7000mAh ব্যাটারির সাথে উন্নত প্রসেসর, বাজেটের মধ্যেই লঞ্চ হচ্ছে Realme 16x 5G

Published:

Realme 16x 5G

সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেটের মধ্যে স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে আপনার জন্য রইল বড় সুখবর। এবার Realme আনুষ্ঠানিকভাবে তাদের নতুন Realme 16x 5G লঞ্চ করার ইঙ্গিত দিয়েছে। সবথেকে বড় ব্যাপার, উন্নত ক্যামেরার পাশাপাশি শক্তিশালী প্রসেসর এবং ভালো ব্যাটারির এই ফোনটি বাজেট সেগমেন্টের মধ্যেই আসবে। এমনকি সম্প্রতি এই ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। বিস্তারিত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনটির উপর।

লঞ্চ হচ্ছে Realme 16x 5G

একাধিক লিক হওয়া তথ্য অনুযায়ী, ভারতে Realme 16x 5G ফোনটি বাজেটের মধ্যেই আসবে। জানা গিয়েছে, আগামী 12 আগস্ট এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। তবে এই ফোনটি দুটি রংয়ের বিকল্পে লঞ্চ হবে। একটি হল এন্ডুরেন্স ব্রাউন এবং অপরটি হল গ্লোরি হোয়াইট। তবে উভয় ভেরিয়েন্টের পিছনে একটি প্যাটার্নযুক্ত ফিনিশ এবং মেটাল প্লেটের উপর সাজানো ক্যামেরা সেটআপ থাকবে। পাশাপাশি ক্যামেরা সেন্সরগুলোর ঠিক নিচে একটি এলইডি রিং দেওয়া হবে।

জানা যাচ্ছে, এই মডেলটিতে দেওয়া হবে একটি বিশাল 7000mAh এর ব্যাটারি, যা একবার চার্জ দিলেই অনায়াসে দু’দিন ব্যবহার করা যাবে। তবে এখানেই শেষ নয়, এই বড় ব্যাটারির সঙ্গে দেওয়া হবে 45W এর একটি সুপারফাস্ট চার্জার। ফলে নিমেষের মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে ফোনটিতে। এর পাশাপাশি ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, তাহলে এই মডেলটিতে পাওয়া যাবে একটি 1200 নিটস পিক ব্রাইটনেস সহ 144Hz ডিসপ্লে। যার ফলে ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে। এমনকি রিয়েলমি এতে তাদের নিজস্ব জিটি বুস্ট গেমিং অপটিমাইজেশন সিস্টেম ব্যবহার করবে বলেই অফিশিয়ালভাবে জানানো হয়েছে। ফলে দীর্ঘক্ষণ গেম খেললেও সেরকম কোনও সমস্যা হবে না।

আরও পড়ুন: ২০০০ টাকার বেশি পেমেন্টই কাটবে চার্জ! UPI নিয়ে খারাপ খবর

এদিকে এই ফোনটির প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেক Dimensity 6300 চিপসেট। এটি ভাল পারফর্মেন্স দেবে বলে জানাচ্ছেন টেক বিশেষজ্ঞরা। এছাড়া এর সঙ্গে থাকবে 14GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ। পাশাপাশি মডেলটিতে জল কিংবা ধুলোর সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহার করা হবে IP65 রেটিং। এছাড়া অন্যান্য স্পেসিফিকেশন বলতে গেলে ফোনটিতে থাকবে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, যাতে বিভিন্ন রকম এআই ফিচার দেওয়া থাকবে। এক কথায় বড় ব্যাটারি, দারুণ লুক এবং উন্নত পারফরমেন্সের ফোন যারা খুঁজছেন, তাও বাজেটের মধ্যে, তাদের জন্য এই মডেল হতে পারে নিঃসন্দেহে সেরা বিকল্প।

আরও Realme Smartphone