠানিকভাবে Oppo Find X9s এবং Oppo Find X9 Ultra পা রাখতে চলেছে (Oppo Find X9 Series)। জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব এবং সঞ্জু চৌধুরীর দাবি অনুযায়ী, ফোনগুলির দাম এবং ফিচার্স ভারতীয় গ্রাহকদের মধ্যে এবার ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এমনকি ফোনদুটি অ্যামাজন, ফ্লিপকার্ট এবং Oppo-র নিজস্ব স্টোর থেকেই পাওয়া যাবে। জানুন বিস্তারিত।

দাম এবং ভেরিয়েন্ট

লিক হওয়া তথ্য অনুযায়ী, Oppo এই সিরিজে তাদের দামের ক্ষেত্রে এবার প্রিমিয়াম সেগমেন্টকে প্রাধান্য দিচ্ছে। জানা যাচ্ছে, Oppo Find X9s ফোনের 12GB + 256GB ভেরিয়েন্টের সম্ভাব্য দাম হতে পারে 79,999 টাকা। আর এর উপরের ভেরিয়েন্ট অর্থাৎ 12GB + 512GB পাওয়া যেতে পারে 89,999 টাকায়। অন্যদিকে Oppo Find X9 Ultra মডেলের 12GB + 512GB ভেরিয়েন্টের দাম হতে পারে 1,79,999 টাকা। আর এটি ভারতের অন্যতম ব্যয়বহুল অ্যান্ড্রয়েড স্মার্টফোন হতে চলেছে।

ফটোগ্রাফির জন্য নতুন রাজা Oppo Find X9 Ultra

এই সিরিজের সবথেকে আকর্ষণ হল Ultra মডেল। কারণ, এর মূল আকর্ষণ ক্যামেরা মডিউল এবং ডিসপ্লে।

  • প্রথমত, এতে রয়েছে একটি বিশাল 6.82 ইঞ্চির 2K LTPO AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz।
  • আর ক্যামেরা বলতে গেলে, পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটাপ। যার মূল সেন্সরটি হবে 200 মেগাপিক্সেল। এছাড়াও একটি 200 মেগাপিক্সেলের ৩x জুম টেলিফটো লেন্স রয়েছে, এবং একটি 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকছে। আর সবথেকে বড় ব্যাপার, এতে কুইন্টুপল প্রিজম ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা আলোর প্রতিফলনকে আরও পাঁচগুণ বাড়িয়ে দিচ্ছে।
  • এদিকে ফোনটিতে দেওয়া রয়েছে কোয়ালকমের শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 চিপসেট। সঙ্গে রয়েছে দীর্ঘস্থায়ী 7050mAh সিলিকন কার্বন ব্যাটারি। যার সঙ্গে 100W ওয়্যারড এবং 50W ওয়ারলেস চার্জিং সাপোর্ট করছে।

আরও পড়ুন: বছরে মিলবে ৬০০০ টাকা, বাংলায় চালু হচ্ছে আরও এক প্রকল্প

স্লিম বডিতে দুর্দান্ত পারফরমেন্স Oppo Find X9s

তবে যারা কিছুটা কম বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ স্মার্টফোন চান, তাদের জন্য রয়েছে Oppo Find X9s। এই ফোনটিতে পাওয়া যাবে—

  • 6.59 ইঞ্চির একটি FHD+ OLED ডিসপ্লে, যার ব্রাইটনেস 1800 নিটস পর্যন্ত। এমনকি সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস 7i, এবং ফোনটির পুরুত্ব মাত্র 7.99 মিলিমিটার।
  • ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে Hasselblad টিউনিং যুক্ত 50 মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে পেছনের দিকে, যা Oppo-র নিজস্ব ইমেজ ইঞ্জিন দ্বারা পরিচালিত।
  • এদিকে ফোনটিতে মিডিয়াটেকের 3 ন্যানোমিটারের Dimensity 9500s প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর ফোনটিকে ঠান্ডা রাখার জন্য একটি বিশাল ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে। এর ব্যাটারি ধারণ ক্ষমতা 7025mAh, এবং এটি অ্যান্ড্রয়েড ভিত্তিক ColorOS 16 এর উপর চলবে।