অভিষেকের বাড়িতে পুলিশ, ইন্ডিগোর ফ্লাইটে অগ্নিকাণ্ড…! আজকের সেরা ১০ খবর (১১ অক্টোবর)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১১ অক্টোবর, রবিবার। অভিষেকের বাড়িতে পুলিশ, ইন্ডিগোর ফ্লাইটে অগ্নিকাণ্ড, দিঘা সৈকতে ৬ দিন বন্ধ দোকান, ….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) নতুন ডেপুটি কমিশনার নিয়োগ করল ECI

নির্বাচন কমিশনের প্রশাসনিক কাঠামোয় নতুন দায়িত্ব পেলেন ২০২০ ব্যাচের রাজস্থান ক্যাডারের আইএএস আধিকারিক প্রকাশ রাজ পুরোহিত। তাঁকে এবার নতুন ডেপুটি নির্বাচন কমিশনার পদে নিয়োগ করা হল। আগামী ৮ এপ্রিল ২০৩০ পর্যন্ত তাঁর কার্যকাল থাকছে। এই নিয়োগের পাশাপাশি কেন্দ্রের তরফে একাধিক আমলার দায়িত্ব এবং পদে রদবদল করা হয়েছে। তবে তিনি সঞ্জয় কুমারের স্থলাভিষিক্ত হয়েছেন বলেই রিপোর্ট অনুযায়ী খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) ইন্ডিগোর ফ্লাইটে অগ্নিকাণ্ড

দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর ফ্লাইটে অগ্নিকাণ্ড। পাওয়ার ব্যাংক থেকে আগুন লেগে দাউ দাউ করে জ্বলে ওঠে ফ্লাইটের উপরের লাগেজ রাখার অংশ। মুহূর্তের মধ্যেই হুড়োহুড়ি লেগে যায় যাত্রীদের মধ্যে। জানা গিয়েছে, ফ্লাইটটি হায়দ্রাবাদে জরুরী অবতরণ করলে দুশ্চিন্তা কাটে। কেবিন ক্রু এবং পাইলটদের দ্রুত পদক্ষেপের মাধ্যমেই বড়সড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যাত্রীদের ব্যাগ দিয়ে আগুন নেভাতে দেখা যায়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) কোচবিহারে চা খেতে গিয়ে গ্রেফতার বাংলাদেশি

সাধুর বেশ ধরে চায়ের দোকানে বসে আড্ডা দিতে গিয়ে গ্রেফতার বাংলাদেশি। জানা গিয়েছে, কোচবিহারের তুফানগঞ্জে সাধুর বেশে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে অনুপ্রবেশকারী সন্দেহে আটক করেছে পুলিশ। ৫০ ঊর্দ্ধ ওই ব্যক্তির পরনে ছিল সাধুর পোশাক, কপালে সিঁদুরের ফোঁটা। স্থানীয় চায়ের দোকানে বসে থাকতে দেখে প্রথমে গুরুত্ব দেয়নি এলাকাবাসী। তবে তাঁর কথাবার্তায় সন্দেহ হওয়ায় আটক করে বক্সিরহাট থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদ করলে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও পোস্ট না মুছে বিস্ফোরক বিকাশ

নিজের বাড়িতে হামলার ঘটনায় সমাজ মাধ্যমে হিন্দুত্ববাদী গুন্ডাদের দাবি করেছিলেন কমরেড বিকাশরঞ্জন ভট্টাচার্য। তবে সেই পোস্ট থেকে হিন্দুত্ববাদী শব্দটি মুছে ফেলার জন্য সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে তা পেরিয়ে গেলেও নিজের অবস্থান থেকে সরেননি বিকাশরঞ্জন, বরং হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদের মধ্যে পার্থক্য তুলে ধরে এবার মুখ্যমন্ত্রীর দাবির যৌক্তিকতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন তিনি। তিনি বলেছেন, হিন্দুত্ববাদ এবং হিন্দু ধর্ম এক বিষয় নয়। হিন্দুত্ববাদকে তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) বাংলা-হিন্দি মেশানো বাক্যে দুর্গাপুজোর বিজ্ঞাপন

দুর্গাপুজোর আগে সকলকে পরিচ্ছন্ন রাখার বার্তা দিতে গিয়ে বিজ্ঞাপনের ভাষা নিয়ে এবার বিতর্কে জড়িয়ে পড়ল কলকাতা পুরসভা। প্রচারমূলক পোস্টারে লেখা হয়েছে মায়ের কলম স্বচ্ছতা সে স্বাগত। এ নিয়ে এবার সুর চড়াচ্ছেন বিরোধীরা। বাংলা এবং হিন্দি ভাষায় এমন অদ্ভুত ভঙ্গিতে মিশিয়ে তৈরি বাক্যের গঠন নিয়ে উঠছে প্রশ্ন। কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে সমালোচনা করে লিখেছেন যে, এটা কি এটা বাংলা? ইয়ার্কি হচ্ছে? বিজেপি আর কত অপসংস্কৃতি বাংলার উপর চাপাবে? বাংলাকে আর কত বিকৃত করবে? অবিলম্বে এসব ডিলিট করুন। পরিবর্তন করুন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) নতুন এসি বাস রুট চালু করল WBTC

