দিঘা সৈকতে টানা ৬ দিন বন্ধ সমস্ত দোকান! মাইকিং করে জানাল প্রশাসন

Published:

সহেলি মিত্র, কলকাতাঃ দিঘা (Digha) ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। আজ ১১ অক্টোবর থেকে দিঘা সমুদ্র সৈকতে সমস্ত দোকান বন্ধ থাকবে। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত দিঘার সমুদ্রসৈকতের ধারের সমস্ত দোকান বন্ধ (Shop Closed) থাকবে, টানা ৬ দিন। ইতিমধ্যেই পর্যটক থেকে শুরু করে দোকানদারদের উদ্দেশ্যে মাইকিং করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

টানা ৬ দিন দোকান বন্ধ থাকবে দিঘার সমুদ্র সৈকতে

মাইকিং হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন দোকান বন্ধ থাকবে? এমনিতেই ঢাকে কাঠি পড়ে গেছে। দুর্গাপুজো শুরু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। আসন্ন এই পুজোকে ঘিরে অনেকের অনেক প্ল্যান। কেউ কেউ নিজের শহর বা গ্রামে থেকেই পুজো দেখবেন, তো আবার কেউ কেউ আছেন পুজোর কয়েকটা দিন কোথাও ঘুরে আসবেন বলে প্ল্যান করছেন। ইতিমধ্যে পুজোর আগে অনেক পর্যটকই দিঘায় এসে ভিড় জমিয়েছেন।

আরও পড়ুনঃ বিঘা প্রতি জমিতে ১০০ টাকায় সার-কীটনাশক ছড়াবে ড্রোন! বিরাট উদ্যোগ সরকারের

আর পর্যটকরা দিঘায় গিয়ে শপিং করবেন না—এটা হতেই পারে না। খাবারের দোকান থেকে শুরু করে আরও নানা রকমের দোকানগুলি পর্যটকদের ভ্রমণের আনন্দ দ্বিগুণ করে তুলতে যথেষ্ট। তবে প্রশাসনের তরফে আচমকা টানা এতদিন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেইসঙ্গে মহাফাঁপরে পড়েছেন পর্যটকরা।

কেন দোকান বন্ধ থাকবে?

 জানা গিয়েছে, দিঘা বিচ ফেস্টিভ্যালের জন্য সমস্ত দোকান বন্ধ থাকবে। নিউ দিঘা সমুদ্র সৈকতে বিকেল ৫টা থেকে রাত ১০টা অবধি লাইভ মিউজিক কনসার্টের মহা আয়োজন করা হয়েছে। আগামী ১৪ ই অক্টোবর বিশিষ্ট সমিতি শিল্পী শান এবং ১৫ ই অক্টোবর আরও এক শিল্পী আসবেন বলে খবর। দিঘার সমুদ্র সৈকতে শপিং থেকে শুরু করে মাছ খাওয়ার মজাই আলাদা। হোটেলের পাশাপাশি সারাবছর রেস্তোরাঁগুলোতেও ভালোই ভিড় থাকে। তবে এখন দিঘা ঘুরতে গেলে আর কিছুই পাবেন না। তাই দিঘা ঘুরতে যাওয়ার আগে দশবার ভেবে নিন।

google button