হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহারে গুনতে হবে টাকা! কত? জানাল মেটা

Published:

Meta Paid Subscription

সৌভিক মুখার্জী, কলকাতা: সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য এবার বিরাট ঘোষণা করল জুকারবার্গের কোম্পানি মেটা। এবার আর ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ (Facebook, Instagram And WhatsApp) ব্যবহারের জন্য শুধুমাত্র বিজ্ঞাপনের উপর ভরসা করে থাকতে চাইছে না কোম্পানি। গোটা বিশ্বজুড়ে কোটি কোটি গ্রাহকদের জন্য এবার মোবাইল রিচার্জের মতো নতুন পেইড বা মাসিক সাক্সস্ক্রিপশন মডেলের ঘোষণা করে ফেলল মেটা (Meta Paid Subscription)।

জানা গিয়েছে, মেটার হেড অফ প্রোডাক্ট নাওমি গ্লেইট অফিশিয়াল ভিডিও বার্তার মাধ্যমে এই প্লাস সংস্করণ ঘোষণা করেছেন। আর এই নতুন পেইড পরিষেবার আওতায় ব্যবহারকারীরা ফেসবুক প্লাস, ইনস্টাগ্রাম প্লাস এবং হোয়াটসঅ্যাপ প্লাস ব্যবহারের সুযোগ পাবে। সেখানে অত্যন্ত আকর্ষণীয় ও বিশেষ কিছু কাস্টমাইজেশন ফিচার্স থাকবে, যেগুলো সাধারণ ফ্রী ব্যবহারকারীরা পাবেন না।

কেন হঠাৎ করে এই পেইড সাবস্ক্রিপশনের ঘোষণা?

আসলে মেটার সিংহভাগ আয় আসে বিজ্ঞাপন থেকেই। তবে বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক বাজারে বিজ্ঞাপনের দাপট আর ব্যবহারকারীদের প্রাইভেসি সংক্রান্ত কড়াকড়ির জেরে বিকল্প রাস্তা খুঁজছিল কোম্পানী। বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি এআই এবং বড় বড় ডেটা সেন্টার তৈরিতে বিরাট ব্যয় হচ্ছে মেটার। আর সেই বিপুল খরচ তুলতে এবং আয়ের উৎসকে বহুমুখি করার জন্যই এই প্লাস সাবস্ক্রিপশন মডেল নিয়ে আসা হচ্ছে। কিন্তু মেটা আশ্বস্ত করেছে যে, এই অ্যাপগুলি সাধারন বা ফ্রি সংস্করণ চালু থাকবে।

উল্লেখ্য, মেটা গোটা বিশ্বজুড়ে এই প্লাস প্ল্যানগুলির রোলআউট করা শুরু করে দিয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য ইতিমধ্যে নির্ধারিত মাসিক ফি-ও ধার্য করা হয়েছে। ইনস্টাগ্রাম প্লাসের জন্য প্রতি মাসে ৩.৯৯ ডলার খরচ করতে হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮০ টাকা মতো। ফেসবুক প্লাসের জন্য প্রতি মাসে খরচ করতে হচ্ছে একই টাকা। তবে হোয়াটসঅ্যাপের জন্য ২.৯৯ ডলার খরচ হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৮৫ টাকা মতো।

আরও পড়ুন: আরজি কর কাণ্ড, চাকরি দুর্নীতিতে জড়িত! অভিযোগ তুলে পদ ছাড়লেন তৃণমূলের শান্তনু সেন

কী কী ফিচার মিলবে প্লাস সাবস্ক্রিপশনে?

টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনলে ব্যবহারকারীরা বেশ কিছু ফিচার উপভোগ করতে পারবে। যেমন—

ইনস্টাগ্রাম প্লাসের ক্ষেত্রে আপনার আপলোড করা স্টোরি বা পোস্ট কোনও বিশেষ বন্ধু কতবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছে তা আপনি দেখতে পাবেন। কারও স্টোরির উপর ক্লিক করার আগেই বিশেষ প্রিভিউ মোড পাবেন। যার ফলে আপনি তাঁর স্টোরি দেখে নিলেও ভিঊয়ার আর লিস্টে আপনার নাম থাকবে না। পাশাপাশি প্লাস ব্যবহারকারীরা চাইলে তাদের কোনও বিশেষ স্টোরিকে ২৪ ঘণ্টার বেশি প্রোফাইলে রাখতে পারবে।

হোয়াটসঅ্যাপ প্লাসের ক্ষেত্রে চ্যাট ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি গোটা অ্যাপের মূল থিমটি হয়তো নিজের পছন্দ মতো রঙে বদলে ফেলা যাবে। এছাড়া সাধারণ হোয়াটসঅ্যাপে মাত্র তিনটি চ্যাট পিন করে রাখা যায়। কিন্তু হোয়াটসঅ্যাপ প্লাসে হয়তো একসঙ্গে ২০টির বেশি গুরুত্বপূর্ণ চ্যাট পিন করে রাখা যাবে। তাছাড়া মেসেজ বা কলের জন্য কাস্টমাইজ রিংটোন বা নোটিফিকেশন সাউন্ড ব্যবহার করা যাবে।

ফেসবুক প্লাসের ক্ষেত্রেও হয়তো ইনস্টাগ্রামের মতো ২৪ ঘণ্টার বেশি স্টোরি রাখা যাবে। পাশাপাশি ফেসবুক প্রোফাইলকে আরও আকর্ষণীয় করতে মেগা পিন বা এনিমেটেড রিঅ্যাকশনের নতুন সেট পেতে পারে গ্রাহকরা।