যাত্রীদের সুবিধার্থে এবার নতুন এসি বাস চালু করল ডব্লিউবিটিসি। এসি৫৯ নামে চিহ্নিত রুটে ৮ অক্টোবর থেকেই শুরু হচ্ছে পরিষেবা। জানা গিয়েছে, এই বাসটি উত্তরপাড়া থেকে সরাসরি কলেজ মোড় হয়ে করুণাময়ী পৌঁছাবে। মোট যাত্রাপথ হবে ৩৭ কিলোমিটার। পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের দুটি প্রধান ডিপো সল্টলেক এবং বেলঘড়িয়া ডিপো এই নতুন রুট পরিচালনার দায়িত্বে থাকবে। করুণাময়ী থেকে ছাড়ার সময় সল্টলেক ডিপোর বাসটি বিকেল ৫:৩০-এ এবং বেলঘড়িয়া ডিপোর বাসটি সন্ধ্যা ৬:০০টায় ছাড়বে। আর বাঘখাল থেকে আসার সময় বেলঘরিয়া ডিপো থেকে সকাল ৮:৩০-এ এবং সল্টলেক ডিপো থেকে সকাল ৯:০০-এ ছাড়বে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) দিল্লি কাণ্ডে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

সিজেপির বিক্ষোভ নিয়ে এবার বড় রায় দিল সুপ্রিম কোর্ট। গতকাল অভিজিৎ দীপকে, আশুতোষ ও সৌরভ দাসের পাশাপাশি বিরোধী নেতাদের আটক করা হয়। তবে শান্তিপূর্ণ জমায়েতের মধ্যে আটক করার প্রতিবাদে সুপ্রিম কোর্টে করা হয় মামলা। তাতেই বড় রায় দিয়েছে আদালত। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, শান্তিপূর্ণ প্রতিবাদে কাউকে বেআইনিভাবে আটক করা যাবে না এবং রাজধানীতে মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে। এর পাশাপাশি দিল্লিতে ইন্টারনেট পরিষেবা অবিলম্বে চালুর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) ফের অভিষেকের বাড়িতে হানা দিল পুলিশ

ফের অভিষেকের বাড়িতে পুলিশ। ক্যামাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদের বাড়িতে হানা দিল পুলিশের একটি বিশেষ দল। তাঁকে নোটিশ দেওয়া হয়েছে বলেই খবর সূত্রের। এমনকি আগামী সোমবার অভিষেককে তলব করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ওই ঘটনায় কলকাতা পুরসভায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে আজ সেখানে নোটিশ দিতে গিয়েছিল শেক্সপিয়ার সরণী থানার পুলিশ। পুরসভার অভিযোগ ছিল, বিলবোর্ড খুলতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয় পুলিশ এবং পুরকর্মীদের। এমনকি অনেকে আক্রান্ত পর্যন্ত হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) অভিজিতদের মুক্তি দিল আদালত

যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার আগে আটক করা হয়েছিল ককরোচ প্রধান অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রঙ্কাকে। তবে ভারতীয় ন্যায় সংহিতার বিশেষ ধারায় গ্রেফতার করে আদালতে পেশ করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত তাদের তিনজনকে বিশেষ শর্তে মুক্তি দিয়েছে। পাশাপাশি ইউটিউবার ধ্রুব রাঠিকেও আজ মুক্তি দেওয়া হয়েছে বলে খবর। আদালতের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১ বছর বিক্ষোভ কর্মসূচি বা আন্দোলনের মধ্য দিয়ে যাতে দেশের শান্তি বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে হবে এই তিনজনকেই। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) দিঘা সৈকতে টানা ৬ দিন বন্ধ সমস্ত দোকান

আগামী ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত দিঘার সমুদ্র সৈকতের ধারের সমস্ত দোকান বন্ধ থাকবে বলে খবর। ইতিমধ্যেই পর্যটক থেকে শুরু করে দোকানদারদের উদ্দেশ্যে মাইকিং করে বিষয়টি জানানো হয়েছে। দিঘা বিচ ফেস্টিভ্যালের জন্য সমস্ত দোকান বন্ধ রাখা হবে। নিউ দিঘা সমুদ্র সৈকতে বিকেল পাঁচটা থেকে রাত দশটা অবধি লাইভ মিউজিক কনসার্টের মহা আয়োজন করা হয়েছে। আগামী ১৪ অক্টোবর বিশিষ্ট সমিতির শিল্পী শান এবং ১৫ অক্টোবর আরও এক শিল্পী আসবেন বলেই জানা গিয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

google button