7000 mAh ব্যাটারি সহ লঞ্চ হচ্ছে Xiaomi 17T সিরিজ, জানুন দাম

Published:

Xiaomi 17T Series

সৌভিক মুখার্জী, কলকাতা: ফোনের বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখতে এবার মাঠে নামলে শাওমি। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, লঞ্চ হতে চলা Xiaomi 17T এবং Xiaomi 17T Pro মডেলে ব্যবহার করা হচ্ছে এবার অত্যাধুনিক সব প্রযুক্তি (Xiaomi 17T Series)। 7000 mAh এর বিশাল ব্যাটারি আর মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর এই ফোনদুটোকে এবার নয়া মাত্রা নিয়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের। জানুন বিস্তারিত।

ডিসপ্লে ও ডিজাইন

এই দুটি ফোনেই থাকছে হাই রেজোলিউশন সমৃদ্ধ Amoled ডিসপ্লে। Xiaomi 17T ফোনটিতে থাকবে 6.59 ইঞ্চির একটি 1.5K ডিসপ্লে, যাতে 120Hz রিফ্রেশ রেট দেওয়া হচ্ছে। এদিকে Xiaomi 17T Pro মডেলে থাকবে 6.83 ইঞ্চির একটি বড় ডিসপ্লে, যার রিফ্রেত রেট 144Hz। ফলে গেমারদের জন্য এটি হতে চলেছে দারুণ বিকল্প।

শক্তিশালী ক্যামেরা

ফটোগ্রাফী প্রেমীদের জন্য শাওমি ব্যবহার করছে এবার লাইট ফিউশন সেন্সর। ফোনদুটির পেছনে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা। Pro মডেলে থাকবে 50 মেগাপিক্সেলের লাইট ফিউশন 950 প্রাইমারি ক্যামেরা। আর অন্যটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের লাইট ফিউশন 800 সেন্সর। এছাড়াও 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স থাকবে এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স দেওয়া হবে। সেলফির জন্য সামনে থাকছে 32 মেগাপিক্সেলের একটি শক্তিশালী ক্যামেরা।

প্রসেসর এবং পারফরম্যান্স

গতি এবং পারফরমেন্সের দিক থেকেও কোনও রকম আপস করছে না শাওমি। Xiaomi 17T Pro ফোনটিতে দেওয়া হবে মিডিয়াটেকের লেটেস্ট 3 ন্যানোমিটার চিপসেট Dimensity 9500। আর Xiaomi 17T এ দেওয়া হচ্ছে 4 ন্যানোমিটারের Dimensity 8500 Ultra প্রসেসর। আর দুটি ফোনেই 12GB রেম এবং 512GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। আর ফোনগুলো চলবে অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক শাওমির নিজস্ব অপারেটিং সিস্টেমের উপরেই।

বিশাল ব্যাটারি ও চার্জিং

ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও শাওমি এবার রেকর্ড গড়তে চলেছে। Pro মডেলে 7000 mAh এর একটা দানবীয় ব্যাটারির সঙ্গে 100 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হতে পারে। এমনকি 50 ওয়াটের ওয়ারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে। আর স্ট্যান্ডার্ড মডেলে 6500 mAh এর একটি ব্যাটারির সঙ্গে 67 ওয়াটের ফাস্ট চার্জিং থাকতে পারে বলে দাবি করছে বেশ কিছু রিপোর্ট।

আরও পড়ুন: গুনতে হবে ১০,০০০ টাকা জরিমানা! ১ মে থেকে বদলাচ্ছে প্যান কার্ডের একাধিক নিয়ম

দাম কত হতে পারে?

Xiaomi 17T মডেলটির 12GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হতে পারে আনুমানিক ভারতীয় মুদ্রায় 83 হাজার টাকা। আর Xiaomi 17T Pro মডেলটির দাম হতে পারে একই ভেরিয়েন্টে 1,11,000 হাজার টাকা।